লাশের মিছিল...
ঠুকঠাক শব্দ বেজে চলে পেরেক গোঁজার
আস্তে ধীরে বেড়ে যায় মেদ, কফিন গোনার।
বহুদিন পর বুঝি এসেছিলো সুখ, তবু
কফিনে পেরেক গুঁজে রাখার শব্দানুষঙ্গে
দুরু দুরু ভয়ে কেঁপে ওঠে তাহাদের বুক
নিষ্ঠুর শোক এসে ভর করে অঙ্গ-প্রত্যঙ্গে।
মুখে তাঁদের সুনিপুন কারুশিল্পীর ভাঁজ
কফিনচারী দেখে যায় কফিন চাষাবাদ
থমথমে মন নিয়ে করে কফিনের কাজ
জনে জনে পৌঁছায় সে সংকট সংবাদ।
গোরখোদকেরাও শোকের মাতমে ওঠে মেতে
নিরুপায় তাঁরাও, সোল্লাসে খুঁড়ে চলে গোর
চারিদিকে শাদা শাদা থানে, মাঝরাতে
উদিত হয়েছে নিকরুণ আলোময় ভোর।
কফিনচারী যুবক সুনশান দেখে যায়
দুই চার আট ষোল করে জ্যামিতিক গল্প
অস্থির গ্রীস্মের মেঘে, ধীরে ধীরে বেড়ে যায়
যুবকের শোক জাগানিয়া কফিন প্রকল্প।
অশ্বথের ডাল থেকে উঁকি দেয় বুনো কালো চিল
নির্বাক ছুটে চলে অগনিত লাশের মিছিল।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।