আমার প্রিয় পোস্ট

পনের বছর পর

১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫১

শেয়ারঃ
0 0 0

৯৭) পনের বছর পর

মেয়েটি একদিন খুব ভোরবেলা
নিশ্চিন্তপুরে যায়।
বাঁশ বাগানের নীচ দিয়ে
মেঠো পথ দিয়ে ঘুরে ঘুরে
অনেক দুরের বট গাছটার নীচে গিয়ে বসে।

বাতাসেরা চেনা গন্ধ মেখে
মাতায় চারিদিক।
মেয়েটাকে খুব অবাক করে দিয়ে দুর থেকে
হেঁটে আসতে থাকে অনেক কালের চেনা কেউ।

অপেক্ষার অজস্র পথ পাড়ি দিয়ে
তার সাথে দেখা।
দু'চোখের দৃষ্টিকে মেলে দিয়ে
তাকিয়ে থাকে দু'জনায়।

"এলে?এতদিন পর এলে?"
প্রশ্ন করে ছেলেটি খুব আস্তে করে।

"এমনিতো কথা ছিলো....
পনের বছর পর!"
মেয়েটি বলে।

ছেলেটি বলে, "পনের বছর অনেক দীর্ঘ সময়।
আগে জানি নাই।
অপেক্ষার পনের বছরে জানলাম।
মনে হলো, অনন্তকাল তোমার জন্য অপেক্ষায় ছিলাম।"

ছেলেটি হাতের ডাব টি বাড়িয়ে দেয় মেয়েটির দিকে।
"নাও।তৃষ্ণা মেটাও।"
"তৃষ্ণা মেটাব?"
অবাক মেয়েটি ছেলেটার দিকে তাকায়।
"কত কাল তৃষ্ণার্ত হয়ে আছি।
দু'চোখের তৃষ্ণাকে ছুঁতে পারে নাই কিছু।
মনটাকে মরুভূমির মত ধূ ধূ বালুচর করে রেখেছি।"

মহাসড়কের কোনায় এসে বসে পড়ে মেয়েটি।
সামনে এগিয়ে যাওয়া দীর্ঘ একটু নুয়ে পড়া ছেলেটি
ওর দিকে ফিরে আসে।
"কষ্ট হচ্ছে খুব?"
"কষ্ট!"
মেয়েটি হেসে ফেলে।
"হৃদয় কতটা পুড়লে তাকে কষ্ট বলে?"

ওর হাসির ছটায় ছেলেটার মুখটাও হাসি হাসি।
রাস্তার পাশে বসে থাকা দুইটা মানুষ।
পনের বছর পর।
হাতে হাত।
চোখে চোখ।
হায়রে পনেরটি বছর!

মহাকাল ওদের দিকে তাকিয়ে থাকে।
ওদের আত্মত্যাগের জন্য
পৃথিবীর কারো কি কোন লাভ হয়েছিলো?কোথাও?
না বলা অজস্র কথারা ওদের চোখে।
না বলা অনেক বেদনারা ওদের বুকে।

আজ ওদের দু'চোখ মেলার দিন।
আজ ওদের হিসাব মেলাবার দিন।

"বাতাসে খুব ধূলোবালি ঘুরে বেড়াচ্ছে
তোমার এই সবুজ গ্রামেও",
অনুযোগ করে মেয়েটি।
ছেলেটি দু'চোখের বালি খুঁজে দেবে বলে
খুব কাছে এসে দাঁড়ায়।

মেয়েটার চোখে বালি।
ছেলেটার চোখে জল।
আজ কে কার চোখের বালি খুঁজে দেবে?
পনের বছর পর?

ছেলেটা বলে পাগলী মেয়ে।
মেয়েটা বলে পাগল ছেলে।
ভীষনভাবে কাঁদতে থাকা দু'টো মানুষ
হাতে হাত রেখে হাঁটতে থাকে
অস্তগামী সূর্যের দিকে ........
ঐ সূর্যের নীচেই ছেলেটার স্বপ্নের বৃদ্ধাশ্রম।
যেই স্বপ্ন পূরণের জন্য ছেলেটা মেয়েটাকে
ছেড়ে এসেছিলো।

পনের বছরের শপথ শেষে
দু'টো মানুষ আবার পৃথিবীর পথ হাঁটে।

আজ অক্টোবর ১/২০০৯ বন্ধু সহেলীকে কবিতাটা উৎসর্গ করলাম। ও এমন গভীর বোধ সম্পন্ন একজন মানুষ, ওকে খুব চেনা মনে হয়। নিজের ভিতরকার একজন মনে হয়।

 

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৪
হ্যারি সেলডন বলেছেন: প্রথম কমেন্টটা করলাম। এখন পড়ে দেখি!
২. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৬
হ্যারি সেলডন বলেছেন: বুঝিনি পড়েও। এখানে কি দুজন বৃদ্ধ-বৃদ্ধার কথা বলা হচ্ছে??
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০২

লেখক বলেছেন: :)
নাহ ওরা বৃদ্ধ বৃদ্ধা হয়নি............
তবে ওদের বয়স ১৫ বছর বেড়েছে।
পাঠকরাই ভালো জানে ওদের বয়স কত হলো।:)
শুভেচ্ছা অনেক/

৩. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৩
নিঃশব্দ শিশির! বলেছেন: আপু কেমন আছেন। পরীক্ষার জন্য এতা দিন বসতে পারি নাই।
ভালো লাগলো। খুব বেশী ভালো
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: কত দিন পর দেখলাম তোমাকে।
পরীক্ষা কেমন হলো?
ভালো থেকো।কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা নিও।
এখন লেখালেখি শুরু করো।

৪. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৯
হ্যারি সেলডন বলেছেন: সাজিপু, ধন্যবাদ। আমি কবিতা বুঝিনা একদম। তবে এটা মনে হয় তিন-চতুর্থাংশ বুঝেছি।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: তোমাকেই বেশী ধন্যবাদ।
তুমি যে কবিতা পড়ো তাই।
ভালো থেকো।

৫. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৯
নাঈম বলেছেন: অসাধারণ কবিতা আপু, তন্ময় হয়ে পুরোটা পড়লাম। ইসসস....আমি যদি এত সুন্দর কবিতা লিখতে পারতাম

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: অনেক ভালো লাগে এত সুন্দর করে বললে।
অনেক শুভেচ্ছা নাইম।
ভালো থাকবেন।

৬. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৭
নিঃশব্দ শিশির! বলেছেন: আপু পরীক্ষা মোটামুটি হয়েছে। আর চার মাস পরেই আর একটা সেমিস্টার দিলেই লেখাপড়ার পাঠ চুকে যাবে।
শেষ হবে বিশ্ববিদ্যালয় জীবন।
ভালো থাকববেন । দোয়া করবেন। আচ্ছা পিচ্চিরা সব ভালেঅ।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: তাই নাকি........।এত মজার ভার্সিটি জীবন শেষ হয়ে যাবে?সবাই ভালো আছে।ছেলেরা ভালো আছে।
অনেক দোয়া থাকলো।

৭. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৯
জামালiiuc বলেছেন: সবাই যে আপু আপু ডাকছে খেয়াল করেছিস।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: আপুকে তো আপু ডাকবেই।:)

৮. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৭
রন্টি চৌধুরী বলেছেন: লক্ষ্য কর ''নিশ্চিন্ত পুরে''
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: হুমম্‌......ঠিক করলাম।
ধন্যবাদ রন্টি।

৯. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৮
রাতিফ বলেছেন: আপু, খুব সুন্দর একটা কবিতা হলো।



ভালো থাকেন........শুভেচ্ছা নিরন্তর।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ রািতফ........।
ভাল থেকো।
শুভকামনা।

১০. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮
কালপুরুষ বলেছেন: অত্যন্ত্ আবেগঘন কবিতা। গভীর ভালবাসার বোধ থেকে উঠে আসা কথাগুলো মনকে ছুঁয়ে যায়। দৃশ্যকল্প চমৎকার। চোখ বুজলেই দুটো মানব মানবীর একান্ত মুহূর্ত গুলো বিমূর্ত এক ভালবাসার চিত্র এঁকে দেয়। মনের ক্যানভাসে তা খুবই স্পষ্ট। এক জনমের ভালবাসা যেন একটা বিন্দুতে এসে মিলিত হবার আপ্রাণ চেষ্টা- কিন্তু মাঝখানে এক অদৃশ্য কাঁচের দেয়াল। দেখা যায়, অনুভব করা যায়- কিন্তু ছোঁয়া যায়না। খুব সুন্দরভাবে লেখায় তুলে ধরেছো। ভাল লাগলো।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ............।
ভালো থাকবেন।শুভেচ্ছা......।

১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: হুমম........।:)
শুভেচ্ছা ফারহান।

১২. ১৩ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৪
রুবেল শাহ বলেছেন: আপু তোর লেখাটা পড়ে আমার তো আজই ছুটে যেতে মন চাইছেরে----

ভাল থাকিস

( আশা করি অচিরেই সব কিছু ঠিক হয়ে যাবে, মা আজ যাচ্ছে ওদের বাড়ীতে, তোকে জানাব সব , দোয়া করিস আমার জন্য )
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: শুভকামনা থাকলো রুবেল।
অনেক ভালো থেকো।শুভেচ্ছা নিও।

১৩. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২০
মোসতাকিম রাহী বলেছেন: কবিদের বয়স বাড়ে না, হ্যারি। আমৃত্যু পঁচিশ!
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: :)

১৪. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
দূরন্ত বলেছেন: পড়লাম। ভালো লাগলো।
ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ দুরন্ত ডলফিন.......
শুভেচ্ছা থাকলো।

১৫. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৩
আসিফ আহমেদ বলেছেন: একসময় আমিও এরকম কষ্টকর দীর্ঘ অপেক্ষার স্বপ্ন দেখেছি, যার সমাপ্তি হবে নির্বাক মিলনে.... এখনও চাই, চেয়ে যাবো।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: স্বপ্ন পূরণ হোক..........।
তো আজকাল কফি চলছে না নাকি?
মন টন ভালো তো?
শুভেচ্ছা।

১৬. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৪
জটিল বলেছেন: আমি এখন ভাবে জগৎ এ তথা নিশ্চিন্তপুরে আছি :P
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: তাই নাকি?
খুব ই ভালো কথা।
শুভকামনা।

১৭. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৪
আসিফ আহমেদ বলেছেন: আপু কফি ঠিকই চলছে তবে ল্যাবে সময় দিতে হচ্ছে বেশি, তাই কম কম ঢুকি ব্লগে। আজ ছুটির দিন বলে একটু বেশি সময় আছি।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: আচ্ছা .........ভালো থেকো।

১৮. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: আজ ওদের দু'চোখ মেলার দিন।
আজ ওদের হিসাব মেলাবার দিন।
"
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: কি খবর সৌরভ?
শুভেচ্ছা থাকলো।

১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ........ভালো আছো আশাকরি।
শুভেচ্ছা নিও।

২০. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৩
বিবর্ণ বলেছেন: সুন্দর হইছে..... আশা করি আজ ওদের হিসাব মিলবে.......
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: আশাকরি.......:)
শুভকামনা বিবর্ণ।

২১. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৮
অল টাইম সজীব বলেছেন:

সু ন্দ র :)

ভা লো :)

অ সা ধা র ন :)

লা গ ল :)
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ .......।
শুভেচ্ছা অল টাইম সজীব।:)

২২. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩০
রাহামনি বৃষ্টি বলেছেন:
কেন যে আরও আগে ব্লগিং শুরু করিনি??
এখানে সব মেধাবীদের আড্ডা।


খুব্বই ভালো লাগলো।
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: আমি ও এই কথাটা ভাবি.........
অনেক শুভেচ্ছা থাকলো।

২৩. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৯
তৌফিক বিষাদ বলেছেন:
কবি, রোমন্থন কেনো? সজীব কবিতা।
বাতাশের চেনা গন্ধ। মনে হয় আমারো চির চেনা কেউ।

ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: মনে হয় আমারো চেনা কেউ........আসলেই তাই।
বাতাসে ভেসেই অনুভব ফিরে পাওয়া।
শুভেচ্ছা থাকলো।

২৪. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১২
তানজু রাহমান বলেছেন: খুবই সুইট কবিতা! পড়ে দারুন লাগলো!!!
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ তানজু।
কেমন আছো?
ভাল থেকো....।শুভেচ্ছা নিও।

২৫. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: পনের বছরের শপথ ভেঙে
দু'টো মানুষ আবার পৃথিবীর পথ হাঁটে............অসাধারণ একটি কবিতা লিখেছ সাজি'পু।

কেমন আছো? অনেক দিন তোমার সাথে কথা হয় না।

আমি ভালো আছি.......আজ ছুটি। খুব ভালো লাগছে......।

ভালো থেকো
শুভেচ্ছা থাকলো ।
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: এই লেখাটা পরশু সন্ধ্যায় লিখি.......।
লিখেই পোস্ট।কিছু লেখা আছে না কেমন হুট করে আসে?কিছু আসে থেমে থেমে........।
এই লেখাটা হঠাৎ এলো।
কথোপকথন এর ষ্টাইলে লিখলাম......।আবৃত্তির ভাবনা মাথায় রেখে।
ভালো লেগেছে যেনে ভালো লাগলো।
তোমার সাথে আজ বিকালে কথা হবে।
আমি ভালো আছি।
তুমি ভালো থেকো।
শুভেচ্ছা তোমাকেও।

২৬. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৩
মুকুল বলেছেন: পনের বছর পর কি আমি আমিই থাকবো! সে সেই থাকবে! :(

*****
১৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: মানুষের মন কি বদলায়?
সময়টা বদলে যায় শুধু।
কেমন আছো মুকুল?
শুভেচ্ছা নিও।

২৭. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৭
সবাক বলেছেন:
বড়ো কবিতা....
কিন্তু কোথাও আমাকে ক্লান্তি খেয়ে ফেলতে পারেনি।

তোমার তুলনা শুধু তুমি।
তুমি ভালো থেকো।
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ সবাক.................
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নিও।

১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা।
কেমন আছেন অশোক?

২৯. ১৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:১২
উত্তরাধিকার বলেছেন:

মর্মস্পর্শী একখানা কবিতা হয়েছে আপু।
প্রতীক্ষা আর হাহাকার ছাপিয়ে দারুন ভাবে জয় হয়েছে ভালবাসার।

পাগলাটে ছেলে-মেয়ে'টির জন্য মিনতি করি আরও একবার -

হাতে হাত
চোখে চোখ
অন্তরে অন্তর
জনম জনম !

পনের বছর পরই না হয় হলো-
তবুও শুরু হোক;
ওদের নিবিড় পথ চলা।
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্য লিখো/.......
ভালো লাগলো।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নিও।

৩০. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯
সাইফুর বলেছেন: আবারো ভালো লাগা...........
সত্যিই অনেক ভালো.......দৃশ্যটা কল্পনা করছিলাম.....
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: কেমন আছো কাছিম।
তুমি যে কবিতা পড়ো.......খুশী হই।
ভালো থেকো।
শুভেচ্ছা নিও।

৩১. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ্মনে হচ্ছিল কোন দৃশ্য দেখছি চোখের সামনে ...
সেই পাগল ছেলে আর পাগলী মেয়েটির ...
অনেক ভালো লেগেছে আপ্পি ...
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আমি ও চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ...............লেখার সময়।:)
ভালো লাগাটুকু নিলাম।
অনেক শুভেচ্ছা ।

৩২. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৯
সবাক বলেছেন:
তুমি গত রাতে আমার ব্লগে গিয়েছিলো।
আর না গেলেই পারতে।


কয়দিন পর গিয়েছিলো জানো?
তোমার প্রতি সত্যিই ভীষণ রেগে আছি।
তুমি আমার প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছ।
এর প্রতিবাদে তোমাকে ১০ দিন আপু বলে ডাকবো না।

এটাই তোমার শাস্তি।

তুমি যেন ভালোই থাকো।
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কিরে দুখু মিয়া...................রাগ করো কেনো?
আমি ব্লগে আসছি কয়েক দিন......কিন্তু লেখা তেমন পড়িনি।
নিজের পোস্টের উত্তর দিয়েছে..........কাল তোমার সব লেখা পড়েছি তো।
১০ দিন কবে শেষ হবে জানিও।
ততদিন ভালো থেকো।
শুভকামনা।

৩৩. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৭
সবাক বলেছেন:
দুখু মিয়া নয় দুখু খাঁন বা চৌধুরী বলে ঘুষ দিলেও লাভ হবে না।
রাগ খাইছিতো খাইছিই...

তবে যতোই অবহেলা করো তোমাকে আমি ছাড়ছি না।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: ঠিকাছে...........।
ঠিকাছে.....।
রাগ কমলে কথা হবে।
ভালো থাকো।

৩৪. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪০
রাহামনি বৃষ্টি বলেছেন:
আবার আসলাম
আবার পড়লাম।


নতুন কবিতার দিছি
দাওয়াত দিলাম।

ভালো থাকুন আপু।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাহা..........।আসতেছি।
শুভেচ্ছা থাকলো।

৩৫. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৩
দোলাহাসান বলেছেন: অনেক ভাল লাগলো।

কিছু কিছু মানুষ সত্যি আছে যারা অপেক্ষা করে আছে বছরের পর বছর আবার দেখা হবে নির্দিষ্ট এক ঠিকানায়, দারুন এক ভাল লাগায় মন ভরে যায় চিন্তা করলে:) মুখে হয়ত কাউকে বলেনা,কিন্তু প্রিয়জনের জন্য অপেক্ষায় আছে।
আমার খুব ভাল লাগলো।

ভাল থাকুন
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন..........অপেক্ষা ব্যপরাটাই এমন।
অনেক ভালো লাগে প্রিয়জনের জন্য অপেক্ষা করতে.......।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

১৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ...........
ভালো থাকবেন।

৩৭. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:২১
সবাক বলেছেন: আপুরে....................

কেমন আছিস??:):):):):)

নতুন কবিতা দিছিলাম। মনে হয় পড়িসনি।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০১

লেখক বলেছেন: ভালো আছি সবাক.........
পড়ছি তো কবিতা।
অনেক শুভেচ্ছা নাও।

৩৮. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৫৭
তামিম ইরফান বলেছেন: এইব্লগে আমার পড়া সবচেয়ে সুন্দর কবিতা........।

অসাধারন একটা কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাজিপু....
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: কি যে বলো তামিম।
অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য।
ভালো থেকো।
শুভেচ্ছা।

৩৯. ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৪
তারার হাসি বলেছেন: কেন জানি না কিন্তু চোখের পানি চলে এল।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: এই লেখাটা লিখে আমার ও মন কেমন করছিলো।
কয়েকবার আবৃত্তি করেছি।
গলা ভারী হয়ে আসছিলো।
ভালো থাকবেন।অনেক শুভেচ্ছা থাকলো।

৪০. ৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
নাজনীন খলিল বলেছেন:
অসাধারণ! সাজি খুব ভাল লাগল।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৩

লেখক বলেছেন: নাজনীন আপু..........ভাবছিলা কে পড়লো এত পুরানো লেখা.....তুমি?
খুব ভালো লাগলো তোমাকে এই কবিতায় পেয়ে......অনেক ভালো থেকো।ভালো বাসা নিও।

৪১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
সানশাইনশুভ বলেছেন: ".....দু'চোখের তৃষ্ণাকে ছুঁতে পারে নাই কিছু।...

অসাধারন.....
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিন।

৪২. ২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
সহেলী বলেছেন: সাজি , তোমার উপরে রাগ হচ্ছে খুউব ।
কেন লেখ এমন করে ?
প্রিয়তে নিচ্ছি --খুব করে চেষ্টা করবো মুছে দিতে , যেন পারি ।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: পুরাতন কবিতায় নতুন মন্তব্য.........।
মন বলছিলো এটা তুমিই...........সহেলী।
তুমি প্রিয় পোষ্ট দেখলে খুব অবাক হই..........এভাবে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সহেলি।

ভালো থেকো।
মুছে দিতে চাও কবিতা?
দেখো পারো কি না.......।
ভালোলাগা মন্দলাগা কোন অনুভবই মোছা কি যায়?
ভুলে থাকার চেষ্টা করা যায়।

শুভেচ্ছা নিও।

৪৩. ২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শাহনাজ সুলতানা বলেছেন: সুন্দর কথাগুলো মনের মধ্যে গেঁথে থাকবে বেশ কিছুদিন। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন:
জেনে ভালো লাগলো.....
যতদিন থাকে ততদিনই আনন্দ.......
শুভেচ্ছা শাহনাজ।

৪৪. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০১
সহেলী বলেছেন: মুছে দিতে চাই , পড়তেও চাই না ।

তবু ভুল করি , ভুল তো মানুষই করে ।

জান সাজি , এ কবিতাটা আমার লেখার কথা ছিল । পারি নি ।
পড়তে পারি সে অধিকারটুকু কম কিসে !
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন:
কি আশ্চর্য্য দেখো আমি অনেকক্ষন তোমার ব্লগবাড়িতে বসে তোমার পুরানো লেখা পড়লাম। ভাবলাম সাত পাঁচ .......।
এসে দেখি ঘুরে গেছো।
টেলিপ্যাথি কি একেই বলে?

আমার সব কবিতা তোমাদের জন্য.....যারা ভালোবাসো।
অনেক ভালো থেকো।

জীবনের অনেক কষ্ট এমনই.....
বছরের পর বছর ....
যুগের পর যুগ.....
জন্ম জন্মান্তর থেকে যায়।

ভালো থেকো।
সবসময় ।



৪৫. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৩
চাঙ্কু বলেছেন: আহ !!! কি শান্তি !! মেলা দিনপরে আপনার একটা নন-আফসুসিত রুমান্তিক কোবতে পড়লাম । চমৎকার লাগছে ।

আমি কিন্তু আপনার এইরাম নন আফসুসিত রুমান্তিক কবিতার বিশাল ফ্যান। পড়লেই কেনু জানি মন ভাল হয়ে যায় । আফসুস :)
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন:
কেমন আছো চাঙ্কু?
মন ভালো হয়ে গেলে আবার আফসোস কেনো?:)

মন ভালো রাখাই চাই।
সবসময়।


৪৬. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৯
তায়েফ আহমাদ বলেছেন: ওরে খাইছে!
এই কঠিন জিনিস মিস করলাম ক্যাম্নে!?
আসলেই কঠিনরকমের ভাল হয়েছে।
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন:
লেখাটা যখন লিখেছিলাম ..।তখন আপনি ব্লগেও আসেন নি।:)
ধন্যবাদ পড়বার জন্য ।
ভালো থাকবেন।
শুভকামনা।

৪৭. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৯
চাঙ্কু বলেছেন: আপাতত ভালু আছি :)
আপনি কেমন আছেন ?
মাঝ খানে কে জানি বলতেছিল আপনি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন । আশা করি আপনার সব সমস্যারা দূরে গিয়ে মুড়ি খাচ্ছে :D:D

আপনার এইরাম লেখা লেখা পড়লে মনে ভালু হয়ে যায় আর কিরাম উদাস উদাস লাগে । এই জন্য আফসুস খাই :)

সমস্যাহীন ভাল থাকুন।
সব সময়, সারাক্ষন।
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন:
ভালো আছি ......
দোয়া কোর।
সব যেনো ঠিক হয়ে যায়.............।

তোমাদের কাছে আসলে আমারও ভালো লাগে.....
ভালো থেকো।
আমার ছোট ছেলে তোমার প্রোফাইল এর ছবি দেখে বলছে ........
"এইটা বেবী?"........।
আমি বললাম হু।:)

ভালো থেকো ।
ছবিটার মত দারুণ।
মায়াময়।

৪৮. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৬
শাওন৩৫০৪ বলেছেন: অক্কে....আমি কবি বিশারদ চইলা আসছি..;)
কবিতাটা পইড়া আমার একাধারে....পঁথের পাচালী, ঠাকুরের সমাপ্তি, চোখের বালি...জীবানন্দের ...আবার কুড়ি বছর পর...
নচিকেতার বৃদ্ধাশ্রম আর রুপকাথার ঢোলা-মারুর কথা মনে পইড়া গ্যাছে...কবিতাই একটা....দারুন দারুন...
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন:
এত কিছু.......
আমার ও মনে পড়ে গেলো.......সব,সবই।

অনেক ধন্যবাদ শাওন........পড়বার জন্য। সহেলী খুঁজে পড়লো অনেক আগের লেখা এই কবিতা।ধন্যবাদ ওর ও প্রাপ্য।
শুভকামনা রইলো........

৪৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
সুবিদ্ বলেছেন: আগে জানি নাই।
অপেক্ষার পনের বছরে জানলাম।
.........

এরকম করে বলা যায়!!!
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন:
অনেক শুভকামনা।
পুরাতন কবিতা খুঁজে পড়ার জন্য ধন্যবাদ।

৫০. ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
সহেলী বলেছেন: পাসওয়ার্ড দাও তোমার । এ লেখাটা ড্রাফট করি !

ওদের আত্মত্যাগের জন্য
পৃথিবীর কারো কি কোন লাভ হয়েছিলো?কোথাও?
না বলা অজস্র কথারা ওদের চোখে।
না বলা অনেক বেদনারা ওদের বুকে।
.... এই কথাগুলো কেন দিলে , কেন বাঁজাও তাঁরছেড়া সূর তানপুরাতে শিরার ঘায়ে ?
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
আমি জানি এই কবিতাটায় তুমি আসো।
আজ কবিতাটা তোমাকে উৎসর্গ করলাম।
খুব সাধারন মেয়ের সাধারন কবিতা।
তোমাকে দিলাম।

সহেলী যে বেদনা বুকে বাজে তোমার।তেমনই বেদনার অনুভবে লেখা। জীবনে যে সুর বাজে ,সেই সুরে বাজতে হয়!
সুরহারা হলেই অনেক কষ্ট।

তোমাকে খুব বুঝতে পারি।
না দেখা ,না কথা হয়ে এই যে মানুষকে বোঝা...।
এর নাম কি দেয়া যায় বলতে পারো?
" যেটুকু কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে
চকিতে মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায়রে দুরে,ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি।"

দেখেছো রবী ঠাকুর সব কথা বলে গেছেন সেই কবে।
আমাদের সাধ্যি কি আছে এমন করে বলতে পারি?
অনেক ভালো থেকো।

৫১. ০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬
সহেলী বলেছেন: আজ কাদঁবার মত একটা বিষয় কিছুক্ষন আগে ঘটে গেছে , ভাল লাগার কান্না । তখন নয় এখন কাঁদছি ; তোমার কারনে নয় , তোমার লেখার কারনে ....

তবু মনে ভাবি সেই ভাল , যা হতে পারতো হয়নি --- কোথাও মঙ্গলবাঁধ ছিল বলে !

ভাল থেকো সাজি ;
৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন:
কখন যে এসে ঘুরে যাও।
এই লেখাটা তোমারই।
যখন ইচ্ছে ঘুরে যেও।

ভালো থেকো।পৃথিবীতে যা কিছু ঘটে ......সব কিছুর কারন থাকে।

অনেক শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন:
ভালো থেকো রিমি।
পুরানো লেখায় ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা।

৫৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
আনহা বলেছেন: মহাকাল ওদের দিকে তাকিয়ে থাকে।
ওদের আত্মত্যাগের জন্য
পৃথিবীর কারো কি কোন লাভ হয়েছিলো?কোথাও?
না বলা অজস্র কথারা ওদের চোখে।
না বলা অনেক বেদনারা ওদের বুকে।


অনেক ভালো লাগল।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন:
শুভকামনা।
অনেক ভালো থেকো।

৫৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৯
আনহা বলেছেন: "নিশ্চিন্তপুর " নামটাও সুন্দর...আসলেই আছে নাকি আপু এই নামের কোনো জায়গা...?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন:
শুনেছি আছে।
কোথায় ঠিক জানা নেই।
ও পাড়ে (ভারতে)কোথাও মনে হয়.......ভালো থেকো।

৫৫. ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
মন্দিরা বলেছেন: অদ্ভুদ ভালো লাগল কবিতাটি ।নিজের মনের মধ্যে কেমন যেন মোচড় দিল।প্রিয়তে আপু ।যদি ো কবিতা খুব কম পড়ি আমি।"নিশ্চিন্তপুর " আমার জেলার মধ্যে একটি গ্রাম আছে।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ মন্দিরা.......
জেনে ভালো লাগলো এমন একটা গ্রামের কথা।
শুভেচ্ছা।

৫৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১১
সবর্দা সত্য ও ন্যায়ের পক্ষে বলেছেন: কবির পক্ষ থেকে সুন্দর কবিতার জন্য কবিকে শুভেচ্ছা।
আরো সুন্দর কবিতার প্রত্যাশায়।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ...................এত পুরাতন লেখা খুঁজে পড়বার জন্য।
শুভেচ্ছা।

৫৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
তায়েফ আহমাদ বলেছেন: আমি কেন এমন করে লিখতে পারি না!
:(
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন:
কি যে বলো তায়েফ...
অনেক শুভকামনা।

৫৮. ২৭ শে জুন, ২০১০ সকাল ৯:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
soheli ami zani tumi eshe ghure zao ai kobitay.......
tomake onekdin dekhina.........
valo theko.
onek shuvokamna........................
৫৯. ১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৩
সহেলী বলেছেন: এ কবিতা কতবার যে পড়েছি মনে নেই । তোমার শেষ মন্তব্য দেখা হয় নি ।
কি করে বোঝ ! কি করে বলে দিলে ! জানি না ।

তোমার এ কবিতা কেন পড়ি বার বার সে কথাও কি জানি !
এ লেখায় মন খারাপ হয় , কেন যে পড়তে আসি ! প্রতিবার ভাবি আর পড়বো না , কখনো না । ভুলে ভুল করে পড়ে ফেলি !

তোমাকেও দেখি না অনেকদিন , ব্লগে আমার প্রিয় দুই কবির একজন তুমি সে কথা বলেছি কি আগে ! মনে নাই ।
সুনীল সমৃদ্রও নাই ।
তোমাদের মুগ্ধ পাঠক আমিও নাই তেমন করে !
অনেক শুভকামনা তোমার জন্যেও ।
০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৩

লেখক বলেছেন:
সহেলী
আজ ব্লগে একটা লেখা পড়তে সাইন ইন করে তোমার কমেন্ট দেখলাম।
লেখা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো সহেলী/
সুনীল এর কবিতা আমার ও ভীষন প্রিয়। আবার লিখবে সুনীল ও এই প্রত্যাশায়/

আর প্রিয় খুব তুমি।
মনে রেখো।
সবসময়ের শুভকামনা........ভালো থেকো।

 

মোট সময় লেগেছে ১.০৪৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই