আমার প্রিয় পোস্ট
- না পাঠানো চিঠি--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- ............নক্সী কাঁথার মাঠ ( এক থেকে ছয় ) - রুবেল শাহ
- শিকল-পরার গান - শিরোনামহীন
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- (শিরোনামহীন........) - পারভেজ
- মন ভাল নেই(কবিতা) - নাজনীন খলিল
- ব্লগীয় ঈদের শুভেচ্ছাঃ - বাবুয়া
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- যদি তুমি থাকো - রিফাত হাসান
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- ফরেস্ট হিলে এক দুপুরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- পারতে আলাদা রাখতে, আমার জন্যেই - সুনীল সমুদ্র
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- সব সুখ সবার যে সহ্য হয় না। - আশরাফ মাহমুদ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- নীল পিয়ন - অ রণ্য
- ভুলে থাকাঃ কল্পকথা - কালপুরুষ
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ঝরে যায় ঝরঝর, ভিজে যায় ছবির পট - আরণ্যক যাযাবর
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- গত শরতের মন এবং - জাভেদআকতার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কৃষ্ণচূড়া...ভালো লাগে.....কিছু ছবি - সাইফুর
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- গডফাদার - মানব মানিক
- অ-জানি দেশের না-জানি কী : পর্ব ০৩ (শেষ পর্ব) : রুশ দেশের উপকথা ০২ - রাতমজুর
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- জলের অক্ষরে - রণদীপম বসু
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা আখতার)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নির্বাসিতের আপনজন। শেষ পর্ব (ক)। - নির্বাসিত
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- পুনর্জন্মানো আত্নার মিলন - কাল্বেলা
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সুলতানা শিরীন সাজিঃ একটি সুন্দর মন, একজন ইতিবাচক দৃষ্টির ব্লগারের দৃষ্টান্ত এবং..../সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার নীরবতার মাঝে... - সুনীল সমুদ্র
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- তুমি কোন কাননের ফুল- পর্ব ৬ /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- নীলাভ অনুভব - কালপুরুষ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
ফিরে পাওয়া মুখ
১৮ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৬
৫১) ফিরে পাওয়া মুখ
আত্মার কাছে যে থাকে সেই আত্মীয়।
কবে শুনেছিলাম সেই কথা।
সেটাই হৃদয়ে থিতু হয়ে বসে থাকে পরম বিশ্বাসে।
ছেলেবেলার অস্পষ্ট মুখ সহোদর
সামান্য জ্বরে যে পারি দিলো তেপান্তরে।
প্রতিদিন জন্মদিনে একটা বয়সের অন্তরালে
ওকে খুঁজেছি।
যদি খুঁজে পাই একদিন।
ক্যালেন্ডারের পাতায় জন্মদিন এসে চলে গেছে বহুবার।
অনেকগুলো ঝরাপাতার দিন।
যতবার চোখের সামনে সেই ঝাপসা মুখ,ছেলেবেলার।
বৃষ্টির মত ঝাপসা দু'চোখ।কেন মানুষ চলে গেলে
আর ফিরে আসে না কোনদিন?
আজ বহুদিন পর অনেকগুলো সোনালী দিন পেরিয়ে
ওর জন্মদিনে একা একা ওকে ভাবি।
আর বিষণ্ন নীল পায়রার মত দুখী হতে থাকি।
খুব ইচ্ছে করে ওর চুলের এলোমেলোতায় হাত রাখি।
এবং কি আশ্চর্য্যজনক ভাবে
আজই ম্যাজিকের মত কিছু ঘটে।
প্রার্থণার হাত ধরে ও এসেছিল আজ।
আমার বুকের মধ্যেকার অনুভবে বেড়ে উঠা ভাইটি
ছেলেবেলার অস্পষ্ট মুখটার আদলে বেড়ে উঠা মুখ।
সমুদ্রের পাশে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডেকেছিল আমায়।
দিনান্তের শেষ প্রহরে উচ্ছল পায়রার আনন্দ নিয়ে
ওর দিকে ছুটেছিলাম তাই।
এত আনন্দ!এত সুখ!
এত ভালোবাসা! এতটাকাল কোন সে যাদুর বাক্সে ছিলো বন্দী।
জীয়ন কাঠির ছোঁয়ায় পেলো জীবন ।
এই সেই আত্মীয়তা।
সেই যে আত্মার কাছের পরম আত্মীয়!
যদি হৃদয়টা কাজ করে ঠিকঠাক।
জীবনের সমারোহে দু'চোখের দৃষ্টিতে সুনীল সমুদ্র দেখি।
দেখি দিগন্ত বিস্তৃত ওই আকাশ
এটুকুই বলতে পারি
নিজের ক্ষমতার বাইরে কোন প্রতিশ্রুতি নয়।
যেনো গান হয়ে বাজি।
যেনো সুর হয়ে ছুঁয়ে যাই।
অনেক ভীরে খুঁজে পাওয়া প্রিয় সহোদরের জন্য
"দিয়ে গেনু বসন্তের এই গানখানি...।"
লেখক বলেছেন: থ্যাঙ্কু........।
শুভেচ্ছা।
মুকুল বলেছেন:
ভালো হয়েছে বরাবরের মত। সাজি'পু, এই লেখাটা পড়েছো? না পড়ে থাকলে এখুনি পড়।
☻বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি - হাসান মোরশেদ
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল...........।
লেখাটা সত্যি দারুন।
আমি প্রিয়তে রাখলাম.......পরে কিছু লিখে আসবো।
ভালো থেকো.........শুভেচ্ছা।
কালপুরুষ বলেছেন:
বেদনভরা স্মৃতিকথা। পড়তে ভাল লাগলো আর মনের ভেতরের জমা কষ্টটুকু অনুভব করার চেষ্টা করলাম। ভাল থাকবেন।
লেখক বলেছেন: অনেক মহানুভব আপনি.........।
বেদনা কেউ নিতে চায়না।
সুখের পিছে সবাই ছোটে........অনেক ভালো থাকবেন।আপনার উপস্হিতি উৎসাহিত করে।
শ্রদ্ধা ও শুভেচ্ছা।
মানুষ বলেছেন:
কিছু কথা মনে পড়ে গেল ...
লেখক বলেছেন: জানতে পারি?
শুভেচ্ছা ............।
মুকলা,
বাব ও তাঁর নিঃশ্বাস এবং বু জির জন্য এলিজি.........পড়লাম। এতো হার্ট টাচিং!!!!!
ধন্যবাদ , লিঙ্কটা দেয়ার জন্য।............
ভাবছি ...............আমিও যদি হঠাৎ মরে যাই তাহলে আমার জন্য কে কে কাঁদবে?
লেখক বলেছেন: আজ থেকে কালবেলা ব্যানড্............।
এই কথা লেখার জন্য।
দুঃখ প্রকাশ করতে হবে ।নাহলে যা বলছি তাই।
মুকুল বলেছেন:
হাসান মোরশেদ অসাধারণ একজন লেখক। আফসোস, জামাতিগুলার জন্য অভিমান করে তিনি আর এখানে লেখেন না। তাঁর এই লেখাটা আমি প্রায়ই পড়ি। সত্যি, চোখে জল আটকানো কষ্টকর।
লেখক বলেছেন: মুকুল হাসান মোরশেদ কি টরন্টো থাকেন?
আমি পত্রিকাতে উনার লেখা পড়েছি।মনে পড়ছে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
ভাষা নেই....ভাষা হারিযে ফেলেছি....জবাব দেবার জবাব বন্ধ হয়ে গেছে কাব্যিক ভাব দেখে.........কি বলবো.........কি বলতে চাই......কি শুনতে চায়............কি শুনে খুশি হবে.........কি শুনাবে...তোমাতে.....?
আত্মার কাছে যে থাকে সেই আত্মীয়।
আত্নার আত্বীয় একে একে রেখেছে
রেখেছে কি এক মায়ার আকুতি
তোমাতে দিলাম..........
তুমি বলেছিলে ছেলেবেলার অস্পষ্ট মুখ সহোদর
সামান্য জ্বরে যে পারি দিলো তেপান্তরে।
ও তেপান্তর যায়নি.....কখনোই যাবেনা! যেতে পারেনা....
ও আছে ....খুব কাছে আছে..........নিকটাত্বীয় মতো
আছে তোমার আঙ্গিনায়
আছে ললাটে-মলাটে.....!
প্রতিদিন জন্মদিনে একটা বয়সের অন্তরালে
ওকে খুঁজেছি।যদি খুঁজে পাই একদিন।
বছরের হিসেব কষেছো, তুমি জানোনা কি
আমার জন্মদিনটি পালিত হয়
প্রতিবছর, মাস,ক্ষন দিন সবই মনে আছে তোমার
তুমি ভূলে গেলো কি.....?
ক্যালেন্ডারের পাতায় জন্মদিন এসে চলে গেছে বহুবার।
অনেকগুলো ঝরাপাতার দিন।
যতবার চোখের সামনে সেই ঝাপসা মুখ,ছেলেবেলার।
বষ্টির মত ঝাপসা দু'চোখ।কেন মানুষ চলে গেলে
আর ফিরে আসে না কোনদিন?
অশ্রুশিক্ত হতে আর বাকি নেই,
কেনো বললে এই দুঃখগাথাঁ কথা বলে....
আর বলনা....কখনো না....বলনা!
আজ বহুদিন পর অনেকগুলো সোনালী দিন পেরিয়ে
ওর জন্মদিনে একা একা ওকে ভাবি।আর
বিষণ্ন নীল পায়রার মত দুখী হতে থাকি।
তুমি জানোনা আমি আছি , উপরেতো বলেছি
আমি আছি তোমার ললাটে-মলাটে!
চুলের এলোমেলোতায় হাত রেখো!
এবং কি আশ্চর্য্যজনক ভাবে আজই ম্যাজিকের মত
কিছু ঘটে।প্রার্থণার হাত ধরে ও এসেছিল আজ।
আমার বুকের মধ্যেকার অনুভবে বেড়ে উঠা ভাইটি
ছেলেবেলার অস্পষ্ট মুখটার আদলে বেড়ে উঠা মুখ।
এখনোও চিনতে পারোনি.....সেই মুখটি...সেই
চেনা মুখ!
"দিয়ে গেনু বসন্তের এই গানখানি...।"
এই তো ধন্য! সহদোরের প্রতি অব্যক্ত ভালবাসাগুলো একে একে সাজিয়েছে........হয়তো........
মনে করো সেই চেনামুখটি আমি.........!
তোমার রক্তের রক্তবিন্দু বলে দেবে আমি কে !
বলে দেবে পশমের শিরায় শিরায়
বলে দেবে তোমাতে আমাতে কত মিল
সেই চেনা মুখটি কি ভূলে গেলে....
ভূলে গেলে বছরের হিসেব মাস, দিন , ক্ষন...
ভূলে যেতে পারোনা
তুমি মনে রেখো আমি আছি
আমি আছি তোমার প্রতিবেশী হয়ে
আমি ছিলুম তেপান্তরের
যেনো সাতসমুদ্র তেরো নদীর পারে...!
তুমি শুধু মনে রেখো
মনে রেখো আমি আছি
আমি আছি আত্বায় মিশে
মিশে আছি ললাটে-মলাটে.........+
লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর............
এত সুন্দর করে কবিতার লাইন এর পর লাইন বিশ্লেষণ।আমি অভিভূত।
কি বলবো.......আমার ও চোখ ভরে আসছে।
এইটুকুই...।
শুভেচ্ছা অনেক।
লেখক বলেছেন: আমার ও এত ভালো লাগছে........সবসময় তো সত্যি আসেনা লেখায়।কল্পনা প্রসূত লেখাই তো বেশী।
আমার এই সত্যভাষণ যে ছুঁয়ে গেলো........আমি সবার কাছে ঋণী।
অনেকককককক
শুভেচ্ছা/
না.....................আআআআআআআআআআআআআ
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............।
মাপ চাই............। সাজি'বু............।
লেখক বলেছেন: ঠিক আছে.........ঠিক আছে।![]()
লেখক বলেছেন: ধন্যবাদ তামিম.........।
ভালো লাগাটা আজ মন খারাপ করে দিচ্ছে।
শুভেচ্ছা।
মুকুল বলেছেন:
হাসান মোরশেদ ভাই সম্ভবত টরেন্টোতেই থাকেন। উনি এখন সচলায়তনে লেখেন। বইমেলার সময় ঢাকা এসেছিলেন। দেখা করার ইচ্ছে ছিলো কিন্তু ঢাকায় ছিলাম না তখন। আরিফ জেবতিক ভাই, পিয়াল ভাইরা সহ আড্ডা দিয়েছিলো তখন। উনি আরিফ জেবতিক ভাইয়ের ঘনিষ্ট বন্ধু।
লেখক বলেছেন: আচ্ছা........।আমি খোঁজ নেবো তো।
আমার বন্ধুরা আছে লেখালেখি করে টরন্টোতে.....
তোমাকে জানাবো।
ভালো থেকো।
লেখক বলেছেন: ধন্যবাদ.......
