আমার প্রিয় পোস্ট
- না পাঠানো চিঠি--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- ............নক্সী কাঁথার মাঠ ( এক থেকে ছয় ) - রুবেল শাহ
- শিকল-পরার গান - শিরোনামহীন
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- (শিরোনামহীন........) - পারভেজ
- মন ভাল নেই(কবিতা) - নাজনীন খলিল
- ব্লগীয় ঈদের শুভেচ্ছাঃ - বাবুয়া
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- যদি তুমি থাকো - রিফাত হাসান
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- ফরেস্ট হিলে এক দুপুরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- পারতে আলাদা রাখতে, আমার জন্যেই - সুনীল সমুদ্র
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- সব সুখ সবার যে সহ্য হয় না। - আশরাফ মাহমুদ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- নীল পিয়ন - অ রণ্য
- ভুলে থাকাঃ কল্পকথা - কালপুরুষ
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ঝরে যায় ঝরঝর, ভিজে যায় ছবির পট - আরণ্যক যাযাবর
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- গত শরতের মন এবং - জাভেদআকতার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কৃষ্ণচূড়া...ভালো লাগে.....কিছু ছবি - সাইফুর
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- গডফাদার - মানব মানিক
- অ-জানি দেশের না-জানি কী : পর্ব ০৩ (শেষ পর্ব) : রুশ দেশের উপকথা ০২ - রাতমজুর
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- জলের অক্ষরে - রণদীপম বসু
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা আখতার)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নির্বাসিতের আপনজন। শেষ পর্ব (ক)। - নির্বাসিত
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- পুনর্জন্মানো আত্নার মিলন - কাল্বেলা
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সুলতানা শিরীন সাজিঃ একটি সুন্দর মন, একজন ইতিবাচক দৃষ্টির ব্লগারের দৃষ্টান্ত এবং..../সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার নীরবতার মাঝে... - সুনীল সমুদ্র
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- তুমি কোন কাননের ফুল- পর্ব ৬ /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- নীলাভ অনুভব - কালপুরুষ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
ভাবনা
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৫
৪১) ভাবনা
ভাবনা গুলোকে সযত্নে রেখে দেই।
সিড়ির দশটি ধাপ পেড়িয়ে
যেখানে একটা অপরাজিতা দেয়ালকে জড়িয়ে থাকে।
সেখানে এসে থেমে যায় ভাবনারা।
দু'চোখ কি ক্লান্ত আজ?
হৃদয়ের মাঝে নানান রকম
এলোপাথাড়ী অনুভবের ভাংচুর।
কখনো লাল,কখনো নীল ।
রংধনুর সাত রং এর
বর্ণালী ছটায় ভেসে যায়
ধুসর স্বপ্নের মত কিছু।
পা দু'টো রেলিংএর বাইরে গলিয়ে
বসে থাকা যেতো যদি
কিশোরী বয়সের মত
সবুজ ফ্রকের কোলে
উপচে পড়া বকুল ফুল।
ঘরের ভিতরে যতটুকু একান্ত সময়
বিছানায় পড়ে থাকে নিরুত্তাপ দেহটা।
আগুনের মত জ্বলবার তৃষ্ণা বুকে।
অথচ কেমন নিরাসক্ত ভংগীতে পড়ে থাকা।
বয়সী হয় ঘড়ির কাঁটা।
বাইরে প্রখর সূর্যতাপে বরফের গলে যাওয়া।
চলে যায় অনেকগুলো সোনালী দিন।
ঘরের ছাদের দিকে মেলে থাকা চোখ।
ধাবিত হয় দরজায় চলে আসা তোমার দিকে।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা মুকুল।
ভালো থেকো।
রুহী বলেছেন:
আপু, তোমার লেখা এত ভালো লাগে কেন? মুগ্ধ কবিতা।ভালো লাগা -ছুয়েঁ যায়।আমি কি তোমার বন্ধু হতে পারি?লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
বন্ধুত্বের হাত তো সবসময় তাদের জন্য যারা ভালো লাগা ছুঁয়ে যায়।
বন্ধু তো হয়েই আছি আমরা ।
শুভেচ্ছা থাকলো।
কালপুরুষ বলেছেন:
আপনার "ভাবনা" সত্যিই সুন্দর। আহা! এমন করে ভাবতে পারলে মন্দ হয়না।
লেখক বলেছেন: ধন্যবাদ.....।
ভাবনা বিলাসী আমি ।যাপিত জীবন এভাবেই মিশে থাকি ভাবনাদের ভীড়ে।ভালোই লাগে অনেকদুর পথ হাটতে নানান ভাবনাদের দিয়ে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: শুভেচ্ছা সামিয়া........।
লেখক বলেছেন: ধন্যবাদ তানজিলা।
অনেক শুভেচ্ছা।
বিবর্তনবাদী বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া কবিতা। তাই মন ছুঁয়েও গেল। জীবনে সব থেকে সুন্দর সময় যেটা গত হয়েছে, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা বর্তমান, জীবনের সবথেকে ভয়াবহ সময় যেটা আসছে. . . . . .
