আমার প্রিয় পোস্ট

আমি রাজনীতি বুঝিনা

০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৬

শেয়ার করুন:                   Facebook

আমি রাজনীতি বুঝিনা

আমি রাজনীতি বুঝিনা।
আমি এক সাধারন মেয়ে।
সকালে ঘুম থেকে উঠি,
মুখ হাত ধুই,পড়তে বসি।
ঘরের কাজ সারি,ক্লাসে যাই।
স্যারদের লেকচার শুনি
আর টুকে টুকে রাখি।

আমি রাজনীতিতে সক্রিয় নই।
তাই অফ পিরিয়ডে সেমিনার এ বসি।
কখনোবা কমনরুমে।
কখনোবা শাহবাগের সিনোরিটায় চলে যাই
গরম সিঙাড়া খাবার লোভে।

নাদের আলি বলে
ঘন ঘন হরতাল।হৈ চৈ চারিদিকে।
আপা দ্যাশটার হইলো যে কি।
তবু সাধারন আমি কিছুই বলিনা।
মিছিলেন জনারন্যে চেনা অচেনা মুখ দেখি।
শ্লোগান শুনি।
প্রতিদিন খবরের কাগজের
প্রতিটা বিবরন খুঁটে খুঁটে পড়ি।
তবু রাজনীতির আমি কিছুই বুঝিনা।

টিএসসিতে কবি মজনুর সাথে দেখা হয়।
আমাদের ডেকে প্রেমের কবিতা শোনায়।
এরই ফাঁকে কিছু রাজনৈতিক খবরাখবর।
আমার হৃদয়ের পাশ ঘেষে যায়।
বললাম আমি রাজনীতির কিছুই বুঝিনা।

শুধু চাই মানুষের নিরাপত্তা।
স্বাধীনদেশের হৃত স্বাধীনতা।
মানুষের পরিশ্রমের অন্ন।
বাঙালীর হৃত ব্যক্তিত্ব,মনোবল।
মানুষের স্বকীয়তা,মুল্যবোধ না থাকলে
আদর্শ মাতা পিতা হবে কি করে?
বেচাকেনা বন্ধ হোক ব্যক্তিত্বের।
বাঙালীর হৃদয়ের নীরব কোনের সেই বিসুবিয়াস
আগুন জ্বালাক।
জ্বলে যাক সব অত্যাচার,অনাচার।

হৃদয়ের আপন মহিমায়
সমুজ্জ্বল হোক জাতি।
রাজনীতি বিলীন হোক।
কল্যান হোক মানবতার।
সব মিলিয়ে সুখে থাক নাদের আলি।
প্রেমের কবিতায় ভরিয়ে দিক মজনু।
আর নিশ্চিন্তে আজীবন ভালোবাসি আমরা।

আমি এই সাধারন মেয়ে
অনিয়মের নিয়মগুলোকে
রাজনীতি বলে কিছুতেই মানতে পারিনা।
আমি তাই রাজনীতি বুঝিনা।

 

 

