আমার স্বপ্ন গুলো আজকাল
খুব বেশী জাগতিক।
চাওয়া পাওয়া ময়।
অথচ একসময় গেছে যখন স্বপ্নে
মিশর ঘুরেছি।
পিরামিড দেখতে গিয়ে বিস্মিত
দু'জন নানান প্রশ্নের মুখোমুখি হয়েছি।
গুহার মত সারি সারি পথ
আঁধো অন্ধকারে একটার পর একটা।
মমিগুলো পাশাপাশি।
বহুদিন স্বপ্নে যাওরা হয়নি মিশর।
এখন ঘুম মানে একদম মৃত্যুর কাছে
চলে যাওয়া।
স্নায়ুদের অখন্ড অবসর।
তুমি নেই বলে
কোথায় আমার মিশর!
কোথায় সেই পিরামিড!
যখন তুমি পাশে ছিলে
তোমার হাত দু'টো ধরে
কত দেশ।
কত মরুভূমি।
কত রাজপথ ।
কত মহাসাগর।
শুধু তুমি থাকো নাই বলে কেমন
একলা হয়ে যাওয়া।
একলা জীবনযাপন।
আজ আমায় বলতে পারো,
জীবনের ওপারে কি কি আছে?
কোন দেশ আছে?
কোন আকাশ?
কোন পাতাবাহার বন?
যেই বনে গিয়ে নিঃশ্বাস নিলে মনে হয়
সুখ ছড়িয়ে যায়।
মনে হয় জীবন মানে
সবুজের সমারোহ।
আমি শুধু আর একবার মিশরে যেতে যাই।
একবার মমি হতে চাই পিরামিডের।
তোমার খুব পাশাপাশি ,
এক আলো অন্ধকার গুহায়
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


