আমার প্রিয় পোস্ট

মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে)

০৩ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫১

শেয়ার করুন:                   Facebook

১০৫) মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে)

মনের একটা ঘরেই অজস্র দরজা থাকে।
একটা টিভি সিরিয়াল দেখতাম ছোটবেলায়।
নামটা ভুলে গেছি স্মৃতির দূর্বলতায়।
নায়ক একটা দরজা দিয়ে ঢুকছে
সাথে সাথে অন্য একটা দরজা খুলে যাচ্ছে।
এভাবেই অনেক দরজা।

মনের দরজাগুলো খোলা পড়ে থাকে।
এ ঘর থেকে ও ঘরে যাই।
দীর্ঘ নিঃশ্বাসের মত কিছু শুনতে পাই কি!
জাগতিক দৌঁড়ঝাঁপ এর মহড়ায়
ক্লান্ত আজ বড়ই।
কানে বাজে নিজেরই বেঁচে থাকার শব্দ।

গভীর থেকে গভীরে হারিয়ে যেতে থাকে চেতনা।
নিজের ভিতরের সরলতাকে সামনে এসে বসাই।
তিরষ্কার করি।সারাটা জীবন গেলে এই সরলতায় ভেসে।
মনের ঘরগুলোতে ঘুরি আর ঘুরি।
আয়নায় চোখ পড়ে।
চোখের নীচের কালোকে ছুঁয়ে যায় আঙুল।

খুব বেশী বেশী মাকে মনে পড়ে আমার।
কতদিন মায়ের হাত ছোঁয়নি আমার ক্লান্ত মুখ।
খুব ইচ্ছে করে মায়ের বুকে লেপটে থাকি।
মায়ের শরীরের অবাক করা গন্ধ নেই আর
কথা বলি ।
অনেক অনেক না বলা কথা।
অনেক অনেক বলা কথা।

মাকে বলি মা ,"তুমি না বলেছিলে
আগে মানুষ অপরাধ করলে অথবা
দেশদ্রোহী প্রমাণিত হলে দীপান্তর হতো।
আমি তো কোন কিছু দোষ করিনি মা।
আমার কেনো তাহলে এই দীপান্তর হলো?
কেনো আমার এই নির্বাসিত জীবন?"



(বন্ধু দিবসে শুভেচ্ছা জানাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ ব্ন্ধু আমার মাকে।যার গাছে বর্ণমালা শিখেছি,যার হাত ধরে হাঁটতে শিখেছি।যার গল্প শুনে ভাবতে শিখেছি।যিনি চিরটাকাল চেয়েছেন যেনো ভালো মানুষ হই।
শুভেচ্ছা জানাই আমার পথ চলার সংগীকে ,যে আমার সারাটা জীবনের বন্ধু হয়ে থাকছে।
শুভেচ্ছা আর দোয়া রাখি আমার বাবা এবং সেই সব বন্ধুদের যারা হারিয়ে গেছে অসময়ে।
শুভেচ্ছা জানাই আমার ছোটবেলা থেকে আজোবধী সেইসব বন্ধুদের যারা যে যেখানে যত দুরে থাক না কেনো আমাকে মনে রেখেছে।
শুভেচ্ছা জানাই সামহোয়ার এর সব বন্ধুদের যারা নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছে লেখায়।প্রার্থণা করি সবার জীবন চাওয়ার মত সুন্দর হোক।)

 

 

  • ৭১ টি মন্তব্য
  • ৪০৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫৩
comment by: রাতমজুর বলেছেন: শুভেচ্ছ। ১০+
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা ধ্রুব.........।
অনেক ভালো থেকো।

২. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫৩
comment by: তামিম ইরফান বলেছেন: আপনার মা কে শ্রদ্ধা ও সালাম।

আর আপনাকে বন্ধু দিবসের শুভেচ্ছা সাজিপু:)
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ তামিম...............।
তুমিও অনেক অনেক শুভেচ্ছা নাও।
লেখালেখির বন্ধুত্বটা আজকাল অনেক বিশাল মনে হয়।আকাশের মত।
আর তাই চোখ ভেসে যায় জলে।কেমন যেনো এই আনন্দ।
ভালো থেকো।
ভাবনায় থেকো।
লেখায় থেকো।

৩. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫৭
comment by: উত্তরাধিকার বলেছেন:

সাজি আপু,
আন্টিকে সশ্রদ্ধ শুভেচ্ছা আর তোমায় অভিনন্দন।

অনেক ভাল থেকো।
বন্ধু দিবসের শুভেচ্ছা...
:)
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও..........যে কোন সম্পর্কের প্রধান উপলদ্ধিটা হলো বন্ধুত্ব..............
মার সাথে সন্তানের
ভায়ের সাথে বোনের
বোনের সাথে বোনের
ভায়ের সাথে ভাইয়ের
আত্মীয়ের সাথে আত্মীয়ের
বন্ধুর সাথে বন্ধুর...............।

