আমার প্রিয় পোস্ট
- না পাঠানো চিঠি--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- ............নক্সী কাঁথার মাঠ ( এক থেকে ছয় ) - রুবেল শাহ
- শিকল-পরার গান - শিরোনামহীন
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- (শিরোনামহীন........) - পারভেজ
- মন ভাল নেই(কবিতা) - নাজনীন খলিল
- ব্লগীয় ঈদের শুভেচ্ছাঃ - বাবুয়া
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- যদি তুমি থাকো - রিফাত হাসান
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- ফরেস্ট হিলে এক দুপুরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- পারতে আলাদা রাখতে, আমার জন্যেই - সুনীল সমুদ্র
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- সব সুখ সবার যে সহ্য হয় না। - আশরাফ মাহমুদ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- নীল পিয়ন - অ রণ্য
- ভুলে থাকাঃ কল্পকথা - কালপুরুষ
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ঝরে যায় ঝরঝর, ভিজে যায় ছবির পট - আরণ্যক যাযাবর
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- গত শরতের মন এবং - জাভেদআকতার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কৃষ্ণচূড়া...ভালো লাগে.....কিছু ছবি - সাইফুর
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- গডফাদার - মানব মানিক
- অ-জানি দেশের না-জানি কী : পর্ব ০৩ (শেষ পর্ব) : রুশ দেশের উপকথা ০২ - রাতমজুর
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- জলের অক্ষরে - রণদীপম বসু
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা আখতার)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নির্বাসিতের আপনজন। শেষ পর্ব (ক)। - নির্বাসিত
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- পুনর্জন্মানো আত্নার মিলন - কাল্বেলা
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সুলতানা শিরীন সাজিঃ একটি সুন্দর মন, একজন ইতিবাচক দৃষ্টির ব্লগারের দৃষ্টান্ত এবং..../সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার নীরবতার মাঝে... - সুনীল সমুদ্র
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- তুমি কোন কাননের ফুল- পর্ব ৬ /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- নীলাভ অনুভব - কালপুরুষ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
ঘুরে এলাম নায়েগ্রা জলপ্রপাত
১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৫
এবারের নায়েগ্রা যাওয়াটা অন্যরকম।আসলে প্রথমে টরন্টোর ওয়াটার লু তে বড় ভাইকে রাখতে গেলাম উর্মির কাছে। ওয়াটার লু ইউনিভার্সিটির চারদিক ঘোরা হলো রাতের বেলা। বেশ সুন্দর ছিমছাম শহর।
পরদিন সারাদিন টরন্টো শহরের বেশ কয়েক জায়গা ঘোরা হলো। টরন্টো এত বড় শহর। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হিমশিম খেতে হয়। ডাউন টাউনটা খুব সুন্দর। ঘুরতে ঘুরতে ড্যানফোর্থ। বাংলাদেশী দোকানপাট গুলো অনেক এখানে।রাশীক কে নিয়ে সি ডি কিনবো বলে গাড়ি থেকে নামলাম।
একটা দোকানে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর সাথে দেখা। পেপারে উনার ছবি দেখেছিলাম আগে,তাই খুব চেনা লাগছিলো। কথা বলতে বলতে জানলাম উনি কিছুদিন অটোয়াতে ও ছিলেন। কথার মাঝে মিঠু এসে পড়লো। দুলাল ভাইকে বললাম দেশে থাকতে আপনার কবিতা পড়তাম ।উনি গত বইমেলায় দেশে ছিলেন জানালেন।অটোয়া থেকে লুৎফর রহমান রিটন ভাই ও গেছিলেন।
এ টি এন মিউজিক নামে একটা দোকান থেকে সি ডি আর বই কিনলাম।
অনেক বই ছিলো। দেখতে ভালোও লাগছিলো। বেশী সময় থাকলে অনেকক্ষন থাকা যেতো।
আমাদের এক বন্ধুর বাসায় যেতে হবে। তাই তাড়া তো ছিলোই।
ওয়াটার লু ফিরতে মাঝ রাত হয়ে গেলো।রাতের টরন্টো শহর সত্যি দেখবার মত।
রবিবার সকালে বের হলাম। মাঝে টরন্টো কিছুক্ষন থেকে অটোয়া ফিরে যাবো এই রকম ই ইচ্ছা। বড় ভাই এ যাত্রা আর যাচ্ছেন না। মেয়ের কাছে ক'দিন থাকবেন। রাশীক ,রাইয়ান মন খারাপ করলো। রাইয়ান তো সারাক্ষন বড় চাচাকে নিয়ে যাওয়ার জন্য বললো।
গাড়ি হাইওয়েতে উঠবার একটু আগে ও বললো নায়েগ্রার এত কাছে এসে নায়েগ্রা যাবো না তা কি করে হয়। গাড়ী রাস্তার এক পাশে থামিয়ে টস্ করা হলো.......।
টস্ আর কি ! মনের টান বলে কথা।
জিপি এস এ নায়েগ্রা লিখে সার্চ দেয়া হলো।
শুরু হলো নায়েগ্রা যাত্রা। গ্রামের একটা পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি।কি যে এক উদাস সময়।এমন সব সময়ে দেশের কথা মনে পড়ে। আসলে যে কোন ভালো লাগা অনুভবের সাথে দেশ কেমন জড়িয়ে থাকে।দেশ ,দেশের মানুষ।
এক সময় আমরা দেখি হ্যামিলটনের ডানডাস শহরে। ওখানে ক্যাকটাস ফেস্টিভ্যাল চলছিলো। ইচ্ছা করছিলো যাই। কিন্তু নায়েগ্রা যেতে দেরী হয়ে যাবে তাই পথে আর থামা হলো না। এত সুন্দর পাহাড়ি পথ দিয়ে শহরটাতে ঢুকলাম। রাংগামাটির কথা মনে পড়ছিলো। খুবই ভালো লাগছিলো।
নতুন একটা শহর। নতুন মানুষ। কেমন যে ভালো লাগা.......চারিদিকে সুন্দর ছড়িয়ে আছে। অদ্ভুত লাগছিলো।কিছু সময় থাকে এমন।
বাতাসে কানে কানে আমার ভালো লাগার কথা জানিয়ে দিলাম।
মেইন ষ্ট্রীট দিয়ে অনেক অনেকক্ষন গাড়ী চালানোর পর আবার গ্রামের পথ শুরু হলো। আমরা ভাবছিলাম বাংলাদেশের মত দোকানের নামের নীচে শহর আর পাড়ার নাম থাকলে ভালো হতো।
শহর শেষ হতে না হতেই হাতের ডানে অনেকগুলো ফলের দোকান(অস্হায়ী)। গাড়ী থামিয়ে ওখান থেকে এক ঝুড়ি ফল কিনলাম।ফ্রেস সবজী,ফল সব। নানান বাহারী ফল । এক ঝুড়ি পাঁচ ডলার।
এরপর ফল খেতে খেতে ,গান গাইতে গাইতে পৌছে গেলাম নায়েগ্রা সিটি তে। একটা গান খুব মনে পড়ছিলো,"বেলা বয়ে যায় ,ছোট্ট মোদের পানসী তরী সংগে কে কে যাবি আয়।"
গত বছর যখন নায়েগ্রাতে এসেছিলাম ,ভাইজান দেশ থেকে আসছিলো। আরো অনেকেই সাথে ছিলো। এইবার আমরা ৪ জন শুধু।এবার কার বেড়ানো টা অন্যরকম আনন্দের। এই সব জায়গায় দলবল মিলে আসলে অবশ্য বেশী মজা হয়। ভাইজান এত আনন্দ পেয়েছিলো। হয়তোবা সেই ভ্রমন কাহিনী লিখে থাকবে লালমনিরহাট বার্তায়। ভাইজান যেখানেই যেতো সাথে একটা নোট বুক। আমিও নেই।এইবার আমি ব্যাগ গুছাই নি। টরন্টো পৌছে দেখি রাশীকের বাবা ঠিকই আমার সবুজ খাতাটা নিয়ে এসেছে। যদিও সময় করে আর তাৎক্ষনিক কিছু লেখা হলো না।
মঙ্গলবার ।কাজের দিন। অথচ নায়েগ্রার সামনে মানুষের ঢল।নায়েগ্রার পানির যেমন শেষ নাই। এখানে যতবার এলাম ...একই রকম।মানুষ আর মানুষ।কত বিচিত্র রকমের মানুষ যে। সবাই হাসছে,কথা বলছে।ছবি তুলছে। ছবি তোলার কোন শেষ নাই। আমি যেখানেই যাই , মানুষ দেখি।মানুষের আচরণ। কথাবলা।
নায়েগ্রার দারুণ এক আকর্ষণ মেরীন ল্যান্ড।ওখানে এবার যাচ্ছি না।
ওখানে যেতে হলে অনেক সকালে আসতে হবে।ডলফিনের নাচ হলো ওখানকার আকর্ষণ।এ ছাড়া অনেক অনেক রাইডস আছে। রাশীক কে নিয়ে এসেছিলাম কয়েক বছর আগে। রাইয়ান কে নিয়ে আসা হয়নি। আগামি বছর আসবো আশাকরি।
সত্যিই নায়েগ্রার একটা ভীষণ টান আছে। যে কোন সুন্দর মানুষকে টানে।আর পানির সৌন্দর্য্য বলে কথা! নায়েগ্রা আসলে প্রথমবার এখানে আসবার কথা মনে পড়ে। এত ভালো লেগেছিলো। আনন্দে কেঁদে দিয়েছিলাম।আসলেই যে কোন প্রাকৃতিক সৌন্দর্য্য কেমন বিবশ করে দেয়।
নদী,সমুদ্র,জলপ্রপাত.......সব কিছুই। এই সব সুন্দরের কাছে গেলে বুকের মধ্যে কেমন যেনো লাগে। এই সব বিশালতার কাছে আসলে নিজেকে খুব তুচ্ছ মনে হয়। অনেকক্ষন দাঁড়িয়ে বাতাস এ ভেসে আসা জলপ্রপাত এর পানিতে ভিজলাম.............রাইয়ান বলছিলো মাম্মা বৃষ্টি।
ও হা করে পানিগুলো খেতে চেষ্টা করছিলো।
জলপ্রপাতের উপরের রংধনুটা খুব সুন্দর লাগছিলো। আকাশের রংধনু আর এইটার অনেক পার্থক্য। ছবি তুললাম।
রাশীক,রাশীকের বাবা ২ জন ই যত ছবি তোলে আর বলে সাম হোয়ার ইন এ দিও। আমি হাসলাম ওদের কথা শুনে.......। আমার লেখালেখির জীবনেও এ ওরা এভাবে মিশে আছে।
গত বছর মেইড অব দ্য মিস্ট এ গেছিলাম তাই এবার আর গেলাম না। দুর থেকে জাহাজের মানুষ গুলোকে দেখলাম। আমি আগে থেকেই ভেবেছিলাম এবার বাটার ফ্লাই কনজাভেটরীতে যাবো। প্রজাপতি দেখতে।
প্রজাপতির মেলায় হারিয়ে গেছিলাম।এত অজস্র প্রজাপতি কখনো দেখি নাই একসাথে....।কি যে দারুণ যে লেগেছিলো দেখতে।
কিছুক্ষন ঘুরে ওখানে রওনা দিলাম। প্রজাপতির সেই গল্প আর একদিন।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ..........
হালকা জ্যাকেট নিতে ভুলবেন না..........সন্ধ্যার পর ঠান্ডা লাগে।
বেড়ানো ভালো হোক।শুভেচ্ছা।
নাঈম বলেছেন:
অসাধারণ কিছু ছবি আর অসাধারণ বর্ণনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আসলে সাগরপাড়ে গেলে নিজেকে আসলেই অনেক তুচ্ছ মনে হয়, আমি নিজেও সাগরপাড়ের শহরে বড় হয়েছি, অনেকবার গিয়েছি সাগরপাড়ে। সাগরের বিশাল জলরাশি, ঢেউ সবকিছু আমাকে খুবই টানে। আবারো অনেক ধন্যবাদ আপু । শুভেচ্ছা রইল নিরন্তর।
লেখক বলেছেন: সাগরপারে বড় হওয়া তো বিশাল ব্যাপার।
জলপ্রপাত এর সৌন্দর্য্য অন্যরকম.............
ভালো থেকো নাইম।
অনেক শুভেচ্ছা তোমাকেও।
মুহিব বলেছেন:
পড়ে যেমন ভাল লাগে আবার আফসোসও লাগে। একদিন হয়ত .................অফটপিক : দাড়ির (।) পর স্পেস দিয়েন।
লেখক বলেছেন: একদিন হয়তো.......ইনশাল্লাহ্।
স্বপ্ন পূরণ হোক।
হুমম্ দিলাম.......লেখাগুলো খুব পাশাপাশি মনে হচ্ছিল।![]()
ধন্যবাদ মুহিব।
শুভেচ্ছা।
আমি ও আমরা বলেছেন:
হেভী লাগল ঘুরতে, আপনার জন্যই সম্ভব হল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ......।ভালো মত লিখতে পারলাম কই!
তবু ঘুরাতে পারলাম জেনে ভালো লাগলো........।
শুভেচ্ছা থাকলো।
আজনবী বলেছেন:
ষ্টার প্লাস দিয়ে রাখলাম, ভাল পোষ্ট। আপনার চোখ দিয়ে আমিও দেখবো, আরো লিখুন।
লেখক বলেছেন: ধন্যবাদ............।
শুভেচ্ছা থাকলো।
লিখবো আশাকরি।
লেখক বলেছেন: হুমম্ মজা তো হলো..........
রংধনুটা আসলেই দারুণ ছিলো।
বুঝলা সামার টা এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে।মনটাই খারাপ।
শীতটা খুব ডিপ্রেসিং লাগে।
গতকাল মন্ট্রিয়েলের বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম।এতই সুন্দর।
আসতে ইচ্ছা করতেছিলো না।লিখবো আশাকরি।লেখার তো তেমন কিছু নাই........।ছবিগুলো পোস্ট করবো।
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: ![]()
শুভেচ্ছা।
রেটিং বলেছেন:
আপা আবারও লোভ লাগে....।কবে যে যাব...
তবে আমি একবার যাবই..এত গল্প শুনেছি.।ছবি দেখেছি...ঘুরতে চাই।
আরো দেন, আরো লোভ বাড়ান
লেখক বলেছেন: আসবা ইনশাল্লাহ.......।
আমি চাই সবাই আসো।![]()
অনেক ভালো থেকো।শুভকামনা তোমাদের জন্য।
পারভেজ বলেছেন:
ছবি আর বর্ণনা, দুটি একেবারে সিন্ক্রোনাইজ থাকায়, পড়ে খুব মজা পেলাম!! রংধনুটা আসলেই অপার্থিব লাগলো!!অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..........।
জলপ্রপাত এর সামনে রংধনুটা আসলেই অসাধারণ লাগে...........।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন:
রংধনু রং শুভেচ্ছা।
লেখক বলেছেন: ঠিকাছে...........।
ভালো থেকো।
লেখক বলেছেন: ![]()
ছবি দেখে আমি ছোটবেলা জার্মানী ঘুরেছি........
আমার ছোরমামা ভিউকার্ড পাঠাতো।আর সারাডিন সেই সব ছবি দেখতাম..........।
আমার জার্মানী দেখা ছবিতেই এখন পর্যন্ত.........।
ইচ্ছা পূরণ হোক....
অনেক শুভেচ্ছা থাকলো।
কৌশিক বলেছেন:
রঙধনু কি ওইখানে সবসময় দেখা যায়?
লেখক বলেছেন: নাহ মনে হয়........তাপমাত্রার সাথে রিলেটেড মনে হয় রংধনুর ব্যাপারটা............
গত দুই বছরই যাওয়া হয়েছিলো......একবার মনে হয় দেখেছিলাম।আগের ছবিগুলো চেক করবো।
আর ব্যাপারটা জেনে জানাবো(রংধনু সবসময় দেখা যায় কিনা)।
ভালো থাকবেন।
চিকনমিয়া বলেছেন:
পেলাচ
চিকনমিয়া বলেছেন:
ভালানি?
লেখক বলেছেন: ভালো আছি ..
আপনি কেমন?
শুভেচ্ছা থাকলো।
সুরভিছায়া বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও পড়বার জন্য...........
ভালো থাকবেন।শুভেচ্ছা।
ফরিদুল ইসলাম শাওন বলেছেন:
আপনার লেখায় নায়েগ্রা ঘুরে আসলাম
লেখক বলেছেন: ঘুরাতে কি পারলাম?
অনেক ধন্যবাদ...।শুভেচ্ছা।
লেখক বলেছেন: পৃথিবীর অনেক সৌন্দর্য্য তো আমরা বড় বড় কবি সাহিত্যিক দের চোখে দেখেছি........।তাদের লেখার বর্ণনায়। এখন তো প্রযুক্তির কারণে কত ছবিও দেখা যায়।
ইছ্ছা পূরণ হোক।
শুভেচ্ছা।
নুশেরা বলেছেন:
সুন্দর লেখা ও ছবির জন্য ধন্যবাদ। শুভকামনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নুশেরা।
শুভেচ্ছা থাকলো।
মানবী বলেছেন:
টরেন্টো থেকে নায়াগ্রা ফলসের সম্পূর্ণ ভিঊ পাওয়া যায়, আমেরিকায় ফলটি থাকায় যেন আড় চোখে দেখা হয়!পরবর্তীতে কানাডা থেকে নায়াগ্রা দেখার ইচ্ছে আছে।
তবে ছবি দেখে নায়াগ্রা ফলের চেয়ে যে জিনিসটির ব্যপারে বেশি কৌতুহল হচ্ছে তা হলো- "ডানডাস্ ক্যাকটাস ফেস্টীভেল"! নিশ্চয় খুব ইন্টারেস্টিং ছিলো এই উৎসবের মেলা।
ভালো লেগেছে বর্ণনা পড়ে, ধন্যবাদ সুলতানা শিরীন সাজি।
লেখক বলেছেন: ছবিগুলো তো এপারের ই।
বাফেলো থেকে মনে হয় একটা অংশ দেখা যায়।
নিমন্ত্রন থাকলো কানাডায় আসার।
ডানডাস ক্যাকটাস ফেষ্টিভ্যাল টা দেখতে পারলে আমার ও ভালো লাগতো।আমি ছবিটা দিয়েছি ডানডাস শহর টা একটু দেখাবার জন্য।
আমার বড় ভাই দেশে থাকেন। অথচ কত জায়গা ঘুরে নানান রকম ক্যাকটাস সংগ্রহ করেন।ওখানে গেলে অন্ততঃ ভাইজানের জন্য কিছু ছবি তো তুলতে পারতাম!
তবে এর পরে একটা পোষ্ট দেবো প্রজাপতি নিয়ে.......।
কি যে দারুণ কেটেছিলো সময়।অজস্র ছবি আর ছবি।
ভালো থাকবেন মানবী।সুন্দর ছুঁয়ে থাক।
লেখক বলেছেন: হুমম্ ..........।কিছুটা বাড়ালাম।
আমি তো খাতায় লিখেছি বড় করে।টাইপ করতে গিয়ে কমালাম। যেনো বোর না লাগে।![]()
ধন্যবাদ মাহবুব।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ ..........
নিশ্চয়ই সুযোগ হলে আসবেন ।
ভালো লাগা উৎসাহিত করলো।
শুভেচ্ছা।
রেটিং বলেছেন:
আবার পড়লাম। রাশীকের জন্য ভালবাসা রইল।
লেখক বলেছেন: ঠিকাছে...........।
রাইয়ান এর কথা ভুলে গেছো?
একদম উপরের ছবিতে কিন্তু রাইয়ান......।
নায়েগ্রা টাওয়ার এর দিকে তাকিয়ে।
রাশীক কে ভালো বাসা পৌছে দেবো.......
ভালো থেকো।
ফেরারী পাখি বলেছেন:
৩৩ বছর কাঠি গেল, এখনও যে কত কিছু দেখলাম না। কবতে নিয়ে আর বেশী দূর এগোন যাচ্ছে না। কারণ একদিন আমিও এর বদলে
আপনার সাথেই ঘুরে এলাম অদ্দেক টা।
ধন্যবাদ ভাই, থুক্কি আপু।
লেখক বলেছেন: ![]()
ভালো থাকবেন........।
ঘুরে এলেন অর্ধেকটা......।অর্ধেক কেনো?
ছবি দেখে তাই?
ভালো থাকবেন।শুভকামনা।
সুতরাং বলেছেন:
লেখাটি ভালো লেগেছে। আশাকরি আগামীতে লেখাটি আরও বড় করবেন। তখন পুরোপুরি ভ্রমণের স্বাদ পাওয়া যাবে। আর ছবিগুলোর কথা আলাদা করে বলতে হয়- অসাধারণ! রাশিক ও তার বাবাকে আমাদের অভিনন্দন!
লেখক বলেছেন: অনেক দিন পর দেখলাম।কি খবর?
লেখাটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আরো বড় করে লেখা যেতো।ভাবছিলাম একঘেয়ে না লাগে! ঠিক আছে এর পর আরো বড় করে লিখবো।
ছবি গুলো আমাদের তিনজনের তোলা।
ওদের কে জানালাম অভিনন্দন.........
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ.........
অনেক অনেক শুভেচ্ছা।
আমি ও আমরা বলেছেন:
আপা নতুন কবিতা দিয়েছি ঘুরে যাবেন।
লেখক বলেছেন: আসতেছি।
র্যাভেন বলেছেন:
শুন্ছি এসিয়ান লুকরাই নাকি শুদু নায়াগ্রা দেকতে যাই, অন্যদের নায়াগ্রা নিয়া কুনো ইন্টারেস নাই নাকি।
লেখক বলেছেন: কথাটা ঠিক না মনে হয়.............
এই দেশীরা ও যায়। পরে কিছু ছবি দেবো.........
ভালো থাকবেন,শুভেচ্ছা।
লেখক বলেছেন: চলে আসো.........
তোমার ব্লগ বাড়ী ঘুরে আসলাম।
অনেক থ্যাংকস তোমাকে।গানটার জন্য।
অনেক অনেক ভালো থাকো।
শুভকামনা
আলী আরাফাত শান্ত বলেছেন:
সামনের মাসে ভাইয়া আর ভাবী যাবে!তার আগে আমি আপনার মারফত আগেই ঘুরে আসলাম!
থ্যান্কস আপু!
লেখক বলেছেন: তাই নাকি?
তোমার ভাইয়া ভাবী কোথায় থাকেন?
সামনের মাসে হালকা ঠান্ডা পড়ে যাবে।
ভালো থেকো।শুভেচ্ছা নাও।
অক্ষর বলেছেন:
নায়েগ্রা ঝর্ণার পাশে বইসা একটা হাচি দেওয়ার অনেক খায়েশ
লেখক বলেছেন: কোন লাভ নাই.............।জলপ্রপাতের যা শব্দ.........![]()
ভালো থাকবেন।

















২৩ তারিখ যাচ্ছি আশা করি...আপনার টিপস গুলো নোটে এ রেখেছি