মেয়েটার স্বাধীনতা
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৪৫)
মেয়েটার স্বাধীনতা
মেয়েটার স্বাধীনতা মানে
যখন খুশী বেড়িয়ে পড়া
প্রকৃতির কাছে
সবুজের কাছে
নদীর কাছে
আকাশের কাছে।
মেয়েটার স্বাধীনতা মানে
আগুন এর তাপ
অথই আগুন।
বুকের ছায়ায়
সুখ কবিতার
দারুণ কাঁপন।
মেয়েটার স্বাধীনতা মানে
অজস্র তারার সাথে
মিতালী পাতানো।
ইচ্ছের ঘুড়ি যখন খুশী
আকাশে উড়ানো।
মেয়েটার স্বাধীনতা মানে
যখন তখন ঘুমিয়ে পড়া।
স্বপ্ন বিধুর
নীল স্বপ্নের জাল বোনা।
স্বপ্নের মাঝে
সুখ পাখী হ'য়ে গুঞ্জন করা।
মেয়েটা আজ
আকাশ দেখে দেখে
পাখী হ'তে চায়।
সবুজ দেখে দেখে
গাছ হ'তে চায়।
বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে
নদী হ'তে চায় ।
সুর হয়ে হয়ে
গান হ'তে চায়
আলো হয়ে হয়ে
জ্যোছনা ছড়াতে চায়।
মেয়েটা আজ ভালোবাসি বলে সুখী হ'তে চায় ।
মেয়েটার স্বাধীনতা দেবার জন্য
ওর বাবা
ওর ভাই
ওর প্রেমিক
ওর স্বামী
খুব গর্বিত হয়।
অথচ ওরা কেউ জানেনা
স্বাধীনতা হলো সহজাত
ভীষন গভীর এক অনুভূতি।
মেয়েটাকে দিতে চাও যদি কিছু
দাও ভালোবাসা।
দাও অযুত নিযুত কোটি ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন