আমার প্রিয় পোস্ট

বৃষ্টিতে

০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৫

শেয়ার করুন:                   Facebook

২৫) বৃষ্টিতে

তুমি বলেছিলে একদিন এক বিকালে
নদীর কাছে দেখা করতে আসবে।
আমি সেই সারাটা বিকাল তোমার জন্য
আকাশ নীল শাড়ীটা
আর লাল শালটা পড়ে বসে থাকলাম।

ঠান্ডা লাগছিলো ভীষন।
বৃষ্টি নামবার আগে যে ঠান্ডা বাতাস বয়,
সেই বাতাসে উড়ছিলো চুল,
আর শাড়ীর আচঁল।

নদীর পাশে বসে মানুষের কোলাহল দেখছিলাম।
একপাশে একটা পরিবারের কয়েকটা মানুষ
পানিতে পা ডুবিয়ে কলকল করে কথা বলছিলো।
অন্যদিকে এক বয়সী যুগল
একটা বড় পাথরের উপর বসেছিলো হাত ধরাধরি করে।
পানির মধ্যে কয়েকটা হাঁস মনের আনন্দে
সাঁতার কাটছিলো।

হঠাৎ ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করলো।
নদীর পানির উপর বৃষ্টির পানির ফোঁটা দেখে
আমার দু'চোখে ও পানি ভরে আসছিলো।
তোমার কথা খুব ভাবছিলাম আমি
মনে মনে হাজার বার তোমার নাম
ধরে ডাকছিলাম।

যদি টেলিপ্যাথি হয়।
তুমি আমার ডাক শুনতে পাও।
(তখন যদি আমাদের মুঠো ফোন থাকতো!) তাহলে
এক নিমেষেই পাঠিয়ে দিতাম কথার পায়রাদের।
তুমি তোমার রাজ্যপাট ফেলে
ছুটে আসতে নদীর দিকে।

অহংকারী হাঁসের মত ঘাড়টা বাঁকিয়ে
আমি তোমার হেঁটে আসা দেখতাম।
কিন্তু তোমার দিকে তাকিয়ে খুব উদাসীনতার
ভাব দেখাতাম।
তুমি হাতদু'টো ধরে আমার মৌনতা ভাঙাতে।

টুপটাপ বৃষ্টিতে ভিজতে ভিজতে
আমরা নদীর পাশ দিয়ে যাওয়া পথটা ধরে হাঁটতাম।
তুমি রবার্ট ফ্রস্ট এর "The Road not taken"
কবিতা থেকে পড়তে..
TWO roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth

নদীর ঢেউ এর শব্দের সাথে
মিশে যেতো তোমার কবিতার কন্ঠস্বর।
মহাকালের আবর্তে জমা হয়ে থাকতো
আমাদের কথারা।
এক'শো বছর পরের মানুষেরা কেউ হয়তো
নতুন কোন উদ্ভাবিত যন্ত্রে শুনতো
আমাদের কথাদের ।আর ভাবতো
মানষগুলো আমরা কেমন অন্যরকম ছিলাম।

আকাশ টা জোড়ে শব্দ করে উঠলো।
চমকে গেলাম।
কই তুমি আজ এলেনাতো!


পুনঃশ্চ:
(ব্লগে আমার প্রথম কবিতা দিয়েছিলাম নাম "বৃষ্টিতে".....
সেটার নতুন ধারাবাহিকতা এই লেখাটা..যা চলতে থাকবে ততদিন যতদিন বৃষ্টি আসবে কোথাও কোনখানে)

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৪৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:০১
comment by: সুখী মানুষ বলেছেন: ব্লগে এসে সত্যিকারের প্রসংসা যদি করে থাকি কবিতার, তাহলে আজকেরটা এর মধ্যে অন্যতম। যে বছরটা গত হয়ে গেল সে বছরের সব কবিতা ছাড়ায়ে গেল আপনার এই কবিতাটার ভালো লাগা।

নতজানু হয়ে জিজ্ঞাসা করছি... কবি, এই ভক্তকে তোমার সভার একটি কোনে কি একটু বসতে দিবে? (আই মিন ইট :( )
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: অরুন......
আজ সকালটা আমার খুব ভালো কাটলো...অনেকক্ষন পড়লাম।এরপর কিছু লেখালেখি....তার ই একটা এই কবিতা।
এত প্রশংসার যোগ্য কি আসলে?
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
ভাললাগাটুকু রেখে দিলাম হৃদয়ে।

২. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৩
comment by: নাদান বলেছেন: সত্যি অসাধারন আপু। কি বলবো, ভাষা গুলো নিজেই ভাষা হারিয়ে ফেলেছে। এত নিবিড় অনুভুতি শুধু একজান অন্তঃযামী কবিই ভাবতে পারে। অপূর্ব।
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: এত সুন্দর করে ভালো বলতে পারা কম কথা না।
দিনে দিনে ঋনী হয়ে যাচ্ছি তোমার মত অনেকের কাছেই.......
শুভেচ্ছা নাও ভাইয়া ।কথা হবে।

৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:২০
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন:

এখানে কোনোই কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির।
সে যে কবিতা হয়েই এলো।
মধ্যরাতে যখন নিদ্রিত সব সে নামিল অঝোর ধারায়।
কবিতার অতো ছন্দ নেই, এতো সুর ছিলো তার ভাষায়।
নিকটে আসিলো দূর, বৃষ্টিত বাজিলো প্রাচীন কবির ছন্দসুর।

নির্মলেন্দুর কবিতার কয়েকটি লাইন কোট না করে পারলাম না।!

আর বৃষ্টি শব্দটা দেখলেই বলতে ইচ্ছে হয়, বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর।।
আর মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে।।
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: ঠিক বলেছেন আপনি গুন কবির মত করে.......
আসলেই কোনোই কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির।
.........................শুধু বৃষ্টিই কারন।
আর হ্যা:মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে।
শুভেচ্ছা নিন।

৪. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:২২
comment by: রুবেল শাহ বলেছেন: অনেক দিন আগের কথা ---
তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলা বিভাগের শ্রদ্বেয় রফিক স্যারের পাঠদানে উপস্থিত,

সেদিন খুব বৃষ্টি হচ্ছিল

স্যারের কোন কথা আমার কর্নে আসেনি আমি আন মনে বাইরে বৃষ্টির সাথে পরম আনন্দে কথা বলছিলাম---

হঠাৎ স্যারের আহবানে ধ্যান ভাঙ্গে
কি বলেছি আর কি ভাবছিলা বলো

তখন আমি লিখে দিয়েছিলাম--

বৃষ্টি আমি তোমায় ভাবি
আমার বধুর মত
তোময় নিয়ে মেতে উঠি
তার চুলে সিথি কাটার মত।

তোমায় আমি ভালবাসি
ভালবাসি তাকে--

তবে শুনো একটি কথা
তাহার সাথে হয়নি দেখা আজো।

তোমার নুপুর তাহার নুপুর রিনিঝিনি সুর
দেখা হলে বলো তাকে আমার ব্যথার সুর----

০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: ভালো লাগলো রুবেল............
বৃষ্টি এমনি ....সবাইকে ছুঁয়ে যায়।
ঐ যে একটা গান আছেনা কবি গুরুর?
"শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া..............।
.................
শুধু যাওয়া আসা......."
শুভেচ্ছা থাকলো।

৫. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
comment by: রুবেল শাহ বলেছেন: আপু তোর লেখা আমার সব সময় ভাল লাগে---
৬. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩
comment by: কালপুরুষ বলেছেন: শুভ নববর্ষ।
নববর্ষের উপহার হিসেবে এই সুন্দর কবিতাটা হৃদয়ের ফুলদানিতে যত্ন করে রেখে দিলাম। সারা বছর ধরে এর সৌরভ আমাকে নতুন কিছু লেখার অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকুন, সুস্থ থাকুন- এই কামনা রইলো।
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: শুভ নববর্ষ।
ভালোলাগা ছুঁয়ে গেলো আমাকেও....।
জানেন আমাকে একজন বলছিলো আমি কেনো প্রকৃতি,মানুষের বাইরে কিছু লিখছিনা,আমি বলেছিলাম লিখবো..........অথচ সত্যি বলতে কি আমাকে আর কোন কিছুই এমন টানেনা,পারিওনা.......এই না পারাটার জন্য আমার কোন দুঃখ নেই।
ভালো থাকেন সুস্হ্যতায়।
শুভেচ্ছা।

৭. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৯
comment by: মহফুজ মেহদী বলেছেন: অসাধারন।
এ বছরের প্রথম পড়া ভালো কবিতা।
সুলতানা শিরীন সাজি আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।
ভালো থাকবেন।