লেখক বলেছেন:
জীবনে সব থেকে সুন্দর সময় যেটা গত হয়েছে, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা বর্তমান, জীবনের সবথেকে ভয়াবহ সময় যেটা আসছে.................।
সুতরাং বর্তমানকে সুন্দর করা চাই.......।
আজকের বর্তমান তো কাল অতীত হবে।
ভয়াবহতাকে ছাপিয়ে সুন্দর আগামী আসুক সবার জন্য।
অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
বিবর্তনবাদী বলেছেন:
+
'ঘরের ভিতরে যতটুকু একান্ত সময়
বিছানায় পড়ে থাকে নিরুত্তাপ দেহটা।
আগুনের মত জ্বলবার তৃষ্ঞা বুকে।
অথচ কেমন নিরাসক্ত ভংগীতে পড়ে থাকা।
এভাবেই বয়সী হয় ঘড়ির কাঁটা....।
বাইরে প্রখর সূর্যতাপে বরফের গলে যাওয়া।'
আপনার ভাবনার ভাষারূপ ভাবিত করে নতুন ভাবনাদের কাছে নিয়ে গেলো!
লেখক বলেছেন: ভাবিত থাকা ভালো.......এটাও একধরনের সংক্রমণ।যার থেকে নতুন কিছু জন্ম নেয়।
শুভেচ্ছা থাকলো ।
সুনীল সমুদ্র বলেছেন:
অসম্ভব সুন্দর হয়েছে আপনার এবারের কবিতাটি।
কবিতার থিম, গঠন, আঙ্গিক, শব্দচয়ন সবই সুন্দর ও যথাযথ হয়েছে।
কবিতাটি আবৃত্তির জন্যেও চমৎকার হয়েছে এর গঠনগত উৎকর্ষতা তথা গদ্য কবিতার ছন্দ অণুসরণে সার্থকতার জন্য।
এ সুন্দর কবিতাটিকে প্রিয় লেখার তালিকায় রাখলাম।
চমৎকার এ কবিতার কবির জন্য রইলো অশেষ শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন, দূরের শহরে....।
একাকীত্ব অথবা নিঃসঙ্গতার মাঝেও.....।
লেখক বলেছেন: কবিতাকে এভাবে ভালো বলবার জন্য অনেক শুভেচ্ছা।
আপনার শুভেচ্ছা ছুঁয়ে গেলো।
ভালো থাকবেন।
রাহাত আহমেদ বলেছেন:
আগুনের মত জ্বলবার তৃষ্ঞা বুকে।
লেখক বলেছেন: শুভেচ্ছা রাহাত।
রাশেদ বলেছেন:
ভালো লাগছে।
লেখক বলেছেন: হুম্ম্.......শুভেচ্ছা রাশেদ।
এভাবেই চলে যায় অনেকগুলো সোনালী দিন। যা কখনো ফিরে আনা যায়না, কিন্তু মনের গহীনে তার জাল বুনা যায়! ধন্যবাদ!
লেখক বলেছেন: ঠিক তাই......
কবি গুরুর গানের মত"একটুকু ছোঁওয়া লাগে
একটুকু কোথা শুনি-
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী"
অনেক শুভেচ্ছা।
কোলাহল বলেছেন:
প্রবাসীদের একান্ত ভাবনাগুলো সব সময়ই স্নিগ্ধ, মনোরম, ভীষন মোলায়েম মনে হয়। আপনারভাবনাগুলোও তাই। ইচ্ছে হয় গায়ে মেখে নেই।দারুন। +
লেখক বলেছেন: খুব ভালো লাগলো প্রবাসীদের নিয়ে আপনার অনুভূতির কথা জেনে।
কেমন জানি ছুঁয়ে গেলো।
অনেক শুভেচ্ছা।অনেক শুভকামনা।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
"এভাবেই চলে যায় অনেকগুলো সোনালী দিন।ঘরের ছাদের দিকে মেলে থাকা চোখ।
ধাবিত হয় দরজায় চলে আসা তোমার দিকে"।
তুমিটা কে?
শুভেচ্ছা।
লেখক বলেছেন: আচ্ছা তাইতো......।এই তুমিটা কে?![]()
শুভেচ্ছা স্বপন।
মুজিব মেহদী বলেছেন:
পা দু'টো রেলিংএর বাইরে গলিয়ে বসে থাকা যেতো যদি
কিশোরী বয়সের মত.....সবুজ ফ্রকের কোলে
উপচে পড়া বকুল ফুল।
স্পর্শকাতর নষ্টালজিয়া।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
নষ্টালজিয়া........।
"যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?"
শুভেচ্ছা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
জীবনের ডায়েরি থেকে এভাবেই চলে যায় আমাদের সোনালী দিন।
অসাধারন হয়েছে আপনার লেখাটি............................................+
লেখক বলেছেন: সাধারনকে অসাধারন বলতে পারে যারা তারা অসাধারন।
শুভেচ্ছা থাকলো।
প্রণব আচার্য বলেছেন:
এভাবেই চলে যায় অনেকগুলো সোনালী দিন............ভাবনার গুমোট অন্ধকারে অতীত
সবসময়েই সোনালী হয়;
কেন হয়? সব সময়?
লেখক বলেছেন: বর্তমান যত সুন্দর হবে,অতীত তত সোনালী হবে।তাই "আজ"......আজকের দিনটাতে দারুন করে বাঁচতে হবে,যে যেখানে যেমন ভাবে থাকিনা কেনো...
শুভেচ্ছা।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি বলছি এ নিয়ন্ত্রিত পৃথিবী আমার নয়বিশৃংখল সময়ের উৎসর্গগুলো হাহাকারে কাদুক আজ
ঘুমগুলো নিয়েছে বিদায় দুর্ভাবনার হাতে ধরে
আমি দেখতে চাই,"হে সভ্যতা তোমার শেষ কোথায়?"
একটা শেষ আশা অন্কুরিত আছে অনুর্বর বুকে
দুর্বার বেগে তাকাবে দুর্দম্য সূর্য্যের পানে
মিথ্যে সান্ত্বনাগুলো আধারে চালায় নিত্য মৈথুন
দৃস্টিগুলো পাগলা ঘোড়া ভেঙ্গে ফেলে অসহ্য নিয়ন্ত্রণ!
তবুও শুকতলীর গন্ধ শুকে চলে ফেলে আসা পথ
কুকুরের চোখে খেলা করে শবমাংসের নিত্য নৃত্য
জানতে চাই কেন নৃপতী বসে রইবো নৃপুংসকের চূড়ি পরে
আমার ব্যার্থতা গুলোকি গ্রাস করবে ঘুণে ধরা সমাজ?
বিপ্লব বস!
লেখক বলেছেন: কি দারুন লেখা ।
ধন্যবাদ।
খবর কি উদাসী স্বপ্ন?চলছে কেমন?
অনেক শুভেচ্ছা।
রাতুল" বলেছেন:
পেলাচ
লেখক বলেছেন: পেলাচ মানে তো ভালো লাগা........ভালোলাগাটুকু নিলাম।
অনেক শুভেচ্ছা........
২য় জীবনানন্দ বলেছেন:
ভাবনা, যা অবশ করে রাখে হৃদয়নিরত্তাপ করে দেহ, স্বপ্ন
সে কি শুধুই ভাবনা, না নৈরাশ্য?
কেন্ স্মৃতির মিথ্যে টানকে আজও ধরে রাখা
'আগুনের মত জ্বলবার তৃষ্ঞা বুকে।
অথচ কেমন নিরাসক্ত ভংগীতে পড়ে থাকা।'
লেখক বলেছেন: শুভেচ্ছা জীবনানন্দ.........
লেখক বলেছেন: ঠিক তাই........।
ভাবনাবিলাসী আমি ভাবনাতেই ভোরের শিশির,
ভাবনাতেই উঠোন জুড়ে ভোরের শালিখ।
শুভেচ্ছা।
উধাও ভাবুক বলেছেন:
আপনার কবিতা লেখার হাত ভাল। কবিতাটা বেশ কয়েকবার পড়লাম ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ উধাও ভাবুক।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ভালো আছি?
সবাই মিলে ভালো আছি..........।
আপনার দ্রুত সুস্হ্যতা কামনা করছি।
শুভেচ্ছা।



















*****