ঘুরতে থাকা সময়কে ধরে রাখে কার সাধ্যি!
ক্যালেন্ডারের পাতায় সময় গুলো
দিন মাস বছর হয়ে
একদিন পুরনো হয়ে যায়।
ইবসনের ডলস্ হাউসের নোরাকে
মনে পড়ে কারো কারো।
সেই যে শেষ দৃশ্যটা ।
নোরা চলে যাচ্ছে।
সব কিছু পিছে ফেলে ওর চলে যাওয়া।
মানুষের হাতে কি কিছু থাকে?
নাকি সেই যে ডেস্টিনি!
যার কারনে সাজানো জীবন ফেলে
খুব অনায়াসে বেড়িয়ে যায় কেউ কেউ।
সময়ের এর দৈবপাক বলে কথা!
ঘুর্ণির মত আবর্তিত হয় সবকিছু।
মানুষের যা কিছু অভিলাষ বেঁচে থাকার সময়টুকুতে
তার কতটুকুই বা পূরণ হয়।
প্রশ্নবোধক অথবা আশ্চর্যবোধক
কিংবা কমা দাঁড়ি দিয়ে
জীবনটার দিকে একটু তাকানো
অথবা হঠাৎ থেমে যাওয়া ।
আগুন ঝরানো স্মৃতিদের নিয়ে
কেটে যায় মগ্নতার দিন।
হু হু করা বাতাস ছুটতে থাকে
নিথর সময়ের অলিগলিতে।
জমাট সুখ দুঃখ বোধ গুলো সাজানো থাকে
বুকের আনাচে কানাচে।
সুখ গুলোকে একটু ছুঁতে পারার জন্য
একটা লম্বা লাইনে দাঁড়াতে হয় প্রায়শই।
ওরা মানুষ।
নোরাদের মতনই।সাদা কালো মানুষ।
গাছেদের ছায়ার মত দীর্ঘ হয়ে যায় সময়।
হঠাৎ মনে পড়ে যায় সবারই
খুব ছোট্ট এই জীবনটা।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


