২৮) দহন
তটিনীর রিক্ততার খবর ছড়িয়ে গেছে চারিদিকে।
আকাশ বাতাস এ শুধু এই কানাকানি।
হেরে যাওয়া মানুষের কষ্ট নিয়ে পথ হাঁটে ও।
আগুনের মত জ্বলতে থাকে কি কিছু?
দু'চোখ ঝাপসা হয়ে আসে।
কোন নদীর ধারে চুপ বসে থাকা যেতো যদি কিছুক্ষন,
দুরের আকাশের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখা।
মনের মধ্যেকার লুকানো কথাদের
সূর্যকে বলতো।
কারন সূর্য নিতে পারে অনেক।
তারপর না হয় আবার ফিরে আসা।
নতুন হয়ে।
সুখ ছুঁয়ে থাকা জীবনটাকে আজ ওর
অনেক দুরের মনে হয়।
স্পর্শের থেকে অনেক দুরে চলে যায় সে।
আগুনের মত জ্বলতে থাকা চোখে নদী আসে।
তটিনীর কষ্ট গুলো ভেসে যায় সেই নদীর জলে।
এই এক জীবনের দহন
এই এক জীবনের আগুন
ওকে পোড়াতে থাকে ,
ফায়ার প্লেসে রাখা কাঠের টুকরার মত।
পুড়ে পুড়ে কয়লা হয়।
নিভে যাবার পর আবার জেগে উঠে,
নতুন করে পুড়বার জন্য তৈরী হ্য়।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


