তোমার অপেক্ষায়
উড়ে যায় সময়।
কিছুই কি থেমে থাকে বলো?
কথাহীন হয়ে পড়ি,তবু কথা বলে যেতে হয়!
সুর শুনিনা গানের পাখির অনেকদিন।
থমকে থাকে কোথায় সে?
যতবার তাকে খুঁজে ফিরি।কোথায় পাখী?
শুধু পড়ে থাকে বিষণ্ন পালক তার,
আমারি মতো একাকী!
আকাশের দিকে তাকাই।
কালো মেঘে বৃষ্টি নামে।
বৃষ্টির পানিতে ভিজে ভীষণ শীতার্ত হই আমি।
কাঁপতে থাকি ভীষন আর উষ্ণতা খুঁজি।
এক ,দুই ,তিন করে কতবার যে ফিরে যাই
কাঠের বাড়ীতে।
দরজার কাছেই পড়ে থাকে লোমশ ভালুকটা।
ওকে ধরে বসে থাকি,তোমার অপেক্ষায়।
তুমি আসবেনা বলেই কি বলেছিলে আসছি।
তোমার সব না এর মধ্যে হ্যা থাকে
আর হ্যা তে না ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


