আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

একদিন, দেখে নিও!

১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬

আজ যদি হঠাৎ বলে উঠি যাই।
তাকিয়ে দেখবে মুঠো ভরে পড়ে আছে ছাই।
ধূসর রঙা কাকের চোখের মতন তিলক চোখে
অবিরাম শ্রাবণ ধারার মতন কিছু জল।

ধূলার আস্তরণে পড়ে থাকা গানের বই।
একেকটা পাতায় জমে থাকা সময়ের শীতল সন্তরণ!
কিভাবে যেনো সকাল থেকে বিকাল...

পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে

স্বপ্নের এক সূর্য্য এবং একটা দিনের ইতিপাদ্য........

১৮ ই জুন, ২০১১ সকাল ১০:৪৬

সকালটায় আজ ভোরের স্বপ্নের ঘোর লেগেছিল।
একটা সমুদ্রতীরে ভোরের সূর্য্য দেখেছিলাম
ঘুমেরই ঘোর!

হাঁটতে হাঁটতে যতদুরে যাই।
ছায়ার মতন ছুঁয়ে থাকে বাতাসেরা।
মানুষ আমরা কেনো যে ধরে রাখি ভুলভুলাইয়া সব দিন!
পুরানো কাপড়ের সাথে প্রিয় ন্যাপথোলিনের গন্ধের মতন!...

পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে

এলোমেলো পংক্তিমালা................

১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩৪

ক)
আমার ঘুম না এলে দু'চোখের তারায়
পথ চেয়ে থাকে।
তোমার ঘুম না এলে
সেই পথ বেয়ে চলে এসো।
আমি জেগে জেগে ভোর হবো।
তুমি ভোরের শিশির হবে।
পাখি হবে।...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

এক বিকালে অটোয়ার পেট্রী আইল্যান্ড এ ...........

০৬ ই জুন, ২০১১ সকাল ১১:০৮



অটোয়ার আবহাওয়া ক'দিন বেশ ভালো। বৃষ্টি পড়ছে না। গরম ও খুব বেশী না। যদিও তাপমাত্রা একটু বাড়লেই সবাই অস্থির হয়ে যায়। তবু গরমকাল খুব ভালো লাগে। চাইলেই ঘর থেকে বের হয়ে যেখানে খুশি বেড়িয়ে পড়া যায়। রাশীক এর পরীক্ষা সামনে। রাইয়ানের ও স্কুল। তাই চাইলেই আমরা বেড়িয়ে পড়তে পারছি না।...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

ভোরের স্বপ্নঘোরে জেগেছিল দেবদারু সময়.................

০৪ ঠা জুন, ২০১১ সকাল ১১:৩৫

ভোরের স্বপ্নঘোরে জেগেছিল দেবদারু সময়.................

একটা মোমবাতির জ্বলতে থাকার আগে
এবং
নিভে যাওয়ার পর যতটুকু অন্ধকার ।
সেখানে আদ্রিতা ছিলো।

অন্ধকারের গোপন নির্জনতার কাছে রেখে গিয়েছিলো সে...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে

টিউলিপ এর মেলায় বন্ধু মোরা দু'জন..........

২৪ শে মে, ২০১১ সকাল ১০:৩৩


অটোয়াতে টিউলিপ ফেস্টিভ্যাল শুরু হয়েছিলো মে এর ৬ এ। আর শেষ হলো আজ।এবার এত বৃষ্টি হয়েছে যে যাই যাই করে যাওয়া হয়ে উঠছিলো না। আর যাকেই বলি সবাই ব্যস্ত না হয় কোন অজুহাত।
আজ শেষদিন। সকালে ঘুম থেকে উঠার পর দেখি দারুন সুন্দর একটা রোদেলা দিন। আজ ভিক্টোরিয়া ডে এর...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

জীবনের সুরাসুর..........

০৬ ই মে, ২০১১ সকাল ১০:০৮

থমকে তাকাই পথ।
আঁধারের শুরু থেকে আলো জ্বালিয়ে রাখি বিনম্র জোছনা মাখা।
নিজেকে চিনতে পারে না মানুষ সারাজীবন ভর।
উন্মণা চোখ খুঁজে বেড়ায় নিজেরই দু'চোখের রং।

কি চায় মানুষ মানুষের কাছে?
শুধু প্রেম?
শুধু ভালোবাসার সুরাসুরের তান?...

পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে

সুখের কাছের মুখর আকাশ .............

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০২

এক

সীমারেখার রোদ্দুরে পড়ে থাকে
প্রান্তরের ছায়া।
ওখানে বসন্ত জেগেছিলোএকদিন।
ওখানে বাতাসেরা খেলা করে।
...........................নিমপাতা বন!...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে

যে গল্পের শেষ নেই............

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪

এক একটা দিন এমন হয়। রোদের মেলা বসে আমার উঠান জুড়ে। আমি চেয়ে দেখি। কয়েকটা কাঠবিড়ালি ঘাসের উপর লুটোপুটি খায়। আমি ওদের জন্য বাদাম দেই। ওরা খোসা ছড়িয়ে বাদাম খায় আর আমাকে দেখে।

আমি উঠানের একপাশে সরিষা শুকাই। অন্যপাশে কাউন।
সরিষা ইলিশ আমার দারুণ পছন্দ আর আর কাউনের পায়েশ।
আরো আছে।
কাঁচামরিচের আচাড়।...

পোস্টটি ৩৪ জনের ভাল লেগেছে

যে সকাল প্রার্থনার মতন আলোকিত ,তেমন সকালে..............

২৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:১১

বেহালার মূর্ছণায় জেগে থাকে নিদ্রাহীন প্রহরগুলো।
রাত গভীর হতে থাকে যখন
কড়িকাঠের দিকে তাকিয়ে থাকা চোখে মায়ার খেলা হয়।

এক একটা পলক যেনো
এক একটা বাতাবী লেবুর ফুল।
টুপটাপ ঝরে পড়ে শিশিরের মতন, চুপিসারে।
চেনা সুর,চেনা গন্ধ ভেসে আসে খুব কাছ থেকে।...

পোস্টটি ৩২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ৪.৬৩৩৯ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩১১টি
  • মন্তব্য করেছেন: ২১৭৬৮টি
  • মন্তব্য পেয়েছেন: ২৫৬৩৮টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ২৯০৭৬৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই