আমার প্রিয় পোস্ট

একা

২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫

                       

একদিন এক ইউক্যালিপ্‌টাস গাছ এর
গল্প বলেছিলাম তোমাকে।
জ্যোছনার সমুদ্রে ভিজে দীর্ঘ এক রাত্রিতে
আরো কত কথাই তো বলেছিলাম।

ঝিকিমিকি,তপোবন,মালাকাইটের ঝাঁপি,ইস্পাত,
মা,অন্ধ সুরকার এর মত প্রিয়
বইরাও ছিলো আমাদের গল্পে।
ছিলো জোনাকি।
ছিলো প্রথম ভালোবাসা।
প্রথম দুঃখ
প্রথম চুমুর গল্প।

সেই তুমিটাও কোথায় যেনো
হারিয়ে গেছো।
যখন হাত বাড়ালেই তোমার উত্‌তাপ এ
ভিজবার কথা।
যখন চোখ মেললেই তুমিময় আলো।
নাঃ অনেকদিন হয়ে গেলো
গল্পবলা রাত আর আসেনা।

প্রিয় বই,প্রিয় পাখি,প্রিয় গাছ এর
গল্পবলা আর হয়না আমার।
এখন আমার দীর্ঘরাত জুড়ে দেয়ালের সাদা।
বালিশটাকে উল্টেপাল্টে দেই বহুবার।
যদি স্বপ্ন বেয়ে আসো কোনদিন।
আমি তোমাকে ছুঁয়ে দেখবো।
তোমার চোখের তারায় এখনো কি এক
কাঠবিড়ালী উচ্ছল হয়?
তোমার বুকের কাছে দাঁড়িয়ে
এখনো কি পাড়ি দেয়া যায় অনেক শহর ?
তোমার হাতে হাত রেখে কি
ঘুরে আসা যায় পৃথিবীর সবকটা মহাদেশ?

জানালার কাঁচ দিয়ে যতটুকু আকাশ দেখা যায়
শহরের জ্বলতে থাকা আলোর সমাহারে
খুব ইচ্ছে করে তোমাকে দেখি।
দুরের পাহাড়টার কোল ঘেষে নদীটার
পাশের কোন বার এ কখনো কি আসো তুমি....
বিয়ার খাবে বলে?
তোমাকে খুঁজতে কি ফুরিয়ে যাবে
বাকি জীবনটা আমার?
হলুদ পাতা আর বরফ ছুঁয়ে দিতে
একবার ও কি আসবেনা তুমি?
আমার ঘরের দেয়ালে ঝুলানো আয়নাতে
পাশাপাশি দাঁড়িয়ে দুজনে আবার কখনো কি
ভালোবাসা হবে?
হবে কি পৃথিবীর এ যাবতকালের
সবচেয়ে দীর্ঘ এক আলিঙ্গন?

 

 

  • ২৯ টি মন্তব্য
  • ৪১০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০০
comment by: অহেতুক অকারণ বলেছেন: নিজের লেখা কি?
হলুদ পাতা ছুঁয়ে দেবার অর্থ কি?
রোগ শোক কিছু?
২. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০২
comment by: এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: হুমম!! ভালোবাসার কবিতা.......সুন্দর আবেগ..৫
৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: অহেতুক অকারণ বলেছেন: আপনি ভাল কবি মনে হচ্ছে।
আচ্ছা, আপনার বাকি পোষ্ট গুলো পড়ে দেখবো।
৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: আমি যেখানে থাকি সেখানে সেপ্টেম্বরে গাছের সব পাতাগুলো হলুদ হয়ে যায়(আরো অনেক রং হয়)....অক্টোবরে ঝরতে থাকে......।এই সব আর কি.....।আশে পাশে থেকে নেয়া সব কিছু নিয়ে আমার লেখালেখি।
শুভেচ্ছা......
৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: মুনিয়া বলেছেন: খুব ভাল লাগল কবিতাটা(কষ্টও দিল)
... অবশ্যই ৫
৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
comment by: জয়িতা বলেছেন: হুমমমমমম।এইটা কষ্টের সিজন।
৭. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫
comment by: নাদান বলেছেন: আপু তোমার এই অসাধারন কবিতাটা পড়ে আমার শেষের কবিতার দুটো লাইন মনে পড়ে গেল

"উৎকন্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে।"

৫৫৫৫৫৫৫৫৫৫৫
৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ সবাইকে।
মুনিয়া কষ্ট সবাইকে ছোঁয়না....যাদের ছোঁয় তারা অন্যরকম।
অহেতুক অকারন,শামীম,জয়িতা.....ধন্যবাদ.....
নাদান শেষের কবিতা মনে এলো?শুনতে ভালোলাগলো ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো সবার জন্য যারা আসলেন।
৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫
comment by: মুকুল বলেছেন: হু ম ম... ভালো লাগলো!