  • ৩২ টি মন্তব্য
  • ৩২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: বিহংগ বলেছেন: সাবলীল ভাষায় সুন্দর কবিতা। ৫
২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০০
comment by: বিহংগ বলেছেন: প্রাপ্তির জন্য
৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৪
comment by: নাদান বলেছেন: অনেক সুন্দর হয়েছে। সরল জীবনের সরল কথা, সহজ করে বাঁচতে শেখা।
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৫
comment by: কোবরা বলেছেন: ৫
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯
comment by: মুকুল বলেছেন: রাজনীতি হোক জনমানুষের স্বার্থে
কল্যান হোক মানবতার।
*****
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৫
comment by: পুতুল বলেছেন: শুধু চাই মানুষের নিরাপত্তা।
স্বাধীনদেশের হৃত স্বাধীনতা।
মানুষের পরিশ্রমের অন্ন।
বাঙালীর হৃত ব্যক্তিত্ব,মনোবল।
মানুষের স্বকীয়তা,মুল্যবোধ না থাকলে
আদর্শ মাতা পিতা হবে কি করে?
বেঁচাকেনা বন্ধ হোক ব্যক্তিত্বের।
বাঙালীর হৃদয়ের নীরব কোনের সেই বিসুবিয়াস
আগুন জ্বালাক।
জ্বলে যাক সব অত্যাচার,অনাচার।
ঐটুকু রাজনীতি সবাই বুঝলে নাদের আলী সুখী হত।
৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৮
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: দারুণ!!ভাবাবার মতো!
৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
comment by: কালপুরুষ বলেছেন: দেশে রাজনীতির যা অবস্থা তাতে রাজনীতি না বোঝাই ভাল।
৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৬
comment by: নাঈম বলেছেন: ৫
১০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: *****
সাজি,
ভালো লাগলো।
১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: প্প্ম্র..
১২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ৫
১৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০১
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: ভালো লাগল। সাধারন মানুষের সাধারন চিন্তাভাবনাকে অসাধারনভাবে প্রকাশ করার জন্য।
১৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৫
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: মাশাআল্লাহ্‌, মাশাআল্লাহ্‌, এইটা খুবই ভাল লাগছে।

১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩০
comment by: মম বলেছেন: শেলী আপা, ভাল লিখছো।
১৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩২
comment by: নরাধম বলেছেন: প্প্বগ্গপ্প্ম প্প্বষপ্প্ম ব্জ
১৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: অসাধারণ লেখা... ...

তবে, বুঝুন বা না বুঝুন আপনি (মানুষ) স্বভাবতই রাজনৈতিক প্রানী। তাই অনিয়মের নিয়মগুলো বুঝতে হবে।
১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৫
comment by: নরাধম বলেছেন: ভাল হয়েছে...৫...
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লেগেছে
২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১১
comment by: তপেশ্বর বলেছেন: রাজনীতি আর রাজনীতি কোথায় কেবলই কুটচাল। আর সরল একটি প্রাণ ই কুটচালের অগ্নিগর্ভ থেকে ক্ষণিক মুক্তির দূত। এগিয়ে চলুন সাজি আপা। ৫
২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সবাইকে অনেক শুভেচ্ছা।
২২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৯
comment by: রাশেদ বলেছেন: জটিল হইছে।
২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন: রাজনীতি অচেতন মেয়েটির জন্য শুভেচ্ছা রইলো....আপনিও ভাল থাকবেন কবি।
২৪. ১০ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮
comment by: এম সাইদুর রহমান বলেছেন: এক্সিলেন্ট!
২৫. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৭
comment by: ধ্রুব বলেছেন: ৫+ অসাধারন
২৬. ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৪
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভীষণ ভালো লাগলো।।
২৭. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আসলেন।
শুভেচ্ছা।
২৮. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৫
comment by: কালপুরুষ বলেছেন: কেমন আছেন? নতুন লেখা কোথায়?
২৯. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি।লেখা আসছে।ধন্যবাদ খবর নেবার জন্য।শুভেচ্ছা।

৩০. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪১
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ৫। ভাললাগে এইসব.....।
৩১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
comment by: কাল্‌বেলা বলেছেন: অসম্ভব ভালো লেগেছে এইটা। অসম্ভব। কয়েকবার পড়েছি। ভিসুভিয়াস। জ্বলে উঠুক বাংলার দামাল ভিসুভিয়াস।
(আমাদের এখন ঠিক এমনই জাগরনের কাব্য প্রয়োজন সাজি। অনিয়মের নিয়মগুলোকে লাথথি দিয়ে গুড়িয়ে দেবার কাব্য প্রয়োজন। আর কত? আর ভাল্লাগে না।)
৩২. ২০ শে জুন, ২০০৮ সকাল ৭:৩১
comment by: আসিফ আহমেদ বলেছেন: আমিও একদম বুঝিনা, এবং এই না বোঝার জন্য অনেক ভালো আছি আজ পর্যন্ত...

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৯৪৩৮