বৃষ্টি এলেই তুমি।
তুমি এলেই বৃ্ষ্টি।
একদিন এক বিকেলের মেঘলা আকাশ ছুঁয়ে
বৃষ্টি এসেছিলো।
শহরটা ভিজছিলো।
বাড়ীঘর,গাছপালা,রাস্তাঘাট
ভিজে সপ্সপ্।
বেলকনির চেয়ারে বসেছিলাম দুজন
তুমি গাইছিলে,"আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম"
এই একটা লাইনে কি যে সুষমা ছড়ানো।
তুমি বলেছিলে,"এই গানের বৃষ্টিটা হলে তুমি"।
দুরের পাহাড়ের দিকে তাকিয়ে আরো বলেছিলে
একদিন ঐ পাহাড়ে যাবে।
লেকের ধারে।
আমরা দু'জন বালক বালিকার মত
হাত ধরে ভিজবো।
আমার চুল বেয়ে নামতে থাকবে পানি।
তোমার মুখ ভিজে যাবে পানিতে।
একটা কফি শপ খুঁজবো দু'জনায়।
এভাবেই একদিন বৃষ্টিতে
আমাদের ভিজতে থাকা।
এভাবেই একদিন বৃষ্টিতে
আমাদের স্বপ্ন দেখা।
এভাবেই একদিন বৃষ্টিতে
আমার বেলকনিতে তুমি।
এমন বৃষ্টি দিনেই তুমি গান গেয়েছিলে।
এমন বৃষ্টি দিনেই তুমি সেই যে হারালে!
এরপর স্বপ্নে বা জাগরণে
কোথাও তোমাকে পাইনি।
শুধু আকাশ মেঘলা হলে তুমি
আর বৃষ্টি এলেই তোমায় মনে পড়ে।
আর তখন গান শুনি শানাইয়া টোয়াইন এর
"ফরএভার এ্যান্ড অলওয়েজ"
(চিটি আপনার বলাতে এই লেখাটা লিখলাম এখুনি।বৃষ্টির কবিতা এখন খুঁজে পেলাম না।
মজার ব্যাপার হলো এখুনি এখানে অনেক জোরে বৃষ্টি শুরু হলো।ঝম ঝম করে।খুব অবাক করা ব্যাপার।
ভালো থাকবেন।শুভেচ্ছা)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