তবে রেটিং দিতে পারলাম না। আগেই রেটিং করা হয়ে গেছে বলছে
*****
১০. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছাটুকুই অনেক মুকুল....ভালো থাকবেন।
১১. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনার ভাষা অনেক কঠিন। তবু মনোযোগ দিয়ে পড়ি এবং বুঝার চেষ্টা করি। আমার গতকালকের লেখাটা পড়েছেন। আপনি না পড়লে সবকিছুই অসম্পূর্ণ লাগে।
১২. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬
comment by: সুনীল সমুদ্র বলেছেন: ব্লগে ঢোকা হয়না অনেকদিন।
শুধু সঞ্জীব চৌধুরীর মুত্যুর দিনে একটা লেখা পোষ্ট করতে পেরেছিলাম-অনেকদিন পর।

আজকে হঠাৎ ব্লগে লগ ইন করেই আপনার এ কবিতাটা পেয়ে গেলাম।
ভালো লেগেছে।
আপনার আবেগ ও কিছু কিছু শব্দ চয়ন বেশ সুন্দর।

ব্লগে একজন নতুন কবি ব্লগার পেয়ে আমরা আনন্দিত।
১৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: স্বপন ধন্যবাদ......।
ধন্যবাদ সুনীল সমুদ্র....শুভেচ্ছা নিন।
১৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৭
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: কবিতা পড়া অনেক আগে ছাড়ান দিছি, তবে এইটা পড়ে একটু কষ্ট কষ্ট ভাব লাগতাছে
১৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৮
comment by: মম বলেছেন: ভালো লাগসে।তোমার সব লেখাই চারমিং।
নাম বদলাইলা ক্যান? "সেলিনা শিরিন শিকদার"
কি কম ওজন হয়?
১৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মম...........নাম বদলাইনিতো।
আপনি মনে হয় অন্য কাউকে ভাবছেন।
ধন্যবাদ যারা আসলেন।শুভেচ্ছা।
১৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
comment by: কাল্‌বেলা বলেছেন: অদ্ভুত!!!!!!!!!!!!!!!
প্রিয় পোস্টে রেখে দিলাম।
ভাবছি আগামী যেকোন একটা অনুষ্ঠানে এই কবিতাটা আবৃত্তি করব বা করাবো।
১৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা অনেক।
১৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৪
comment by: মোহাম্মদ অরুন বলেছেন: তোমার চোখের তারায় এখনো কি এক
কাঠবিড়ালী উচ্ছল হয়?
+
হবে কি পৃথিবীর এ যাবতকালের
সবচেয়ে দীর্ঘ এক আলিঙ্গন?

....একটা শব্দে বলবো??...-->..অসাধারন
২০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:২৯
comment by: রাশেদ বলেছেন: হুমম...
২১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
comment by: কালপুরুষ বলেছেন: হীরক তার দ্যুতি এমনি করেই ছড়ায়,
ভাল একটা কবিতাও সবার মন ভরায়।

৫+
২২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অরুন ধন্যবাদ।রাশেদ এর হুমম..শুনলে ভালো লাগে।কালপুরুষ অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা সবার জন্য।
২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৩
comment by: রুবেল শাহ বলেছেন: সাজি আপু,
হিমালয়ের বুকে কখনো বসন্ত আসে না,
তোমার লেখাটা পড়ে আমার মনে হয়েছে হিমালয়ের বুকে যে বসন্ত আসে তা দেখার জন্য আমাদের চোখের জ্যেতি তেমন হায়তো আমাদের চোখ জাড়ায় ছানি পড়েছে,
প্রিয়তে রাখলাম
ভাল থেকো তোমার চাঁদের হাটে
২৪. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১:০২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক শুভেচ্ছা রুবেল।
২৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৮
comment by: দেবদারু বলেছেন: অসাধারণ!! ৫!!
২৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৭
comment by: মম বলেছেন: শেলি আপা, বলগে কচি কচি পোলাপানের মাথা খাওনের লৈগা নিরুপমা , ছাগি , সুমি এবং আরো অনেকেই আছে। তুমি মুরুববি মানুষ এই ঝামেলায়
ক্যান যাও? তুমি সাজি আর রাজি যাই হও না ক্যান,
তুমি মিস এস সিকদার না?
২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মম।আমি তো একবার বললাম আমি নাম বদলাইনি।এইটা আমার নাম।আশাকরি এই ব্যপার এ আর কথা হবেনা.....
২৮. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: থকথকে আবেগের কবিতা। অনেকেই দেখি মেলো ড্রামাটিক ধরণে একাত্ম বোধ করেন, সেটা তাদের অভিরুচি। চিত্রকল্প স্ফুটনশীল...জোরালো করা সম্ভব মনে করছি।
২৯. ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: একা থাকি, একাই তো থাকতে হবে।

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭১৫৫৬