শুভেচ্ছা নিন।
২য় জীবনানন্দ বলেছেন:
চমৎকার লাগলো। বিষাদের এত সুন্দর প্রকাশ বোধকরি শুধু আপনার পক্ষেই সম্ভব।
লেখক বলেছেন: ধন্যবাদ জীবনানন্দ...এত সুন্দর করে বলবার জন্য।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ...........
কিছু বলতে হবেনা।![]()
শুভেচ্ছা নাও
লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারো।শুভেচ্ছা আর শুভকামনা সোনিয়া।
শেখ রহিম বলেছেন:
++
+
সাজি'পু কি লেখা দিলেন!
যে লেখাতে দুঃখতার বসতভিটা গেরেছে,
অশ্রু যে আর মানছে না, এখনই সিক্ত হচ্ছে
কি লেখা দিলে................!
সহদোরের প্রতি উজাড় করা ভালবাসা আর দুঃখভরা কথামালাগুলো বড় পিড়া দেয়। তার আত্বার সাথে মিশে আছে আরেক আত্বীয় , যে আত্বীয় তাকে খুঁজে ফেরে , খুঁজে ফেরে সেথায় , যেখানে সে ঘুমিয়ে আছে......সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ........!
এক সহদোর নেই বলে , তুমি ব্যাথিত
তুমি ভূলে যেওনা
হাজারো সহদোর তোমার দ্বারে
তোমার আত্বায় মিশে আছে,
তুমি ডাকো , তুমি ডেকছো কি....?
ওরা কান পেতে শুনে ঐ প্রতিধ্বনী
ওরা কান পেতে শুনে এ মায়াবী ডাক।
ওরা আছে মিউনিখ কিংবা প্যারিসে
আছে এ বাংলায় , বাংলার মাটিতে
এ আত্বায় একাকার , একাকার
হয়ে নীল পদ্মরাশী, আর তৃষ্ণার্ত হয়ে
তোমায় ডাকছে......
তুমি কি শুনতে পাও....................................................?
সেই দিগন্তপাড়ে যেখানে ঘুমিয়ে থাকা
সহোদর
যেখানে ডাকে তোমার বাংলা মাটি, ঘ্রাণ
ভালো থেকো, আর ফিরে আসো..................
লেখক বলেছেন: কবিতার কারনে এত সুন্দর মনের সব মানুষরা ভীড় করলো আমার ব্লগ বাড়ীতে.....
মানুষের মনের মধ্যেকার মানুষ বেড়িয়ে এলো........
কি বলবো রহিম.....ঋণী হচ্ছি দিনের পর দিন।
এত সুন্দর করে লিখবার জন্য অনেক ধন্যবাদ।
যাদের দৃষ্টি জুড়ে ব্যপৃত থাকে আকাশ......সেই আকাশ ছুঁতে হলে আকাশে যেতে হয়না।সেই নীল আকাশের উদারতা মানুষকে মানুষ হতে শেখায়।
দেখেন না পাখীরা আনন্দে কিভাবে উড়তে থাকে.....কি ভীষন নির্মলতায়।পাখীদের কাছেও অনেক শিখবার আছে।
আনন্দিত হবার প্রকাশ থাকা চাই।তাইনা?
অনেক শুভেচ্ছা আর শুভকামনা......।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..........।
ভালোলাগা ছুঁয়ে গেলো।শুভেচ্ছা।
রুবেল শাহ বলেছেন:
কি বলবো বুঝতে পারছি নারে আপু--
লেখক বলেছেন: কিছু বলতে হবেনা.........।
ভালো থেকো।
শুভেচ্ছা।
মিরাজ বলেছেন:
সেই হারিয়ে যাওয়া ভাইয়ের জন্য ভালোবাসা... কষ্ট... আবেগ মন ছুঁয়ে গেলো । কষ্টকে কবিতায় নিয়ে আসাটা অনেক বেশী কষ্টকর হওয়ার কথা ।
লেখক বলেছেন: যা লিখতে চাই তা তো পারিনা....।
মনের যত কথা লেখার ভাষা হলে মনে হয় চোখের পানি মোছা যেতোনা।লিখতে গেলে থেমে যায় ভাষাও ....।
ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন: কেমন আছো নাদান?
দেখি নাযে?সব খবর ভালো তো?
মন খারাপ করে দিলাম?দুঃখিত।
ভালো থেকো সবসময়।শুভেচ্ছা।
নিলা বলেছেন:
হৃদয় ছুঁয়ে গেল। ভালো থেকো আপু
লেখক বলেছেন: ভালো আছি নিলা......।তুমি ভালো থেকো।অনেকদিন পর দেখলাম।ভালো আছো তো?
শুভেচ্ছা নাও।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ভালো লিখেছেন। আপনার যেকোন লেখা পড়া সবসময়ই আনন্দের। তবের কষ্টের কথা হচ্ছে এখন আর আপনি আমার কবিতা পড়েন না।ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব দুঃখিত...........
হয়তো কদিন পড়া হয়নি।
এখুনি পড়ছি.......।
অনেক শুভেচ্ছা.....
পথিক!!!!!!! বলেছেন:
খুবই ভালো ব্যবাপার .....কবিতায় এত এত মন্ত্ব্য দেখে খুবই আশা জাগছে ..মানুষ যেন শান্তি খুজছে অবশেষে
লেখক বলেছেন: হয়তোবা......।
শান্তি কে যে কিভাবে পায়!
আশা নিয়েই তো পথ চলা।
ভালো থাকবেন।শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ মুনিয়া......।
অনেকদিন পর।ভালো তো?
ভাল থেকো.........।শুভেচ্ছা।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
যতবার চোখের সামনে সেই ঝাপসা মুখ,ছেলেবেলার।বষ্টির মত ঝাপসা দু'চোখ।কেন মানুষ চলে গেলে
আর ফিরে আসে না কোনদিন.....................।যেন ফিরে গিয়েছিলাম সেই অতীতে।
সুন্দর থাকুন সব সময়
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি...........
ভালো থাকবেন।শুভেচ্ছা।
পুষ্প বলেছেন:
অনেক ছোটবেলায় আমিও আমার সহোদরকে হারিয়েছিলাম।লেখাটা পড়ে তাকে মনে পরল।
অসাধারন লিখেন আপনি।
লেখক বলেছেন: ধন্যবাদ পুস্প............
মানুষ আমরা কিছুই ভুলিনা।ভুলে থাকার চেষ্টা কোরি।
শুভেচ্ছা।ভাল থাকবেন।
বিষাক্ত মানুষ বলেছেন:
দীর্ঘশ্বাস ........
লেখক বলেছেন: ধন্যবাদ বিমা.........কেমন আছো?
ভালো থেকো।অনেক শুভেচ্ছা।
প্রণব আচার্য বলেছেন:
চমৎকার কবিতা
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।শুভেচ্ছা।
ইয়াহইয়া ফজল বলেছেন:
অসাধারণ! খুব ভালো লেগেছে। তবে মন খারাপ হয়ে গেছে।
খুব খুব খুব সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন খুব ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ.........।
কি খবর?লেখা কেমন চলছে?
আসবো পড়তে।
শুভেচ্ছা
আড্ডাবাজ আশিক বলেছেন:
চমৎকার কবিতা খুব ভাল লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ.......
অনেক শুভকামনা আর শুভেচ্ছা/
রাশেদ বলেছেন:
ছুটির দিনে পোস্ট কই!!
লেখক বলেছেন: পড়তে এত ভালো লাগে..।লেখার সময় পাইনা।![]()
একটা টাইপিস্ট দরকার।বুঝলা?
অনেক ধন্যবাদ.........ঠিক আছে দিচ্ছি পোস্ট।
শুভেচ্ছা।
বিহংগ বলেছেন:
যথারীতি সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ..........।অনেকদিন পর!
ভালো থাকবেন।শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেকদিন পর উত্তর দিলাম.............।
আসলেই এই কষ্টের কোন শেষ নেই........
ভালো থাকবেন।
ইরতেজা বলেছেন:
অ সা সা সা ধা আআআআআ র ন ন ন ন
লেখক বলেছেন: ধন্যবাদ.............।
শুভেচ্ছা...।
রুবেল শাহ বলেছেন:
এত কঠিন কঠিন লেখা আমার কখনোই বুঝে আসে নারে কবি........
লেখক বলেছেন: রুবেল.........
এইটা তো ভাবনাময় কোন কবিতা না, বানিয়ে লেখা কোন কিছু না.......।এইটা তো জীবন থেকে পাওয়া অনুভূতির কথা....হাত বাড়াতে গেলেই যা শুধু দুরের হয়....।
শুভকামনা.......।অনেক শুভেচ্ছা।
রুবেল শাহ বলেছেন:
আমি জানি বলেই তো বলছি ............বিষয় গুলো অনেক কঠিন......... জীবনের অনুভূতির তো আরো কঠিন।



















অসম্ভব সুন্দর সাজিবু,
অসম্ভব ভালো লাগা.....................