আমার প্রিয় পোস্ট

কাছের মানুষের জন্য ভালোবাসা

১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৬

শেয়ারঃ
0 1 0

৪৯) কাছের মানুষের জন্য ভালোবাসা

শব্দের গতির চেয়ে
কথার গতি বেশী।
ইথারে ভেসে আসা কথারা যতবার
আমার কানের মধ্যে কলতান তোলে
এই কথা মনে হয়।

ভালোবাসার অমল আলোতে মেখে
অনেকদিন বলোনি ,ভালোবাসা ভালোবাসি।
শুধু প্রয়োজন।
গৃহস্হালী প্রয়োজনের তালিকা।
চাল,ডাল,লবন।
ভালোবাসা এমন মুদির দোকানের
তৈজস পত্রের মত কাগজে কলমে এসে যায়
কেউ কি তা জানে কখনো?

সময় পেরুলে অজস্র পুরাতন ফিরে আসে,
জোনাকি পোকার মত আলো জ্বালে।
ধূসর করে দেয় বর্তমানের খেয়ালী খাতা।
অসচেতনতার কাছে এসে পড়ে থাকে
ভালোবাসার হিসাব নিকাশ।

খুব ইচ্ছে করে জানতে কেমন আছো।
নিত্যদিনের সাধারন চাওয়া গুলোকে
আলিঙ্গন করি অভ্যাসে।
ড্রয়ারে জমানো থাকে
শব্দাবলীর সচল প্রকাশ।
কাগজের বুকের
সেই শব্দদের অনুভব ছঁতে চাই বারবার।

যদি বেদনার নীলের মত কিছু ভীর করে থাকে,
মনের সমস্ত উপমায় বেঁধে ফেলি তাকে।
এই সময়গুলোতে জন্মদাত্রী মাকে খুব বেশী মনে হয়,
হয়তোবা জন্মাবার দিনটা খুব কাছে বলেই।

কাঙালের মত একদিন হাঁটুর কাছে বসে
চেয়েছিলে হাতদুটো।
শুধুই হাত দুটো ধরবার প্রার্থণা বারবার।
এবং বলেছিলে চোখ দুটো জমা রেখে গেছো আমার কাছে,
যেনো মনে রাখি।

কলমের আঁচড়ে ভরে যায় হৃদয়ের ভাবাবেগ যত।
ইচ্ছে করে কবি হাসনা হেনার মত দারুন সব কবিতা লিখি।
নিজেকে উজাড় করে দেই সেই কবিতায়।
যতটুকু ইচ্ছা ,যতটুকু অনুভব নিয়ে ধাবিত তোমার প্রতি
সব কথাবলে দেই অকপটে।
সবখানে।ইথারে ইথারে।
কাগজের বুকে।বাতাসের কানে।

অজস্র" না" এ ভরা এই জীবনটা।
একটা বিড়ালের মৃত্যুদিয়ে
শুরু হয়েছিলো হৃদয়ের প্রথম ক্ষত।
এরপর কানের দুল।
পুতির মালা।
প্রথম হাত ঘড়ি।
কবিতার বই।বাহারী কলম।
প্রথম প্রেমের চিঠি।
সবকিছু একটা "না" এর কাছে হার মেনে গেছে।
দুচোখের কান্না ভুলাবার সাধ্যি ছিলোনাতো।
কেঁদে কেঁদে দুখের শাওন।

আমার রাতের আকাশে তারা হয়ে যদি কোনদিন আসো
কিংবা বাতাসের সাথে মিশে চেনা গন্ধের মত।
আমি খুব কাছে এসে দাঁড়াবো একদিন।
ভালোবাসার খেয়ালী পায়রাটা কি করে
প্রতীক্ষায় হারালো সময়।
সে কথার ফুলঝুরিতে নাচবে ময়ূর।
শুধু তুমি যদি আসো একটা দিন।
একটা সকাল,একটা দুপুর আর একটা সন্ধ্যা।
তোমার জন্য দিতে পারি
অজস্র তারাদের বন্ধুতা।
ভালোবাসলে শুধু ভালোবাসলে যে কত কিছু সম্ভব
তোমাকে বলে দিতে পারি।

 

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: অনবদ্য !!!
ভালোই হলো সাজিপু .. তোমার সুন্দর কবিতাটা পড়ে ঘুমাতে গেলাম
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ বিমা......।আমি ও লেখাটা পোস্ট করে ঘুমাতে গেছিলাম।:)
শুভেচ্ছা।

২. ১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
মুকুট বলেছেন: বাহ! ভালো লেখেছেন! সত্যিই আপনার ধৈর্য্য আছে!
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ...........।শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ভালোলাগাটুকু নিলাম।শুভেচ্ছা।

৪. ১২ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫১
প্রণব আচার্য্য বলেছেন: হুম! বেশ ভালো কবিতা;


শুভেচ্ছা আপু!
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ........।অনেক শুভেচ্ছা আপনাকেও।

৫. ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১২
কালপুরুষ বলেছেন: মনের ভেজা উঠোনে এক ঝলক সোনালী রোদের পরশ। অনুভূতির তারে বেজে ওঠা সুরেলা ছন্দের কোমল রিনিঝিনি। স্বপ্নের মাঝে ফিরে পাওয়া কার যেন কাঙ্ক্ষিত ছোঁয়া।

খুউব ভাল লাগলো।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: অনেকদিন পর মনে হলো আপনার মন ভালো আছে.......
ভালো লাগাটুকু উৎসাহিত করবে।
শুভেচ্ছা আর শুভকামনা।

৬. ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১২
প্রিয়জন বলেছেন: যতটুকু ইচ্ছা ,যতটুকু অনুভব নিয়ে ধাবিত তোমার প্রতি
সব কথাবলে দেই অকপটে।সবখানে।ইথারে ইথারে।
কাগজের বুকে।বাতাসের কানে।


++
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: শুভেচ্ছা............।

১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।খুব ভালো আছি..........
আপনি ভালো তো?
অনেক শুভেচ্ছা।

৯. ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪০
ফারহান দাউদ বলেছেন: "অজস্র" না" এ ভরা এই জীবনটা।"
ঠিক।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: :).............
হ্যা ও আছে........সেই কথা আর একদিন।শুভেচ্ছা ফারহান।

১০. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
রাশেদ বলেছেন: অসাধারন। খুব ভালো লেগেছে।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ.................অসাধারন শব্দটা ছুঁয়ে গেলো।
সাধারনকে অসাধারন বলেছো,শুভেচ্ছা জানাই।

১১. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
ভালো-মানুষ বলেছেন:
জর্ঝর কবিতা! প্লাস।
১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ..........শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: শুভেচ্ছা সোনিয়া.......
আমার সাধারন লেখা অসাধারন করে তোলে পাঠকের চোখ,পাঠকের মন....বিনত হই তাদের ভালবাসার কাছে।

১৩. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০
শফিউল আলম ইমন বলেছেন: ওয়াও......অনেক ভালো লিখেছেন।
সবাই এভাবে এত সহজে অনুভূতির প্রকাশ করতে পারেনা। আপনি সেটা পরেছেন এবং পারেন।

অনেক ভালো থাকুন এবং লিখতে থাকুন।
আপনার কলমের কালি যেন ফুরিয়ে না যায়।
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ সুমন...........
কলমের কালি ফুরিয়ে যায়,কিন্তু এখানে ফুরায়না।:)
অনেক শুভেচ্ছা।

১৪. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
নিলা বলেছেন: অনেক বেশি সুন্দর হয়েছে আপু। হ্দয় ছোয়ে গেলো
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা নিলা...........তোমরা এলে আলোয় ভরে যায় চারিদিক।এত ভালো লাগে।এত ভালো লাগে।
লিখতাম তো সবসময়ই...কিন্তু এভাবে ভালোলাগা জানলে মনে ভারী হয়।ইচ্ছে করে অনন্তকাল লিখি।শুভেচ্ছা।

১৫. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
সারওয়ারচৌধুরী বলেছেন:

মর্মস্পর্শী!!
+

এখন আমার লাইফ ইন্টারভিউ চলছে প্রবাল গ্রুপে। প্রশ্ন রাখতে পারেন।
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ.......
গিয়ে ঘুরে এলাম।
যে কেউ কি প্রশ্ন রাখতে পারবে?
আসছি আবার.......শুভেচ্ছা।

১৬. ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
+
+
নিজেকে খুব হতভাগা মনে হচ্ছে! কারণ কাল রাতে কবিতাটি পড়তে পাড়িনি। যাই হোক এতটুকুই শান্তনা যে কবিতাটি আজ ............!

হৃদয় ছোয়া। সত্যি হৃদয় ছোয়া একটি কবিতা। কি নেই তাতে। পৃথিবীর সমস্ত কিছু উজাড় করে দেওয়ার মত কি নেই.....। সব আছে।
সংসারনামা। বন্দনা করি স্বামী পূজাড়ি। সন্তানের মায়াবি চাহনী.....!
চাল,ডাল,তেল হিসেবের ফুলজুড়ি।
আছে কানের দুল, মালা, পুতুলের ডানা! ঝাপটি মেলা শৈশব!
কৈশরের দুষ্টমি! মায়ের বকুনী, দুষ্টমির ছলচাতুরিতে ....!

কাব্যিকনামা প্রণাম করি তোমারে! তোমার পরশে এই বন্দনা!
কাব্যের ফুলজুড়িতে সাজিয়েছে মনপ্রাণ, উজাতন।
যেনো প্রেমের বন্দনায়!
প্রণাম তোমায় ! এই হতভাগা...................!
যেনোগাথুনীর ঝটকা আলোর পরশ

কিন্তু আমি ....এই হতভাগা....বঞ্চনাময়....অবশেষে খুঁজে পেলাম
তাও আবার জানার আশায়! যে এক মুঠোফোনালাপ কিছু!
নিজেকে খুব ছোট মনে হলে....মনে হলো ব্যাপৃত কিছু
কিছু হয়তো আমাকে বঞ্চিত করলো..........!
আশার ব্যাপৃত আশা নিয়ে কোলাহল পূর্ণ এক মায়াজালে জড়িয়ে গেলাম।

খানিকটা স্থবির! চিন্তায় ভারাক্রান্ত! জবাবের ভাষা হয়তো নেই.........!
তবুও শক্তির জোয়ার ভাসিয়ে দিলাম কিছুটা লিখে!
ছোট্ট এই হতভাগা হয়তো প্রশংসানামায় কিছুটা বলতে পেরেছি!
নয়তো পারিনি............................................................................
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্য.........এত সময় নিয়ে?
এত দারুন করে কবিতার ভিতর ঘুরে আসা........কবিতার ঘর ,বাহির,আঙিনা.....এ ভাবে দেখতে পারা।তাকে নিয়ে অবিরল লিখে যাওয়া.....
অনেক ধন্যবাদ ভাস্কর..... ভাষার দুরন্ত বিন্যাসে শুধু ভালো বলা।
শুভেচ্ছা রেখে যাই।

১৭. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৪
শেখ রহিম বলেছেন:
একদিন জানালার পাশে বসেছিলাম।
ভালো লাগছিলনা। একাগ্রচিত্তে, একাকী!
কিছুটা কাব্যিক ভাব, কাব্যের সাথে প্রেমালাপ!
ছেড়াঁ পাতাটি কুড়িয়ে নিলাম! দু এক পসরা লিখলাম!
হয়নি! বিষন্ন! কিছুটা ঝঞ্জাল। কল্পনার বিকল্পনীয় কিছূ করা আর কি!
উম্মাধনার প্রয়াস মাত্র! ছুড়িঁ কালিও কলম।
নিজের ব্যাপৃত ইচ্ছেগুলো ফেলে দিলাম হয়তো।
কিন্তু না! ঠিক হয়নি ! যুদ্ধের পরিক্রমায় নিতান্তই ভূল।
ভূলগুলো ফুলের মত গুছিয়ে নিলাম !
আবার ছেড়া পাতা কষে নিলাম।
একেবারেই খারাপ লিখিনি! বেশ ভালো! কিছু হয়তো পেরিছি।

আমার অব্যক্ত ভাষাগুলো শুধুই আপনার জন সাজি'পু। এভাবেই ফিরে পায় কবি ভূবন। কাব্যিক হয়ে ফিরে আসা যায় তার আপন ভূবনে। খুব ভালো লিখেছেন তাই জবাব দিতে পারছিলাম না। বেশি কিছু হয়তো বলে ফেলেছি। ভালো থাকবেন............................+
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: অনেক সুন্দর লিখেছেন............।এত ভালো করে লিখতে পারেন.........।ভালোলাগা মন্দলাগা জানিয়ে যাবেন ,যখন খুশী।
ভাবতে হবেনা....যা মনে আসে তাই জানাবেন।আমি আপনাদেরই একজন........
অনেক শুভেচ্ছা।

১৮. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪১
শেখ রহিম বলেছেন: একজন বলেই তো সরাসরি আপু বলেছি..........+
১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: জানি তো।:)
শুভেচ্ছা...........

১৯. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৬
মুকুল বলেছেন: ভালোবাসলে শুধু ভালোবাসলে যে কত কিছু সম্ভব তোমাকে বলে দিতে পারি।

এগুলো কি কথার কথা!!! না কি আসলেই সত্যি!!! :(


কবিতা খুব ভালো। *****
১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল............মনকে প্রশ্ন কোর।কোনটা সত্যি ?
ভালবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর।
ভালো থেকো মুকুল।
শুভেচ্ছা।

২০. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:০১
শফিউল আলম ইমন বলেছেন: আমি সুমন হইলাম কবে থেকে:)
১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: আজ থেকে :)............ঘটনা হলো যে আমার ছোটবেলায় স্কুলে দুই ভাই পড়তো ..সুমন আর ইমন।
আর তাই ইমন এলেই সুমন আসে।:)
স্যরি.............।
শুভেচ্ছা ইমন............

১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: শুভেচ্ছা.............।

২২. ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৫:২২
রুবেল শাহ বলেছেন: আপু ঘুমে চোখ ভেঙ্গে আসছে । তা ছাড়া ঘুমোতে যাবার আগে একটা কাজ বাকী আছে ডাইরি লেখাটা --- মনে হয় আজ লিখতে পারবোনা--

তাই কিছু লিখতে পারলাম নারে---- ভাল থাকিস
১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: তুমিও ভালো থেকো.........।শুভেচ্ছা রুবেল.....।

২৩. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৩৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: ভালোবাসলে শুধু ভালোবাসলে যে কত কিছু সম্ভব
তোমাকে বলে দিতে পারি।

অসাধারণ.....................
চমৎকার লেখনি শক্তি
আপনাকে দেখে লেখার সাহস জাগে

শুভেচ্ছা রইল সাজি আপু।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে..........।
আমার সাধারন কথাগুলো এমন ছুঁয়ে যায় যদি মনটা কেমন যে করে.......ঋণী হই আপনাদের ভালোবাসায় ।
লিখতে থাকেন...আমি ও আপনার লেখা পছন্দ করি।
শুভেচ্ছা

২৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
মাহবুবা আখতার বলেছেন: আপনার ব্লগে প্রথম এলাম... এসেই মুগ্ধ.... আপনার কবিতাটা অসাধারণ হয়েছে।
আমি কবিতা পড়লে, বিশেষত ভাল কবিতা পড়লে কি মন্তব্য করব বুঝতে পারি না...
+ দিলাম।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: প্রথম এলেন তাই শুভেচ্ছা ...........
আসবেন।ভালোলাগা মনটাকে ভরিয়ে দেয়.........
ভালো থাকবেন।শুভেচ্ছা........

২৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০
আবু সালেহ বলেছেন: কবিতাটা দারুন হয়েছে।মুগ্ধ....

+
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: শুভেচ্ছা নিন........।ধন্যবাদ।

২৬. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩১
নাদান বলেছেন: অসাধারন হয়েছে আপু।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: কতদিন পরে এলে.........।
অনেক ভালো লাগলো তোমাকে দেখে.......
কবিতা চাই।
ভালো থেকো........শুভকামনা আর শুভেচ্ছা।

২৭. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪০
চিচিং ফাঁক !! বলেছেন: কবিতা ভাল হয়েছে , ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও............শুভেচ্ছা।

২৮. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৫
কাল্‌বেলা বলেছেন:
সাজি'বু,
অদ্ভুত......সুন্দর হয়েছে।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: কিরে কালবেলা খবর কি?
নতুন কবিতা কি এলো?
দাঁড়া আসতেছি কালবেলার ব্লগ বাড়ী।
শুভকামনা আর শুভেচ্ছা।

২৯. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৭
প্রাকৃত বলেছেন: অপূর্ব!!
শুভেচ্ছা রইলো!
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ........।
শুভেচ্ছা থাকলো।

৩০. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৫
চিকনমিয়া বলেছেন: আফার কোবতে ভালা হইচে:)
পেলাচ
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ চিকন সাহেব......।
শুভেচ্ছা.....।

৩১. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ২:৪২
নিবেদীতা বলেছেন: এত্ত সুন্দর.... আপু আমি নির্বাক....
:-*

+++++++++++
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: কি যে বলো নিবেদিতা..........
ভালো থেকো।শুভেচ্ছা।

৩২. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৯
অ রণ্য বলেছেন: অনাবশ্যক বড় কবিতা মনে হল
এবং পুরো কবিতাটির কয়েকটা জাগা আকর্ণণ করল মাত্র
১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: ভালোবাসার কারো সাথে কথোপকথন বা আলাপচারিতায় কথারা আসে স্রোতের মত....।হয়তোবা সেকারনেই দীর্ঘ।
পড়বার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা......শুভকামনা থাকলো।

৩৩. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৭
অ রণ্য বলেছেন: আপনার কবিতায় কিন্তু তা নেই
একটা আত্নবেদনাকে বর্ধিত করেছেন
যাই হোক.................আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি
৩৪. ১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৪
পথিক!!!!!!! বলেছেন: শব্দ আর কথার মধ্যে পার্থক্য কি
১৬ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪২

লেখক বলেছেন: শব্দ এখানে শব্দই.......।
কথা বলতে মনের ভিতর থেকে অনুভূত অনুভবগুলোকে বোঝাতে চেয়েছি.......যার গতি শব্দ কেনো আলোর থেকেও বুঝিবা বেশী।
ভালো থাকবেন.......।
শুভেচ্ছা।

৩৫. ১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: শব্দের গতির চেয়ে
কথার গতি বেশী।
..........ভুল। কথা যেহেতু এক ধরনের শব্দ তাই গতি একই।

মজা করলাম।

কবিতা আবারো মন ছুঁয়ে গেল। +
১৬ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ.................।শুভেচ্ছা।

৩৬. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৯
মুজিব মেহদী বলেছেন: 'তোমার জন্য দিতে পারি
অজস্র তারাদের বন্ধুতা।'

এ তো কাছের মানুষদের জন্য অঙ্গীকার। দূরের মানুষদের জন্য কী?

১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: কবি মুজিব মেহদী
.................
কবিতা যারা ভালোবাসে,কবিতা যাদের চেতনা ছুঁয়ে থাকে.....তারা সবাই তো কাছের মানুষ।দুরের মানুষদের কাছে আনবার জন্যই তো এত সব লেখালেখি,এত ভালবাসাবাসি।
কবিতা পড়ে গেছেন......সেই খুশিতে আপনার জন্য পাঠালাম আমার আকাশ থেকে অজস্র শুভেচ্ছারাশি।
ভালো থাকবেন।

৩৭. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০
নবজন্ম বলেছেন: "ভালোবাসলে শুধু ভালোবাসলে যে কত কিছু সম্ভব
তোমাকে বলে দিতে পারি। "------------+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
অসম্ভব ভালো হয়েছে।এরবেশি কিছু বলার মত ভাষা আমার নেই।
প্রিয়তে রাখলাম।
৩৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২০
জুল ভার্ন বলেছেন: কবিতা নয়-কলিজা নিংড়ানো নির্যাস!!!

 

মোট সময় লেগেছে ১.২৪১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই