আমার প্রিয় পোস্ট
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- রতনপুরের ডাকপিয়ন - শিরীষ
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ১ - কথক পলাশ
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- সুখের অনুরণন - মে ঘ দূ ত
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- বাবার চিঠি - সুরঞ্জনা
- কবিতা: জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মনোলগ - ২ - অমিত চক্রবর্তী
- নির্ঘুম মেঘের দেশে - আবদুল ওয়াহিদ
- সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো... - নস্টালজিক
- আমার হাতে আঁকা ছবি..........৬ - অপলক
- মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে - মহাবিশ্ব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- 'বিজয়' শব্দ টি আমাদের -বিজয় আমাদের নয় - পাপতাড়ুয়া
- প্রকাশিত কবিতাসমূহ - স্বদেশ হাসনাইন
- নিজের লেখা থেকে ভালো লাগার কিছু খুচরাংশ - ২ - সবাক
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- বহুদিন যাইনি কোথাও- - ফেরারী পাখি
- স্মৃতির শহরে ফেরা - স্বদেশ হাসনাইন
- গল্প: প্রিয়তম দুঃখ - নির্ঝর নৈঃশব্দ্য
- মৎস্য পুরাণ - আবদুল ওয়াহিদ
- দাহিকার সজ্জায় - শিরীষ
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- কাগজের পাখির ডানা থাকে,কিন্তু তারা উড়তে পারে না,তারা ভাসে।(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- দেবশিশু - সন্দীপন বসু মুন্না
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- চোখ ও পাখির নীড় - শ্রাবনের ফুল
- মুক্তগদ্য: সাইক্লপ্স এবং আমাকে ঘিরে তেরোশো হলুদ প্রজাপতি ধীরে ধীরে উড়ছে - নির্ঝর নৈঃশব্দ্য
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- বিভ্রম - দ্রোহি
- মেয়েটি - সুরঞ্জনা
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- স্বপ্নের চেয়েও মধুর........(২.০) - Video - নাফিস ইফতেখার
- ~~মৃত্যুচিন্তায় কেটেছিল তিন দিবস আর তিন রজনী!~~ - তায়েফ আহমাদ
- চিঠি - রিমি (স. ম.)
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ফাঁকা মাঠে স্মৃতি মন্থনের ঘ্রাণ - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- জোছনা আমার বোন - আবদুল ওয়াহিদ
- কবিতার মত একটি বোধ - দ্রোহি
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ভোরের একটু আগে - ছন্নছাড়ার পেন্সিল
- (চিঠি) কবিতা ও ব্রহ্মকমল - গেওর্গে আব্বাস
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- somewherein...... মাই লাভ, মাই প্যাশান!!! - বাবুয়া
- বসন্তদিন-২৭ - বরুণা
- উৎসর্গে বিসর্গ (প্রথম পর্ব) - হিমালয়৭৭৭
- কে কেমন আছো - নাজনীন খলিল
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- এ কোন সকাল ----- [ জটিলেশ্বর মুখোপাধ্যায় ] - বিষাক্ত মানুষ
- প্রেমের কবিতা - কালপুরুষ
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- (শিরোনামহীন........) - পারভেজ
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- গডফাদার - মানব মানিক
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা রহমান)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
আমার শব্দরা আমায় ডাকে
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
৪২) আমার শব্দরা আমায় ডাকে
নিজের ছায়ার সাথে দীর্ঘ সময়
ঘুরে বেড়ালাম আজ।
একলা হ'বার জন্য পথে নামা
অনেক দুর হেঁটে আসা পথ।
সারি সারি গাছগুলো পাতাহীন
অথচ বেঁচে থাকার গৌরবে
বাতাসের সাথে কথা বলে যায়
শীর্ণ ডালপালাগুলো।
দুরে মন্ট্রিয়েল রোডের কোনার
কবরস্হানটার পাশ দিয়ে হেঁটে যাই।
কত নাম।
পাথরে খোদাই করা ফলকে
জন্ম এবং মত্যুর তারিখ।
মানুষ কেমন করে শুধু পাথরের ফলকে
খোদাই করা নাম হয়ে যায়।
পাথরের নীচে,মাটির নীচে
কোথায় যে মিশে যায় মানুষেরা।
আত্মাটা মুক্ত হয়ে আকাশ থেকে দুরে
আরো বহু দুরে কোথায় যে চলে যায় কে জানে।
সন্মোহনের মত পার হই এই সব পথ।
দুরে গির্জার ঘন্টা বাজে ঢং ঢং করে।
প্রার্থণার জন্য সমবেত মানুষেরা
চোখ নত করে থাকে।
আমি হেঁটে যাই একদম সামনে।
মরিয়ম এর মূর্তিটা চোখে পড়ে।
কোলে শিশু পুত্র ঈসা।
মাতৃত্বের অদ্ভুত উপমা এক।
দু'চোখ মেলে থাকি।
বিনত হই শ্রদ্ধায়।
পৃথিবীর তাবৎ মায়ের ব্যণ্জনামাখা মুখ।
মরিয়ম এবং শিশু পুত্রের পরম নৈকট্য দেখি।
আমার নিজস্বতায় সুখের উপমা হয়ে
বাড়তে থাকে রোদেলা সকাল।
বেঁচে থাকার গর্বে যতই হাটতে থাকি
মৃত্যুর ছায়ারা ক্রমশঃ খেলা করে আশে পাশে।
চলে যাবার কোন সময় থাকে না।
সময় চলে এলে শুধু চলে যাওয়া।
পিছে ফেলে যাওয়া প্রিয় মানুষদের কান্না,আর্তনাদ
কিছুই ফেরাতে পারেনা আর।
তখন তো শুধু যেতে থাকা।
এক আকাশ থেকে অন্য আকাশ
কতদুর সেই পথ কে জানে!
সে কথা ভাবলে
ক্লান্তির পাখীরা উড়ে চলে ভীন পথ ধরে
চুপি চুপি কথা কয় ঘাসফুল।
সেই ঘাসফুল!
যার জন্য আমার শব্দরা নিয়তঃ আমায় ডাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মুকুল,আমি চাই আমার চোখে দেখা যা কিছু ,যা কিছু মন ছুঁয়ে যায়।প্রিয় মানুষদের নিয়ে দেখি।
আমার লেখায় তা যদি কিছুটাও পূর্ণ হয় তাহলেই আমার আনন্দ।
ভালো থেকো।
শুভেচ্ছা।
শফিউল আলম ইমন বলেছেন:
হুমম....... অনেক ভালো লাগল।সাজি আপু কেমন আছেন?
ভাল থাকুন প্রতিদিন সবদিন।
ইমন।
লেখক বলেছেন: ভালো লাগা ছুঁয়ে গেলো ইমন।
ভালো আছি।ভালো থেকো।
শুভেচ্ছা।
ভাঙা চাঁদ বলেছেন:
বাহ, বড়ই সৌন্দর্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা।
কালপুরুষ বলেছেন:
শব্দের সাথে যার সখ্যতা চিরকালের তার লেখায় শব্দেরা উচ্ছাসে উদ্বেল হয়। ছুটোছুটি করে। আহ্লাদে আমোদিত হয়। শব্দেরা আপনি এসে ধরা দেয় সকল অনুভবে।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
কি করে ,কিভাবে যেন শুব্দরা এসে খেলা করে অনুভবে।
শুভেচ্ছা অনেক।
বুমবুম বলেছেন:
প্রতিদিন কবিতা লেখেন ক্যামনে?আমি জীবনেও পারুম না।
লেখক বলেছেন: প্রতিদিন লেখা হয় কই?
ভাবতেই চলে যায় কত সময়!
শুভেচ্ছা আবার ও জন্মদিনের।
বিবর্তনবাদী বলেছেন:
সাজিপা, একলা হ'বার জন্য পথে নেমেও, আমাদের সঙ্গে নেবার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাবতে ভালো লাগছ...... একলা হলেও আমি আসলে একলা নই পথ হাটার সময়।.....
আমার ভাবনার সাথে মিশে থাকে সমমানসিকতার অনেকই......
এই অনুভব দারুন,একান্ত আনন্দের।
গানের মত করে যদি বলি,"আমার এই পথ চলাতেই আনন্দ......।"
সেই আনন্দ ছড়িয়ে গেলে সত্যি ভালো লাগে।
অনেক শুভেচ্ছা।
সাঈদ বিন রউফ বলেছেন:
খুবই ভালো লাগলো। +
লেখক বলেছেন: ভালো লাগাটুকু নিয়ে গেলাম।শুভেচ্ছা।
রোদ্দূর মিছিল বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ভালো লাগাটুকু ছুঁয়ে যায় .....
মনের ভিতর সুখ পাখী গান করে।
শুভেচ্ছা।
সিহাব চৌধুরী বলেছেন:
পাথরের নীচে,মাটির নীচে
কোথায় যে মিশে যায় মানুষেরা।
আত্মাটা মুক্ত হয়ে আকাশ থেকে দুরে
আরো বহু দুরে কোথায় যে চলে যায় কে জানে।
সবচেয়ে হাস্যকর কথা, একদিন আমরা কেউ থাকবো না ।
অপূর্ব !! আপু ।
লেখক বলেছেন: থাকবোনা বলেই বেঁচে থাকাটা কি দারুন যে লাগে!
দুঃখ সুখের দোলায়.......যেভাবেই থাকিনা কেন ,বেঁচে থাকাটা দারুনভাবে উপভোগ করি।
ভালো থাকবেন।অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: কোন পরীক্ষায়?
পাশ করাটা ভালোই লাগে।
শুভেচ্ছা ।
সেলিম তাহের বলেছেন:
"যেতে পারি, কিন্তু কেনো যাব? ছেলের মুখটি ধরে চুমু খাবো..."
লেখক বলেছেন: তাই কি?
নাকি এমন .....।
"যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু ,কেনো যাব?
সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো
যাবো
কিন্তু, এখুনি যাবোনা
তোমাদেরও সংগে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।"............শক্তি চট্টোপাধ্যায় এর কি দারুন এক কবিতা।
শুভেচ্ছা।
কোলাহল বলেছেন:
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪-----কোলাহল বলেছেন: যে কবিতার সাথে গভীর আবেগ জড়িয়ে থাকে, অজস্র মানুষের ভাল লাগার অনুভুতি নিয়ে বেচে আছে যে পংক্তিমালা তাকে প্যারোডি করার আগে আরেকবার ভাবা উচিত।মাইনাস দিয়ে গেলাম।-----
কবর কবিতার প্যারোডি
কোলাহল বলেছেন:
আপনাকে যথারীতি +
লেখক বলেছেন: ধন্যবাদ কোলাহল........
অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: ভালো আছি.....
আপনি আশাকরি ভালো আছে.শুভেচ্ছা।
লেখক বলেছেন: আপনার কথা ঠিক হয়তোবা।
তবু কিছু তো চলছে........
থেমে থাকা থেকে তো ভালো।তাইনা?
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
চমৎকার সাজি'বু,
কেমন করে মানুষেরা শুধু পাথরের ফলকে খোদাই করা নাম হয়ে যায় না?......ঠিক ঠিক।
ভাবতে বসলে ভাবনার পাখিরা ক্লান্ত হয়ে অন্য পথ নেয় বটে!! +
লেখক বলেছেন: কি খবর কালবেলা?
আজ যে?
শুভেচ্ছা।
লেখক বলেছেন: নিবেদিতা
খুব ভালো লাগে তোমাকে দেখলে.....
ভালো আছি।তুমিও ভালো থেকো অনেক।
রাশেদ বলেছেন:
পেলাস।
লেখক বলেছেন: হুম্ম্..শুধু পেলাস্?![]()
শুভেচ্ছা রাশেদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
বেঁচে থাকার গর্বে যতই হাটতে থাকি মৃত্যুর ছায়ারা ক্রমশঃ খেলা করে আশে পাশে।
কবিতা ভালো হইছে সাজিপু
লেখক বলেছেন: ধন্যবাদ বিমা।
নাদানকে কোথাও পাইনা.....।
ইয়াহো,ফোনে ।কোথাও না।
কথা হলে বলবেন আপু খুঁজতেছি।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ভালো লাগাটুকু নিলাম......।
শুভেচ্ছা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
*পিছে ফেলে যাওয়া প্রিয় মানুষদের কান্না,আর্তনাদ
কিছুই ফেরাতে পারেনা আর।
তখন তো শুধু যেতে থাকা.।*
কবিতাটি পড়ে যেনো মনটা খারাপ হয়ে গেলো! বড্ড ভালো লাগল আপনার কবিতাটি। তাই কবিতাটি আপনার অনুমতি না নিয়েই প্রিয়তে নিয়ে গেলাম। রেখে গেলাম শুভেচ্ছা।
কেমন আছেন?
............................................অনন্য..........................................
লেখক বলেছেন: ভালো আছি.........
আপনার খবর কি?
দ্রুত সেরে উঠা চাই...
কবিতা ভালো লেগেছে যেনে ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা।
উদাসী স্বপ্ন বলেছেন:
মাথা নস্ট লেখা!। আনন্দ উৎসবের চেনা এই জগৎ
শুধু চারিদিকে উচ্ছ্বাসে ভরা চেনা
এই পৃথিবী। আমার ছোয়গুলি
পড়েছিলো প্রতিটি মনের অলিগলিতে।
এ শহরের চেনা মানুষগুলো ছিলো
ফুলের পাপড়ীর মতো জড়ানো।
আস্তে আস্তে তারা খসে পড়ে কখনো
সাধারন নিয়মে, আমি ঝরে পড়ি
অনিয়মের সারিতে। আজও কেন ঘুরে
ফিরি, ছুতে চাই তার ঠোট দুটো, কথা
বলি স্বপ্নে অযাচিত ভালোবাসায়।
জানতে চাই এখনো কি আগের মতো
অশ্রু ঝরে আমারি জন্যে? এখনো কি
এ শহর মনে রেখেছে এক হাসি মাখা
ছন্নছাড়া যুবকে যে হঠাৎ হারিয়ে গেলো
অজানা কারনে! কেউ জানেনি, জানবেনা
কোনো দিন!
মহা বিপ্লব!
লেখক বলেছেন: এতটুকু পিচ্চি (ছবিটার)এত সুন্দর কবিতা লেখে!
শুভেচ্ছা উদাসী স্বপ্ন।
+
আরে আমার গতকালের কমেন্ট গেলো কই??
বলেছিলাম,
আপনি ভাবনার উদ্বোধন করতে জানেন। শুভ্র চিন্তাদের নিয়ে আসতে পারে বাক্য-শব্দের ভেতর।
আপনার পংক্তিগুলো পড়লে বেদনায় ভালোবাসায় একাকার হতে হয়।
ভালো থাকুন সুন্দর থাকুন সারাক্ষণ- এ কামনা রইল।
লেখক বলেছেন: কালকের কমেন্ট পাইনিতো!
কবিতা নিয়ে এই যে কথোপোকথন.....
অনেক দিন এই সব থেকে দুরে ছিলাম।
শুধু সাদা কাগজ জানতো লেখালেখির খবর।
ভালো লাগে......জানতে,ভালোলাগা মন্দলাগা সব অনুভূতি।
শুভেচ্ছা অনেক।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা অনেক।
হয়তো কমেন্টটি বাগ খেয়ে ফেলেছিলো। মাঝে মধ্যে ওরকম হয়। আমি তাড়াতাড়ি কমেন্ট করে চলে গিয়েছিলাম। দেখিও নি কমেন্টটি এসেছিলো কি না।
'সাড়ি সাড়ে গাছগুলো পাতাহীন'
এখানে 'সারি সারি' হবে।
আপনি রোমান্টিক কবি।
আপনার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ.....।
শুভেচ্ছা।
২য় জীবনানন্দ বলেছেন:
'পিছে ফেলে যাওয়া প্রিয় মানুষদের কান্না,আর্তনাদ কিছুই ফেরাতে পারেনা আর।
তখন তো শুধু যেতে থাকা.।
এক আকাশ থেকে অন্য আকাশ
কতদুর সেই পথ কে জানে।'
সাজিআপা,চমৎকার লেগেছে। ভালো থাকুন।
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা জীবনানন্দ।
ভালো থাকবেন।
রাশেদ বলেছেন:
নাদুরে আমরা কেউ পাইতাছি না। কয়েক মাসের জন্য চলে গেছে ব্লগ ছেড়ে। ওরে যদি হাতের কাছে পাইতাম!
রুবেল শাহ বলেছেন:
৫০তম পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা থাকলো --এভাবেই আরো লেখা চাই---
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল......
লেখা চলছে।
দীর্ঘ দিনের অভ্যাসে খাতাতেই বেশী।
আর সত্যি কথা বলতে কি ব্লগে বসলে পড়তেই বেশী ভালো লাগে।
শুভেচ্ছা নাও।
সুনীল সমুদ্র বলেছেন:
'মানুষ কেমন করে শুধু পাথরের ফলকে
খোদাই করা নাম হয়ে যায়।'
শুধু সবচেয়ে ভাললাগা দুটি লাইন তুলে দিলাম।
বাকী অনুভব অনুক্ত থাক.....।
লেখক বলেছেন: ধন্যবাদ সুনীল সমুদ্র....।
ভালো লাগা ছুঁয়ে যায় মন,মনে হয় অনন্তকাল বাঁচি।
অথচ চলে যাবার জন্য দাঁড়িয়ে আছি মহাকালের পথে.....
দুইদিন আগে আর পরে!
ভালো থাকবেন।অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
লেখক বলেছেন: "আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে.........?"
শুভেচ্ছা নিরন্তর।
উধাও ভাবুক বলেছেন:
ভাল লাগলো খুব।" সারি সারি গাছগুলো পাতাহীন
অথচ বেঁচে থাকার গৌরবে
বাতাসের সাথে কথা বলে যায়--
শীর্ণ ডালপালাগুলো। "
" আমার নিজস্বতায় সুখের উপমা হয়ে
বাড়তে থাকে রোদেলা সকাল।
বেঁচে থাকার গর্বে যতই হাটতে থাকি
মৃত্যুর ছায়ারা ক্রমশঃ খেলা করে আশে পাশে।
চলে যাবার কোন সময় থাকে না।
সময় চলে এলে শুধু চলে যাওয়া।"
অসাধারন+++
লেখক বলেছেন: ভালো লাগা নিলাম......
অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: মন খারাপ হলো?
মানুষই এর তো জানবার কথা.....আমাদের এই জীবনটা এত ছোট...
ভালো থাকবার জন্য শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: মানুষই=মানুষেরই
লেখক বলেছেন: ওর জন্য ইয়াহোতে মেসেজ দিলাম,ফোন করলাম।
কোন খবর নাই।
ও আসবে জেনে খুশী হলাম।
শুভেচ্ছা বিমা।
লেখক বলেছেন: ঠিক তাই..........
কি খবর?
শুভেচ্ছা।
সবুজ আরেফিন বলেছেন:
আমাদের বেঁচে থাকাটা আসলে আত্মসমর্পন আর আত্মত্যাগের উদাহরণ। বেঁচে আছি চিন্তা করতেই একধরনের ভালোলাগা ছুঁয়ে যায়। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন.......শুভেচ্ছা।
ব্যর্থ প্রেমিক বলেছেন:
আমার নিজস্বতায় সুখের উপমা হয়েবাড়তে থাকে রোদেলা সকাল।
বেঁচে থাকার গর্বে যতই হাটতে থাকি
মৃত্যুর ছায়ারা ক্রমশঃ খেলা করে আশে পাশে।
চলে যাবার কোন সময় থাকে না।
সময় চলে এলে শুধু চলে যাওয়া।
...........বড়ই মনে ধরছে। ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ...............
শুভেচ্ছা।
খবর আর কই!! আপনি মনে হয় দোয়া করেন নি তাই গতকাল থেকে মন খারাপ! গত শেষ রাতে অবশ্য নীলপরীর সম্বলিত আরেকটা গল্প লিখে ফেলেছি
অপু ফিরোজ বলেছেন:
আপনার কবিতাগুলো পড়ছি।ভাল লাগছে...
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ভালো লাগলো। প্রিয়তে রাখলাম।
যীশূ বলেছেন:
ভালো হইছে!
সবাক বলেছেন:
আপু তোমাকে খুজতেছি।
শাহনাজ সুলতানা বলেছেন:
ক্লান্তির পাখীরা উড়ে চলে ভীন পথ ধরেচুপি চুপি কথা কয় ঘাসফুল।
সেই ঘাসফুল!
যার জন্য আমার শব্দরা নিয়তঃ আমায় ডাকে।
কবিতাটি ভালো লেগেছে। ভালো থাকবেন।
লেখক বলেছেন:
আহাদিল
অনেক পুরাতন লেখায় ঘুরে যাওয়া দেখে ভালো লাগলো..........
আসলেই। অদ্ভুত রকম সত্য.....
শুভেচ্ছা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















*****