৫৬) এ কেমন চাওয়া
আমি খুব সুখী মানুষের মত সুখ নিয়ে
চলে যেতে চাই।
জানিতো ফেরাতে পারে না আর কেউ
সময় এসে গেলে।
ক্যালেন্ডারের পাতায় তারিখ
ঘড়ির কাঁটার টিক্টিক্ বয়ে চলে অবিরত।
আমি চলে গেলে কারো কোনো অসুবিধা কি হবে?
অপরিহার্য বলে কিছু কি আছে সংসারে?
সেখানে যেতে হলে কোন পাসওয়ার্ড লাগেনা।
দিনমান অজস্র পাসওয়ার্ড এর ভীরে নতুবা
কে জানে ভুল হতেও পারে।
এত ছোট জীবনটা!
খুব অল্পসময় কবিতা লিখবার জন্য।
কথা বলবার জন্য।
ভালোবাসবার জন্য।
এই অল্প সময়ের ইতিপাদ্য
থামিয়ে দেয় বেহিসাবী সময়কে।
বুকের মাঝে তাই অথই বেদনাবোধ।
অজস্র মানুষের মুখ উঁকি দেয়।
চোখের কোনে স্মৃতির কাজল জমা পড়ে থাকে।
চোখ বুজলেও চেয়ে দেখা চেয়ে থাকে।
আগুন এর মত জ্বলতে থাকা চোখ নিজের।
প্রিয়মুখ এসে নাড়া দেয়।
খুঁজতে থাকে আমাকে।
কে চায় এমন চলে যেতে?
কে পারে এমন চলে যাওয়া দেখতে?
বুক তো কাঁপেই।
নিজের নিথর থেমে থাকা দেখে
নিজেরই চোখ জ্বলে ভরে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