কবিতার লিংকটা আমার একজন প্রিয় মানুষকে পাঠিয়ে দিলাম।
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: ভালোলাগা যখন ছুঁয়ে যায় অনেকের মাঝে.......।ভালো লাগে।
আপনার প্রিয় মানুষটাকেও যেনো ভালোলাগা ছুঁয়ে যায়।
শুভেচ্ছা নিন।

৮. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৯
comment by: সাইফুর বলেছেন: +কোবতে
কিছু বুঝি নাই
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: শুভেচ্ছা আসবার জন্য।

৯. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: "তুমি বলেছিলে একদিন এক বিকালে
নদীর কাছে দেখা করতে আসবে।
আমি সেই সারাটা বিকাল তোমার জন্য
আকাশ নীল শাড়ীটা
আর লাল শালটা পড়ে বসে থাকলাম।"

এর চেয়ে বেশি লেখার দরকার ছিল না সাজি। সত্যিই অসম্ভব সুন্দর। খুবই হৃদয়গ্রাহী। ব্যথাতুর মনটা কেমন যেনো ভালো হয়ে গেলো। ভালো থেকো। সুস্থ্য থেকো। আরো ভালো লেখো।
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ ।
আমি কথা বলতে যেমন ভালোবাসি,লিখার সময় ও থামতে পারিনা..তাই কবিতা গুলো বড় হয়ে যায়।হয়তোবা বোরিং কারো কারো জন্য।
শুভেচ্ছা অনেক ।

১০. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:০০
comment by: নিবেদীতা বলেছেন: দারুণ!!
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা নিন.....
আপনার ডিস্‌প্লে এর ছবিটা দারুন......
এখানে বসে একদিন বৃষ্টি দেখতে আসবো....লেকের পানিতে পা ডুবিয়ে দুরের আকাশ দেখতে দেখতে।ঠিক এমনি একটা ছবি আছে আমার বসার ঘরে।
ব্রীজটার উপর বসে কেটে যায় অনেক সময়....ভাবনায়।

১১. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৪
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


'এক নিমেষেই পাঠিয়ে দিতাম
কথার পায়রাদের।'

চমতকার!!
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

১২. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৬
comment by: কাল্‌বেলা বলেছেন:
শুভ নববর্ষ.........
সুন্দর লেখা.........
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: শুভ নববর্ষ...........
ধন্যবাদ...............

১৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১
comment by: েবহাগ বলেছেন:
বৃষ্টিতো আর এমনি আসেনা
আনতে হয়।
মানুষগুলো এমনি আসেনা
আনতে হয়।
ফাঁকা ক্যানভাসে ছবিটা তো এমনি আসেনা
আনতে হয়।
আর বাস্তবে কিছূই আসেনা। আনতে চাইলেও না।
তাই মনের মধ্যে যত্ন করে
ওসব কিছু আনতে হয়।
কেউ না জানে, এমন করে
সকল কিছু আনতে হয়।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: দারুন লিখেছেন বেহাগ।
শুভেচ্ছা।

১৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
comment by: ধ্রুব বলেছেন: দারুন কবিতা। আরো চাই প্লিজ।
১৫. ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩১
comment by: বিবর্তনবাদী বলেছেন: অহংকারী হাঁসের মত ঘাড়টা বাঁকিয়ে
আমি তোমার হেঁটে আসা দেখতাম

চমৎকার। আর কি বলব!! কি করে লিখলেন??????????
১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৭
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

'ততদিন যতদিন বৃষ্টি আসবে কোথাও কোনখানে'

এতো সুন্দর করে কথা বলেন কেন?:)
১৭. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৯
comment by: কামভাই বলেছেন: আবার বৃষ্টি আসুক, আবার ঝড় একটা উঠুক তখন সবাই ভাসবে জলে... যে জ্বলে আগুন জ্বলে।
১৮. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৪
comment by: মুকুল বলেছেন: এই কবিতাটা আগে পড়ি নাই। দারুণ। *****

নস্টালজিয়া :(
১৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: তাবাসসুম মুনিরা বলেছেন: অসাধারন
২০. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছেন তাবাসসুম?
অনেকদিন পর.......।
শুভেচ্ছা।
২১. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৪
comment by: তারার হাসি বলেছেন: খুব বেশী সুন্দর কবিতা !

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৯৪৩১