আমার প্রিয় পোস্ট

এক ক্লিক দুরত্ব

২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৬

শেয়ার করুন:                   Facebook

২২) এক ক্লিক দুরত্ব

অভিমান শব্দটার আভিধানিক
অর্থ জানো কি?
অভিমান মানে হলো ভালোবাসার কারো জন্য রাগ।
রাগ শব্দটা ভালাবাসার জন্য নয়।
অভিমান ই আমার পছন্দ।

তুমি যতক্ষন আমার পাশে থাকো।
বাতাসের মত শীতল করো।
আগুনের মত জ্বালাও।

তোমার মুখোমুখি হইনি কখনো।
অথচ জানি তুমি হাসলে কেমন দেখায়।
তুমি যখন ফ্লাস্ক ভর্তি চা নিয়ে বসে থাকো
আগুনের পাশে।
কেমন সন্ন্যাসীর মত দেখায় তোমাকে।

ইচ্ছে করে তোমার মুখোমুখি বসে
তোমার কথা বলা শুনি।
তুমি কি আমার রবীন্দ্রনাথ ঠাকুর?

মানুষ যে কতটাই মানুষ
তুমি তার উদাহরন।
তোমার গুনকির্তনে মগ্ন আমি আজ।

তোমার সাথে আকাশ এর নীচে হাঁটবার সাধ একদিন।
একদিন মানে জানো?
৮৬৪০০ সেকেন্ড।
একদিন এক সকালে সুর্য ওঠা সকাল দেখবো।
সন্ধ্যা আকাশের শুকতারা।
চাঁদের দিকে তাকিয়ে তুমি একটা সদ্যজাত
কবিতা শোনাবে আমাকে।

আমি তোমার হাত দু'টো ধরে বসে থাকবো।
বিদ্যুত তরংগ বয়ে যাবে মস্তিষ্কের স্নায়ুতে।
তুমি পুরুষ হয়ে উঠবে।
আমি রমনীয় হবো।
একটা বিশুদ্ধ চাঁদের আলো মেখে
দুটি আত্মার মিলন হবে।

অসম্ভব কথা বলবো আমি।
তুমি বলবে জানোতো ভালবাসায় সুখী হলে
পাখিরা খুব প্রগলভ হয়।
অথবা ঘুমায়।
তোমার কথা শুনে হাসবো আমি।

ঘাসের উপর পড়ে থাকবে দুটো পাখির পালক।
হঠাৎ খুব মন খারাপ হবে আমার।
আমি বুঝতে পারি একটা ক্লিক এই তুমি চলে যাবে
অন্য কোথাও অন্যকোনখানে।
তাই অভিমানী আমি রাত জাগি।

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ৩৩৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৪
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: ভাল কবিতা। শুভেচ্ছ!
২. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
comment by: নাদান বলেছেন: ভাল লেগেছে আপু।

"অভিমান মানে হলো ভালোবাসার কারো জন্য রাগ।"

আমার কিন্তু রাগ শব্দটাই ভাল লেগেছে।
৩. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৯
comment by: মুকুল বলেছেন: যদি সত্যিই এক ক্লিক দুরত্ব হতো!!! :(

আমরা প্রতিনিয়ত আলোকবর্ষ দূরে সরে যাই...
৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: নেহার পুরকায়স্হ.......অনেক শুভেচ্ছা আপনাকেও।
নাদান .....কি খবর?দাওয়াত খাওয়া কেমন চলছে?
মুকুল....ঈদ কেমন কাটলো?যতই দুরে যাই না কেনো,প্রিয় যা কিছু সব থেকে যায় ।নিশ্বাসের মত করে।
সবার জন্য শুভেচ্ছা।
৫. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১১
comment by: মুকুল বলেছেন: হু ম ম :(
৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: greetings for সুলতানা serene সাজি
৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
comment by: প্রচেত্য বলেছেন:
"অভিমান ই আমার পছন্দ।"
এতগুলো শব্দের মধ্যে খুজে খুজে এ লাইনটাকেই বেছে নিলাম
নিশ্চয়ই ভাল লেগেছে তাই
৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৬
comment by: কাল্‌বেলা বলেছেন:
ভালোবাসার মানুষের সাথে কত কিছুর সাধ যে জড়িয়ে থাকে !
খুব সুন্দর হয়েছে।
৯. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৬
comment by: কালপুরুষ বলেছেন: চমত্কার লিখেছেন।
এমন করে যে ভালবাসতে পারে তেমন ভালবাসার মানুষকে পেতে কে না চায়? অনেকেই সেই মানুষের সন্ধার পায়, আবার অনেকে পাবার আশায় বাকি জীবনটা তার অপেক্ষাতেই কাটায়। তবে নিজের একান্ত চাওয়া সেই ভালবাসা পাওয়া যাক বা না যাক, কাঙ্গাল মনে তাকে পাবার আকাঙ্ক্ষা জাগায়। মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়।
১০. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
comment by: প্রশ্নোত্তর বলেছেন:


তুমি পুরুষ হয়ে উঠবে।
আমি রমনীয় হবো।

~~~~~~~~~~~~~~~~~~

হয় না। সাইবার প্রেমের এমনি ধারা!
১১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৪
comment by: বিহংগ বলেছেন:
"ভালোবাসা কখনো আসে তীব্র উচ্ছ্বাসে
কখনো আসে ধীরে
কখনো রং লাগে সারা মনের আকাশে
আর কখনো শুধুই রুমাল নাড়ে।"
আপনার কবিতা ভালো লেগেছে।
১২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মৈথুনানন্দ....।শুভেচ্ছা আপনাকেও।

প্রচেত্য ..ভালোলাগাটুকু নিলাম।শুভেচ্ছা।

কালবেলা..যে টুকু সাধ তাই হলো কবিতা....।যা জীবন জুড়ে থাকে সে তো আলো..।যা থাকেনা সেতো আলেয়া........।

কালপুরুষ..।ঠিক বলেছেন অপেক্ষার কথাটা।
মানুষ এর ভিতরকার এই অপেক্ষা টা হলো ভীষন সুন্দর একটা ব্যপার.
এইভাবে সাধ আর অপেক্ষা নিয়ে জীবন এগোয়।

প্রশ্নোত্তর:ঠিক ঠিক..।

বিহংগ আপনার ৪ লাইন কবিতাও ভালো লাগলো।

শুভেচ্ছা সবার জন্য।
১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৯
comment by: দেবদারু বলেছেন: অসাধারণ কবিতাটির জন্য আপনাকে অভিনন্দন......................++
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২১
comment by: বিহংগ বলেছেন: আপনি কোনো কমেন্ট করলেন না ।
১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫
comment by: বাঙাল যুবক বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। এটা কি ব্লগারদের জন্য ঈদ উপহার। ধন্যবাদ।
১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: দেবদারু.......ভালো লাগা জেনে ভালো লাগলো।
বিহংগ একটু ব্যস্তটা ছিলো...আপনার লেখা পড়েছিলাম ,একটু সময় নিয়ে বসে লিখার জন্য কমেন্ট করতে দেরী হলো।
কমেন্ট বললে আসলে ভুল।ভাবনা জোড়া দেয়া আর কি!

বাঙাল যুবক......অনেক ধন্যবাদ।ঈদ এর কবিতাই না হয় হলো।কবিতাটা গত মাসে লেখা।
১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
comment by: আইরিন সুলতানা বলেছেন:
ভালবাসায় 'রাগ' নয়
অনুরাগের সুর বাজে
তা থেকে মিষ্টি অভিমান
মন উদাসী কাজে;


একটা বাদরামী না করে পারলুম না : রবীন্দ্রনাথ ঠাকুর রে চায়ের ফ্লাক্স হাতে আগুনের পাশে বসায় দিলেন ; কামটাকি ঠিক করলেন আফামনি ? ;)
১৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: আইরিন...সুযোগ এর অপেক্ষায় ছিলাম...।রবী বাবুকে কবিতায় আনার...একবার যখন সুযোগ এসেই গেলো..।
তাও ভালো চায়ের ফ্লাস্ক নিয়ে আগুনের পাশে.......ইচ্ছে তো ছিলো বরফ এ হাঁটতে যাবার।
বুঝলেন?
শুভেচ্ছা নিন।
১৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪৯
comment by: েবহাগ বলেছেন:
যার জন্য লিখেছেন, সে নিশ্চয়ই

"আমি জানি একটা ক্লিক এই তুমি চলে যাও
অন্য কোথাও অন্যকোনখানে।"....এমন করবেনা।

এই কবিতা পড়ে...
২০. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪২
comment by: মুজিব মেহদী বলেছেন: খুব অভিমানী এ কবিতা আপনার।

'অরণ্য বা গৃহ যেখানেই হোক
যত দ্রুত যাওয়া চলে অভিমান থেকে
তত দ্রুত ক্রোধ থেকে নয়'
২১. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩১
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
আমি সুন্দর করে কমেন্টাইতে পারিনা , কিন্তু এইটা বলতে পারি কবিতাটা মন ছুঁয়ে গেল ।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ সারিয়া........।
মন ছুঁতে পারলো বলে ভালো লাগছে।
শুভেচ্ছা নিন।প্রাপ্তিটার জন্য আদর।

২২. ১৪ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২০
comment by: রাশেদ বলেছেন: হায়! :|

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৯৪৩৩