বন্ধুত্ব হলো শেকড়...........।
অনেক ভালো থেকো।

৪. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫৭
comment by: নিবেদীতা বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা তোমাকে সাজিআপু।
ভাল থেকো সারাবেলা।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা নিবেদিতা.........
ভালো থেকো।

৫. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:০৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন:
তোমাকে বন্ধু দিবসের শুভেচ্ছা
অনেক অনেক ভালো থেকো।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: অনেক ভালো থেকো চিটি বন্ধু।
সারাজীবনের বন্ধু থেকো।
শুভেচ্ছা নাও।

৬. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:০৯
comment by: আমি ও আমরা বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছার রইল।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: আপনাদের কেও .........অনেক অনেক শুভেচ্ছা আমি ও আমরা।:)
কে জানে এই নিকের পিছনে কয়জন বসত করে।:)
শুভেচ্ছা।

৭. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:১০
comment by: রাতিফ বলেছেন: মহৎ আপনার ভাবনা আপু।


কবিতা খুব ভালো লেগেছে।


ভালো থাকুন......বন্ধু দিবসের শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ............।
অনেক অনেক ভালো থেকো।শুভেচ্ছা নাও.....।

৮. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:১০
comment by: একরামুল হক শামীম বলেছেন:
মাকে আমার মনে পড়ে না
কিন্তু হঠাত অবসরে
মায়ের কথা মনে করে
কাদি অগোচরে।
গ্রহনলাগা চাদের পানে
তাকাই যেই ক্ষণে
হঠাত করে মায়ের কথা
পড়ে আমার মনে।
বাতায়নের পাশে বসে
তাকাই যখন ঐ নীলে
মা তখন পদ্মফুল
আমার মনের বিলে,
সবুজ পথের ধারে যখন
একলা দেটে যাই
বাতাবী লেবুর গন্ধে তখন
মায়ের গন্ধ পাই।
প্রভাতে অরুণ যখন
গায়ে পড়ে নুয়ে-
মা তখন আমায় যেন
যায় মৃদু ছুয়ে।
মাকে আমার মনে পড়ে না
কিন্তু হঠাত অবসরে
মায়ের কথা মনে করে
কাদি অগোচরে।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংকস..........
সুন্দর কবিতাটা দেবার জন্য।
ভালো থেকো শামীম।

৯. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২১
comment by: শফিউল আলম ইমন বলেছেন: আমারও মাকে মনে পড়ছে।:(
আপু তোমাকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
ভালো থেকো সবসময়।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ফোন করো মা কে.......আমি কাল অনেকক্ষণ কথা বলেছি ফোন এ।
মায়ের সাথে কথা বলে বলে রি-চার্জড হই বুঝলা?
অনেক ভালো থেকো ইমন।
বোনটা কেমন আছে আজকাল?
শুভেচ্ছা নিও।

১০. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২২
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বন্ধুদিবসের শুভেচ্ছা আপু। মা-কে নিয়ে লেখা আবেগে ভরপুর!! ভাল লাগলো পড়ে।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রে......।
তোমার লেখাটা পড়ে চোখে পানি এসে গেছিলো।বন্ধুকে নিয়ে দারুণ লিখেছো।
শুভেচ্ছা।

১১. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২২
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: বন্ধুত্ব দিবসের অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সোনিয়া.......।
কেমন আছো?
শুভেচ্ছা নাও।

১২. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:২২
comment by: দোলাহাসান বলেছেন: ভাল লাগল। বড় ক্লান্ত লাগে, কানে বাজে নিজের বেঁচে থাকার শব্দ। অসাধারন লাগল।

ভাল থাকুন
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৩:৩৯

লেখক বলেছেন: কেমন আছেন দোলা?
বন্ধু দিবসে বন্ধুত্বের হাত বাড়ালাম।
শুভেচ্ছা অনেক.........

১৩. ০৩ রা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭
comment by: রুবেল শাহ বলেছেন: আপু বরাবরের মতই এবারও বলছি তোমার লেখা গুলো এতই সতেজ যে শত বার পড়লেও নতুন মনে হয়।

শুভেচ্ছা নয় বন্ধু দিবসে ভালোবাসা রইল
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রুবেল........
ভালো থেকো।
সুন্দর থেকো।

১৪. ০৩ রা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: হনলুলু বলেছেন: শ্রদ্ধা এমন লেখনী শক্তিকে ....


আপু , অনেক অনেক ভালো থাক ...
বন্ধু দিবসের শুভেচ্ছা .... :)
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা তোমাকেও.........
তোমার নামটা জানতে ইচ্ছা করে।:)
ভালো থেকো।

১৫. ০৩ রা আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৪
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
আর বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা থাকলো
ভালো থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা দুরন্ত ডলফিন........\
অনেক ভালো থেকো।

১৬. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:০৫
comment by: ফারহান দাউদ বলেছেন: শুভেচ্ছা আপু,আপনার জন্য,আপনার মায়ের জন্য।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান।
অনেক ভালো থেকো।

১৭. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:১৩
comment by: চিকনমিয়া বলেছেন: আফারে অলটাইম পেলাচ
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিকন সাহেব.......।
মাইনাস দিলেও অসুবিধা নাই।:)
ভালো তো?অনেক শুভেচ্ছা।

১৮. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:২১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপু। ভাল থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ...........
পিচ্চি পাচ্চির দল সব কেমন আছে?
শুভেচ্ছা।

১৯. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯
comment by: মেহেদী ইকবাল রমি বলেছেন: একটা অদ্ভূত ভালোলাগা থেকে গেল মনে!

শিরীন আপনাকে শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রমি........।
অনেক অনেক শুভকামনা থাকলো।শুভেচ্ছা।

২০. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: অন্তিম বলেছেন: এত ভাললেগেছে যে বলার ভাষা হারিয়ে ফেলেছি।
অনেক ভাললেগেছে।
অনেক অনেক শুভেচ্ছা বন্ধু দিবসের।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: অনেক দিন পর অন্তিম।খবর কি?
ধন্যবাদ।ভালোলাগা ছুঁয়ে গেলো।
অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা থাকলো।

২১. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৭
comment by: মাহমুদুল হাসান রুবেল বলেছেন: শুভেচ্ছা
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকেও।

২২. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: ইউনুস খান বলেছেন: সাজিপু অনেক ভালো লাগল।
বন্ধু দিবসে শুভেচ্ছা নিবেন।

সাথে মাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ.......\
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।

২৩. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:১৫
comment by: অল টাইম সজীব বলেছেন:

শুভেচ্ছা।

অনেক ভালো হয়েছে।
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২৪. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯
comment by: মীতু বলেছেন: খুব ভাল লাগল আপুনি । বন্ধু দিবসের শুভেচ্ছা ।
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা মীতু।
অনেক অনেক ভালো থেকো।

২৫. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৬
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: অসাধারণ পোস্ট।
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........
খুব খুশী হলাম।
শুভেচ্ছা।

২৬. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
comment by: ফেরারী পাখি বলেছেন: সত্যিই তুলনাহীন। আপনাকে বন্ধু দিবসের শুভেচ্ছা এবং আপনার মাকে শ্রদ্ধা।
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.....
অনেক ভালো থাকবেন,শুভেচ্ছা থাকলো অনেক।

২৭. ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৪:০১
comment by: প্রাকৃত বলেছেন: শুভেচ্ছা নিলাম এবং বন্ধু দিবসের শুভেচ্ছা দিলাম!!


হৃদয় ছুঁয়া কবিতা.........


প্রিয় পোস্ট!!
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: কেমন আছো প্রাকৃত?
অনেক ভালো থেকো।কবিতা ভালো লাগলো জেনে খুশী হলাম।

২৮. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ২:৩৩
comment by: অহেতুক অকারণ বলেছেন:
খুব সুন্দর, এতো সুন্দর কেন??
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ........।তোমাকে আজকাল দেখি না কেনো?
পড়ালেখা নিয়ে ব্যস্ত ম্যালা?
শুভেচ্ছা নিও।

২৯. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: রাশেদ বলেছেন: শুভেচ্ছা রইলো সাজিপু।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: কেমন আছো রাশেদ?
অনেক শুভেচ্ছা তোমার জন্য।

৩০. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: সবাক বলেছেন: প্রিয পোস্ট !
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: কি রে সবাক খবর কি?
মন টন ভালো?
শুভেচ্ছা নাও।

৩১. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:০৮
comment by: শেখ জলিল বলেছেন: মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে...
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: খুবই মনে পড়ে.....।
কেমন আছেন আপনি?
অনেক শুভকামনা।

৩২. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
comment by: প্রিয়তমা বলেছেন: আপনের সব লেখাই খুব হৃদয় ছোঁয়া হয় আপু...
মনের গভীরে রয়ে যায়...

বন্ধু দিবসের
অ-নে-ক
অ-নে-ক
অ-নে-ক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপু...
ভালো থাকবেন সব সময়।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়.......
কেমন আছো?
অনেক অনেক ভালো থেকো।

৩৩. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
দারুন লাগলো আপু মনি!!
কেমন আছো?
ভালো থোকো

প্রিয় পোস্ট।
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: ভালো আছি রাহামনি।তুমি কেমন আছো?
তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো রাখে।
ভালো থেকো।সুন্দর থেকো।

৩৪. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০২
comment by: মাসুদ রানা* বলেছেন: আমার ভালো লাগেনি। কিন্তু ভালোবাসলাম মন দিয়ে কবিতাটুকু :)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: :)
ঠিকাছে।
শুভেচ্ছা।

৩৫. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: তৌফিক বিষাদ বলেছেন:
সহজ চোখে একটু শুধু তাকাও আমার দিকে
দেখবে তোমার ইচ্ছেগুলো আসছে হয়ে ফিকে...
...সানিযুবায়ের

সহজ করে কেমন করে এমনকথার মালা
কেমন করে আবেগগুলোর ছড়ায় ডালপালা?

ভালো তাকুন, সবসময়।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ............
শুভেচ্ছা থাকলো।

৩৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: এটা অফ লাইনে পড়েছিলাম । :)

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৯৪৩০