somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওপারে শান্তিতে থাকেন প্রিয় কবি দেলওয়ার হোসেন মঞ্জু (গেওর্গে আব্বাস)

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামহোয়ারইন ব্লগ এর থেকে চেনা কবি দেলওয়ার হোসেন মঞ্জু গেওর্গে আব্বাস নামেও অজস্র কবিতা পোস্ট করেছিলেন। ফুসফুস ক্যান্সার এ ভুগে আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেইসবুকেও অনেক কবিতা পোষ্ট করতেন। কমেন্টের উত্তর এত যত্ন করে দিতেন। লিখতেন ,মঙ্গলম।
বেশ কিছুদিন আগে ক্যানসার নিয়ে কবিতা লেখায় বলেছিলাম ,এইসব লিখবেন না। উওরে হেসেছিলেন। আমি তখন ভাবিনি তিনি চলে যাবেন।
প্রার্থনা করছি,যেখানে গেছেন ভালো থাকেন প্রিয় কবি। আপনার কবিতা নিয়ে মুগ্ধতার কোন সীমা নেই।আপনি বেঁচে থাকবেন আপনার কবিতায়
(কবি দেলোয়ার হোসেন মঞ্জু।
জন্ম ৩০ নভেম্বর ১৯৭০ সিলেট।
পরলোক ১৭ নভেম্বর ২০১৮ বার্মিংহাম ইংল্যান্ড।)

সুমেরুপ্রভা
(কবি দেলওয়ার হোসেন মঞ্জু/ গেওর্গে আব্বাস)
৪ ফেব্রুয়ারী'২০০৯ (সামহোয়ারিন ব্লগ এ লেখা কবিতা)

দু'চোখের অথৈ পাথরে মাগো
থৈ থৈ তোমার জঠরের আলো লেগে আছে

চারিদিকে এত রোদ এত রোদ
জীবের বাগান

ঘুম আসে না তো

ছায়ার ছিদ্র নীরবে মুছে যায়
ঘুম আসে না তো

প্রাচীন অগিনপূজারী মা আমার
হৃদপিন্ডে রেখে যায় কিছু কিছু আগুনের দাগ

এবং
নভেম্বর ৪'২০১৮ এ ফেইসবুক এ দিয়েছিলেন
চিঠি-02

...আর তুমি তো জানোই দক্ষিণ, লিঙ্গান্তরে মৃত্যু হচ্ছে নারী আর আমার ভাওয়ালী নৌকা নারীত্বে ডুবিয়ে দিয়েছি কতোদিন আগে...

তোমাকে তো বলেছি, ঘাড়-ভাঙা গোলাপসহ অনেক অনেক ভালো আছি, যদিও জন্ম থেকে জানি হাড়ের সঙ্গে মাংস ও মেদের রয়েছে অগাদ শত্রুতা...

তারপরও গর্দভের ঘোড়ায় চড়ে এখনো চলে যেতে পারি পীর, ফকির, আউলিয়ার আখড়ায়। হাড়ের খাঁচা হতে অদৃশ্য কবুতর উড়িয়ে ধূয়ার আড়াল থেকে দেখে নিতে পারি আগুনের আহত মুখ...
ভালো আছি। সাধনার সাত আসমানে বসে কবিতা লেখার কথা ছিলো, বসে আছি বায়তুল মোকাররমের সিঁড়িতে। এখন আর কবিতা লিখে কুকাপণ্ডিত হতে ইচ্ছে করে না দক্ষিণ, কবিতা লিখে গ্রানাড়ার সুলতান হতেও ইচ্ছে করে না। কাব্য বিষয়ক শত পৃষ্টার কূটকথা তাই পুড়িয়ে ফেলেছি

...আর কোনো এক শেষ রাতে জেনে যাই, বাতাসের তাণ্ডবে বৃক্ষ ভেঙে গেলে হা করে বেরিয়ে আসে কাঠের মগজ... বিবিধ প্রযত্নে এ-জীবনে বারবার ভেঙে পড়তে চেয়েছি আমি...
ভেঙে পড়ি, ভেঙে পড়ি
ঝড়ের জননীর বুকের ভেতরে ঘুমিয়ে পড়ি
একপিণ্ড দুধের জটলা...

(স্যালুট জানাই প্রিয় কবি।ঝড়ের জননীর বুকের ভেতর ঘুমিয়ে থাকেন। )

কবির ব্লগবাড়ির লিংক:
দেলওয়ার হোসেন মঞ্জু
view this link

গেওর্গে আব্বাস
[link|http://www.somewhereinblog.net/blog/georgayabbas|view this link

সবশেষ খবরঃ

কবি দেলোয়ার হোসেন মঞ্জু র নামাজের জানাজা
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ( জোহর জামাত ১টায়) বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
মসজিদের ঠিকানা


Jami Mosque & Islamic Centre
521-527 Coventry Road
Small Heath
Birmingham
B10 0LL

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
৭৯টি মন্তব্য ৭৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×