জীবনের এক ভয়ংর সময় কাটছে এখানে অষ্ট্রিয়াতে..জার্মান ভাষা ছাড়া জব পাচ্ছিনা..
প্রতি মাসে জীবন-যাপন খরছ অন্ততঃ ২৫০ইউরো (২৫০০০টাকা).. একটি টাকা ইনকাম নাই, অথচ বেচে আছি কিভাবে জানিনা।
কিন্তু আমি যে নিজের কাছে নিজেই অনেক কিছু ওয়াদা করেছিলাম,
প্রথমত: আমার মা'র জন্য সুখ এনে দিবো..
কিন্তু এখানে জব ছাড়া আমি যেই কষ্টে আছি, তাতে মা আরো কষ্ট পাচ্ছে.. এদিকে মা নিজেই অনেক অসুস্থ.. কিছুদিন আগে বড়ভাই'এর উছিলায়, আল্লাহ্'র রহমতে মা "Lung-Cancer" থেকে এখন কিছুটা সুস্থ.. বড়ভাইয়া সিন্গাপুর নিয়ে গিয়ে মা'র চিকিৎসা করালো.. অনেক টাকা খরছ করল.. কিন্তু আমি ইউরোপ থেকে মা'র জন্য কিছুই করতে পারছিনা.. বরং মা'র টেনসন বাড়াচ্ছি..
আল্লাহ'পাক হয়তো আমাকে শীঘ্র আমার মা'র জন্য কিছু করার উপযোগী করবেন।
দ্বিতীয়ত: অনেকদিন আগে যখন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় ছিল, তখন দেশে থাকতে "চ্যানেল-ওয়ান"-এ খবর'এ একজন মুক্তিযোধ্দা'কে নিয়ে একটা অংশ ছিল.. সেটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি... ভিডিও'টা আমার ইউ-টিউব থেকে সেয়ার করলাম।
Bangladeshi Freedom Fighter
ভিডিও'টা দেখার পর নিয়ত করেছিলাম, জীবনে একদিন বড় হতে পাড়লে এইলোকটাকে কিছুটা হলেও সাহায্য করব.. কিন্তু আমার জীবন এখনো সেখানে পৌছেনি। তাছাড়া এখন শুনতে পাচ্ছি, "চ্যানেল-ওয়ান" বন্ধ হয়ে গেছে। আমি যদি জীবনে কখনো প্রতিষ্ঠা পাই, তবে ঐ লোককে কোথায় খুজে পাবো..!! আল্লাহ'পাক কি এখনি আমার দিকে মুখ তুলে তাকাবেন...!?!?!
তৃতীয়ত: জীবেনে কখনো প্রতিষ্ঠা পাই, তবে একদিন অন্ততঃ বৃদ্ধাশ্রমে ওনাদের সাথে খাবো-দাবো, জীবন-কাহিনী সেয়ার করব...!!! আল্লাহ্'পাক যেন আমাকে সেই পর্যন্ত টাকার মোহে "টাকা-খেকো" অমানুষ না করে তোলেন...!!
আমার নিজেকে দেয়া নিজের এই ইচ্ছের কথাগুলো পুরণে আল্লাহ্ আমাকে সাহায্য করুন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



