আমার প্রিয় পোস্ট

ব্লগে এক মাসের জন্মদিনে আমার প্রার্থনা.(কেক কাটবো সবাই এলে ) ।

০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩১

শেয়ারঃ
0 0 0

আজ একমাস হলো ব্লগে লেখা শুরু করেছি।যদিও পড়তে আসতাম আরো কিছুদিন আগে থেকেই।অনলাইনের অন্য কিছু ঠিকানায় অনেকসময় লিখেছি ।কিন্তু ব্লগের মত কমফোর্ট পাইনি।সবসময়েই বাংলা টাইপ নিয়ে ঝামেলায় পড়েছি।এখানে ফোনেটিক এ লিখতে ভালই লাগে।
সামহোয়ারইন ব্লগের কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।লেখালেখির আনন্দরা আবার আগের মত উড়ছে.....অনেকদিন শুধু ডায়রিতে সীমাবদ্ধ ছিলো যা(ডায়রীর সেসব লেখাও লিখবো একে একে।এখন শুধু সময়ের অপেক্ষা)।লাল দরজার ডাকে এসেছি এই ব্লগ ঘরে।এই একটা ঘরে কত মানুষ এর বসবাস।ভাবতে দারুন লাগে।পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ শুধু বাংলায় কথাবলার জন্য, লিখবার জন্য,পড়বার জন্য,ভালোলাগা মন্দলাগা জানাবার জন্য আসে এই একই ঠিকানায় ভাবতে ভালো লাগে।অবাক ও লাগে.....যেমন করে অনেক আগে মানুষের দেখা হতো ট্রেন স্টেশনে,বাস স্টেশনে......কথা হতো।দীর্ঘ জার্নিতে কারো কারো বন্ধুত্ব হত,সময়ের কি দারুন সৃষ্টি এই ইন্টাননেটে তা সম্ভব হচ্ছে নতুন করে।জায়গা বদলালেও মানুষ আমরা তেমনি আছি...যে কোন বিপদে পাশাপাশি,হাতেহাত.......।এটা যে কি আনন্দের !কি যে সুখের!
এই একমাস এ আমার ও মায়া জন্মেছে এখানকার অনেকের জন্য।কারো মন খারাপ হলে মন খারাপ লাগে।লেখা পড়েই এমন সংক্রামিত হই...সবাই ই হই!
আর ভাবি কে বলে আমরা বিভাজিত?কে বলে আমরা বিভেদের পক্ষে?
কারো কি ভুলে যাওয়া চলে গন্তব্য এলে সবাই চলে যায় নিজ নিজ ঠিকানায়?ষ্টেশনের যাত্রীদের মত।
সমালোচক হ্ই ।সমালোচিত হই।কিন্তু যেনো সবার জন্য সবার শুভেচ্ছা,ভালোবাসা বয়ে যায় নিরন্তর।শুধু তাহলেই কত কিছু যে সম্ভব।ভালো থাকবেন সবাই।

 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
মুকুট বলেছেন: অশেষ শুভকামনা আপনার জন্য!
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪০
মৈথুনানন্দ বলেছেন: আহা বেশ বেশ বেশ - আগুনেরই রেশ! আরো অনেক ভালো ভালো কবিতে লিখে যাও শিরীন্বোন [ শিরীন + বোন ]।
৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
মুকুল বলেছেন: আপু, অনেক শুভকামনা আপনার জন্য!
*****
৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
প্রচেত্য বলেছেন: "সমালোচক হ্ই ।সমালোচিত হই।" - এটা আপনার বাক্য !
আর আমার বাক্য " আলোচক হয়েছেন, আলোচিতও"
শুভ হোক ব্লগিং-এর পথ চলা,সাথে রইলাম আমরা আর আমাদের পাশে আপনি
শুভ ব্লগিং
১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০১
নাদান বলেছেন: আমরা একমাস না, এক যুগ পরেও তোমার লেখা পড়তে চাই। অনেক শুভেচ্ছা।
১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
বিবর্তনবাদী বলেছেন: শুধু পরতে চাই না, আশা রাখি এক যুগ পরেও আমাদের লেখাও পড়াতে পারব, ইনশাল্লাহ্‌।

লেখা পড়ে ভাল লাগল... *****
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
এক পশলা বৃষ্টি বলেছেন: বাহ! মাত্র এক মাস হল তাও কত্ত কি লিখেছেন । একমাসের বাচ্চা তো কিছুই বলতে পারে না


অনেক শুভেচ্ছা
১৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ.....সত্যি কথা বলতে কি এত বরফ পড়েছে আজ,বাইরে যাবার জো নাই।আপনারা কেউ একটা কেক আনেন তো প্লিজ!
সবাইকে শুভেচ্ছা দিলাম অনেকককককককককক...।

১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
জয়িতা বলেছেন: অনেকককককককককক শুভকামনা।
১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১
মিরাজ বলেছেন: এখানে আপনার জন্য অনেক গুলি কেক পাঠালাম। পছন্দমতো বেছে নিয়ে এবার কাটুন।

শুভকামনা।
১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: "সো নাইস অফ ইউ" মিরাজ।
সমস্যা হলো কোনটা ছেড়ে কোনটা কাটি।
জয়িতা হেল্প .....:)
অনেক শুভেচ্ছা যারা এলেন।
১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৫
কালপুরুষ বলেছেন: কেকটা কাটো খাই
সময় যে আর নাই
বরফ জমলে পরে
আটকা পড়বো ঘরে
যেতে যে হবে তাই
কেকটা খেয়েই যাই।
২০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেক কাটা শেষ.....।যারা এসেছিলেন সবার জন্য কেক দেয়া হয়ে গেছে।পরে যারা আসলেন মিরাজ এর দেয়া লিন্ক এ গেলেই পাবেন......খাবেন যার যত খুশি।
শুভেচ্ছা।
২১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: কেক এর লোভ দেখিয়ে ভার্চুয়াল কেক খাওয়াবেন, এটা হবে না। আসল কেক দেন,৫।
২২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
কালপুরুষ বলেছেন: যতদূর সম্ভব আপনার জন্মদিন ছিল নভেম্বরে। সত্য কিনা জানিনা। আঁচ করলাম। ব্লগীয় মাস উদ্‌যাপনের শুভেচ্ছা রইলো।
২৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৩
আনন্দময় বলেছেন: সুন্দর অনুভুতি!আপনার ভালোবাসায় শিক্ত হতে চাই আমরা ।ভালোবাসা আপনার জন্য।
২৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
ইকরাম বলেছেন: কেকের সাথে বিড়ি হইলে ভাল হয়, যে ঠান্ডা পড়ছে বাইরে
২৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
মদনবাবু বলেছেন: কেক ভাগে পাই নাই ।
২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: সৌরভ/কালপুরুষ/আনন্দময়/ইকরাম /মদনবাবু....
আপনাদেরকে শুভেচ্ছা।
কালপুরুষ....নাঃ নভেম্বরে আমার জন্মমাস না।
ভালো থাকবেন সবাই।
২৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০২
একরামুল হক শামীম বলেছেন: ভার্চুয়াল কেক খামু না। ই.... ই....
আমি কেক খামু, টেস্টি কেক....
২৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১২
সামী মিয়াদাদ বলেছেন: আহারে....কেকটা মিস করলাম.......শুভ কামনা রইলো
২৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১
েজবীন বলেছেন: আররে সবাইরে দাওয়াত দিয়া আনছো পুচঁকি কেক!!!
৩০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
িপপাস বলেছেন: Good Evening! ইন্টারনেটে মাধ্যমে আমরা নতুন নতুন জালে জড়িয়ে পড়ছি। আমি, তুমি সবাই এ জালে আটকা
৩১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
শাহানা বলেছেন: কেক নিলাম, ধন্যবাদ।
৩২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৪
নাঈম বলেছেন: আমি কেক পাই নাই
৩৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১২
বিকেলবেলার সপ্ন বলেছেন: ভার্চুয়াল কেকের কুন টেস নাই!!
৩৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪০
রুবেল শাহ বলেছেন: আপুরে আমার কেক কই---?
৩৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেক আছে মিরাজ এর দেয়া লিন্কটায়......ওখান থেকে তো সবাই খেলো....:)
যারা এলেন সবাইকে অনেককককককককককককক শুভেচ্ছা।
৩৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো লাগলো আপনার ভালো লাগার কথা।। আমার তো অনেকদিন হয়ে গেলো, তবুও এমনভাবে ভালো লাগার কথা বলেছি কিনা মনে পড়ে না। আর কেক কাটার কথাও তোলা হয়নি বর্ষপূর্তিতেও!

ভালো থাকুন আশা করি, প্রার্থনা করি।।
৩৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১
আবু সালেহ বলেছেন: happy blogging

লিখতে থাকুন আপনার লেখা....শেয়ার করার জন্য ধন্যবাদ...
৩৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কিছু আনন্দ আছে এমন তা আলোর মত ছড়িয়ে পড়বেই...........মৃন্ময়/আবু সালেহ এবং যারা আসলেন সবাইকে শুভেচ্ছা।
৪০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৯
লাল দরজা বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন :
'যারা আসলেন সবাইকে শুভেচ্ছা।'

আমি আসছিলাম, আমারেও একটু শুভেচ্ছা দেন
৪১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন: তোকে বাদে সবাইকে শুভেচ্ছা লাল দরজা।
ভালো থাক।
৪২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪৮
লাল দরজা বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন :
২০০৭-১২-০৮ ০৫:৩২:২২
তোকে বাদে সবাইকে শুভেচ্ছা লাল দরজা।
ভালো থাক।

এ বিচার আমি কার কাছে চাব? হায় হায়!
৪৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৪৬
কাল্‌বেলা বলেছেন: সুন্দর গোছানো কথা। হ্যাপি ব্লগিং টু ইউ.........হ্যাপি ব্লগিং টু ইউ।(আমি তো বোধয় রাম দেরি করে উইশ করছি। কি আর করা অনেক দিন আউট অফ নেট ছিলাম)।
৪৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
খোলাচিঠি বলেছেন: হায় হায় ! এখানেও আমি লেট !
কেক কাটা শেষ তারপর আমি আসলাম।
মজার একটা ঘটনা বলি- এই মাসে আমি ৬ জনের জন্মদিন ভুলে গেসি। একটু আগে বসে গুনছিলাম টোটাল এই বছরে আমি মোট কয়টা জন্মদিন ভুল্লাম।
এখানে এসি দেখি এখানেও আমি লেট।
কই যাই?
৪৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: কালবেলা/খোলাচিঠি.....
লেট হলে অসুবিধা নাই......".বেটার লেট দ্যান নেভার"।উপরে মিরাজ এর দেয়ে লিন্ক এ গেলে কেক পাবেন.....।জন্মদিনের আসল আনন্দ ওই কেক:)
শুভেচ্ছা.....।
৪৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৯
জুল ভার্ন বলেছেন: ব্লগে এক মাস পুর্তিতে তুমি সকলের ভালোবাসা আর শুভ কামনা কামনা করেছিলে-তোমার সেই প্রত্যাশা ছারিয়ে কোন সুদুরে পৌঁছেছে-তা কি তুমি ভাবতে পারছো বুবু?

প্রিভিউঃ- বুবু, তুমি তোমার লেখনীর গুনেই সকলের আপন হয়েছো, আপন হয়েই থাকবে সকলের স্নেহ,শুভ কামনা আর শুভেচ্ছায়।

 

মোট সময় লেগেছে ১.০০৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই