আমার প্রিয় পোস্ট

তোমার আমি

২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৭

শেয়ার করুন:                   Facebook

১১২) তোমার আমি

টেকনাফের আকাশটা খুব মনে পড়ে।
আর নাফ নদীর উপর ঝুলানো ব্রীজটা।
পা ঝুলিয়ে বসেছিলাম ওখানে।
আমরা দু'জন।

একরাশ তারা মাছ দেখেছিলাম ওখানে।
তুমি বলেছিলে
তারা নাকি তিন রকমের হয়
আকাশের।
নদীর
আর চোখের।

আমি অবাক তাকাতেই বলেছিলে,
আমার দু'চোখের তারাদের কাছে
আকাশের কোটি কোটি তারারা
আর পানির সেই তারা মাছ গুলো নাকি তুচ্ছ।
এমনই তুমি পূজারী আমার।

পৃথিবীবাসের দিনগুলোতে
যতগুলো দিনরাত্রি তোমার আমার যুগল গাঁথায়।
একই রকম মগ্নতা আমাতে তোমার।
বছর গড়িয়ে বছর যায়।
সেই মগ্নতা গভীর থেকে গভীরতর হয়।

চুপ বসে ভাবি
একদিন যেদিন থাকবো না।
যদি আকাশের তারা হই ।
তোমার নখগুলো কি অবহেলায় দীর্ঘ হবে শুধু?
আমিহীন তুমি পৃথিবীর পথে পথে ঝরাবে চোখের জল?
তারপর একদিন
কোনদিন কি ভুলে যাবে?

দোকান ঘুরে ঘুরে পছন্দের টি শার্ট
গানের সিডি
প্রিয় কুকিস
কে এনে দেবে?
আমাকে হৃদয়ে হারাবে কত অজস্রবার?

অশুভ ভাবনাগুলোকে সরিয়ে দেই।
আমি তো তোমার পাশে হাঁটতে চাই।
জ্যোছনা মাখানো বিশাল মাঠ।
দীর্ঘ আঁকাবাঁকা হাইওয়ে
রাত জেগে ড্রাইভিং।

আমার তোমাকে চাই।
তোমার আমাকে।
বেলকনির পাশাপাশি ঝুলানো দোলনাতে।
নীল রং আলোর মূর্ছণাতে।
তোমার হাত দুটো ধরে বসার সাধটুকু চাই।

আমার জন্য তোমার অপেক্ষা।
তোমার জন্য আমার প্রতীক্ষা।
টেকনাফ থেকে সুরে সুরে
ঘুরে ঘুরে
এখনো ডেকে নিয়ে যায়।

যখনি আমার চোখের তারায় তুমি মহাকাশ দেখো।
আর তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই।

 

 

  • ৯৫ টি মন্তব্য
  • ৪৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: পড়তাছি। :)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: :)

২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১১
comment by: রাতিফ বলেছেন: আপু, অপরিসীম মুগ্ধতা রেখে গেলাম...........মন ছোঁয়া প্রেমের কবিতা!


শুভেচ্ছা থাকলো।


(তখন আবার কারেন্ট চলে গিয়েছিলো:()
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: :)
মুগ্ধতা ছুঁয়ে গেলো।
অনেক ভালো থেকো।

(বুঝতে পেরেছি।লেখাগুলো আসুক।)

৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১১
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুররেএএ প্রথম কমেন্ট আমি করছি। :)

কবিতাটা দারুন রোমান্টিক।

যখনি আমার চোখের তারায় তুমি মহাকাশ দেখো।
আর তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই।

অসাধারণ কিছু শব্দ।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: :)

প্রথম পুরষ্কার কি দেই।ঠিক আছে কবিতার মতন জীবন হোক।
অনেক দোয়া থাকলো।
অনেক ভালো থেকো।

৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
comment by: আউলা বলেছেন: ভাল লাগলো আপু :)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......।কেমন আছো তুমি?
শুভেচ্ছা জেনো।

৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৬
comment by: লিপিকার বলেছেন: খুব ভালো লেগেছে.......
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ.........।
অনেক অনেক শুভকামনা...।

৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২০
comment by: তাসমান বলেছেন: নাইস...
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: থ্যাংকস্‌......
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।

৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: বাহ, চমৎকার।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: ভালো লাগলো জেনে......
ভালো থেকো।

৮. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬
comment by: টিংকু ট্রাভেলার বলেছেন: টেকনাফের আকাশটা খুব মনে পড়লে আবার টেকনাফ চলে যাবেন এবং আমার 'হান্ড্রেড কিলোমিটার বীচ ক্লাব' রিসোর্টে থাকবেন। ওখানে বসে এর চেয়েও বড় কবিতা লিখবেন বলে আমি আশা করি। আপনার প্রেমের প্রতি সমবেদনা রইল।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: সমবেদনা কেনো........কবিতায় প্রেম তো বহমান......
শুভেচ্ছা থাকলো।

৯. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
চমৎকার!!!!!!!!!!
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ সুমন.........।
অনেক শুভেচ্ছা।

১০. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩০
comment by: সুরভিছায়া বলেছেন: কত ভাল লেখেন আপনি ।ধন্যবাদ।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: এত ভালো করে বলেন .......
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অনেক।

১১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
comment by: তারার হাসি বলেছেন: আহ্‌ কতদিন, কতদিনপর মনের রঙ গুলি........................।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হুমম্‌...........এভাবেই দিন কেটে যায়।

কেমন আছেন তারার হাসি?ক'দিন দেখিনি।
অনেক শুভকামনা।

১২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫
comment by: সাইফুর বলেছেন: আপুর লেখা ভালো লাগে.... এটাও ভালো লাগলো
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: কি রে কাছিম খবর কি?
কাছিমের দিনকাল কেমন যায়?

অনেক ভালো থেকো সবসময়।
শুভেচ্ছা।

১৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৬
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই।

২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: হুমম্‌........
শুভেচ্ছা থাকলো শিশির।

১৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
comment by: সাইফুর বলেছেন: এইতো আপু..ভালোই আছি...তুমি ভালো তো?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: আমি ,আমরা ভালো আছি।
অনেক শুভেচ্ছা তোমাকে।

১৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
comment by: টিংকু ট্রাভেলার বলেছেন: সরি, আপনার এতবড় কবিতা পড়তে পারিনি। তাতে কি। কবিতায় সাধারণত বিরহ থাকে তাই সমবেদনা জানালাম। ভুল হলে ক্ষমা করবেন এবং টেকনাফ গিয়ে আমার ওখানে ফ্রি থেকে আসবেন।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ক্ষমা কেনো?

দেশে আসলে যদি টেকনাফ এ আসি। মনে রাখবো। লিখে রাখলাম।:)
অনেক ভালো থাকবেন।

১৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
comment by: মানুষ বলেছেন: ভালা লাগা আর শুভেচ্ছা জানিয়ে গেলাম।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মানুষ।
শুভেচ্ছা রইলো।

১৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭
comment by: বিবেক সত্যি বলেছেন: ভালো লাগলো কবিতা... :)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: খুশী হলাম.........:)
ভালো তো বিবেক সত্যি?
শুভকামনা।

১৮. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭
comment by: রুবেল শাহ বলেছেন: অসহ্য.........

শুভেচ্ছা রইল
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: :)

ঠিকাছে......।
কি খবর রে রুবেল?
ভালো থাকো।

১৯. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৯
comment by: তারার হাসি বলেছেন: আমি ভাল আছি। আপনার বেশ কিছু লেখা পড়া হয়নাই এখনও, পড়ে ফেলব।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: আগাম ধন্যবাদ..........

তারার হাসি নিকটা যে কত সুন্দর।জানেন তো?:)
শুভেচ্ছা।

২০. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫০
comment by: আইরিন সুলতানা বলেছেন: সুন্দর রোমান্টিক কবিতা ।

ভাল থাকবেন ।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আইরিন............পড়বার জন্য।
শুভকামনা রইলো।

২১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭
comment by: রাজর্ষী বলেছেন: সো ...রোম্যান্টিক। অ.......নে.......ক ভালো লেগেছে।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজর্ষী..........।

শুভকামনা থাকলো।

২২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৭
comment by: হায়দার কািরগর বলেছেন: একরাশ তারা মাছ দেখেছিলাম ওখানে।
তুমি বলেছিলে
তারা নাকি তিন রকমের হয়.....
আকাশের।
নদীর
আর চোখের।

অদ্ভুত ভাল লাগলো।

কোথায় কেমন আছেন?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: দেশের বাইরে আছি..........।
ভালো আছি যাপিত জীবনে.....।দোয়া রাখবেন।

আপনি অনেক ভালো থাকবেন।শুভেচ্ছা.......।

২৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: আবার বড়দের কবিতা:(
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: :)
আমি এখন পালাই.........।

২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ফারহান কবিতাটা তুমি যখন বড় হবে........।সেই বেলা কার জন্য জমা রেখে দিলাম.........।:)
বড় হয়ো ভালো কথা...।
তবে কখনো বুড়ো হয়ো না....
মনটাকে সজীব রেখো ।এখনকার মত।
অনেক শুভেচ্ছা।

২৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২১
comment by: এম্নিতেই বলেছেন: ঠিক কইসো মেটাল :(
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: :)

মেটাল টা কে?
ফারহান?

২৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @টেকনাফের আকাশটা খুব মনে পড়ে।
আর নাফ নদীর উপর ঝুলানো ব্রীজটা।
পা ঝুলিয়ে বসেছিলাম ওখানে।
আমরা দু'জন....দারুন...:)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: :)

ধন্যবাদ........পড়বার জন্য।শুভেচ্ছা

২৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
comment by: শেখ রহিম বলেছেন:

+
এভাবে রোমান্টিকতার বহিঃপ্রকাশ। চমৎকারভাবে


তোমার আমি! আমার তুমি!


শেষ পংক্তিটি সত্যিই অসাধারণ

যখনি আমার চোখের তারায় তুমি মহাকাশ দেখো।
আর তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই।

টেকনাফ থেকে তেঁতুলিয়া
যেথায় দেখো
সেই দীপাবলী
যেথায় ঘুরেছি দু'জনায়
হেঁটেছি মাইলক্রোশ
হাতে হাত রেখে !

আজ এতটুকুই ব্যবধান
দুই জন দুই প্রান্তে
দুই প্রান্তের মিলনমেলায়
দেখা হবে কি বন্ধু ?





কি-যে লিখলাম! যাচ্ছে তাই। কেমন আছেন সাজি'পু ?


শুভেচ্ছা সকলের তরে!
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: ভালোই তো হলো ভাব সম্প্রসারণ .......যার যেমন ইচ্ছা।:)
ভালো আছি রহিম।সবার দোয়ায়।
ভালো থাকো।

২৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
comment by: আমি ও আমরা বলেছেন: ভয়ঙ্কর রকমের সুন্দর, অসহ্য রকমের বেদনা আর প্রতিবন্ধি ভালবাসা।

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: :)
খবর কি?
শুভেচ্ছা।

২৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: কোলাহল বলেছেন: কল্পনায় নাফ নদীর উপরে ঝুলন্ত ব্রিজের উপর পা ঝুলিয়ে বসি।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: খুব ভালো .........।
শুভকামনা থাকলো।

২৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপু তোমার কবিতা পড়ে মনে হয় তুমি খুব সুখি মানুষ। যদিও আমার অভিজ্ঞতা অনেক কম তবুও মনে হয় মানুষের এত সুখি হওয়াটা হয়ত সম্ভব নয়। মানুষ সব সময়ই কিছু না কিছু ঘাটতিতে থাকে আর তাই তাকে অসুখী করে। খুব সম্ভবত তোমার যা আছে তাতেই সুখি।

যা আছে তা নিয়ে সুখি থাকবার মন্ত্রটা জানাতে পারলে খুশি হতাম। সুখি হবার একটা চান্স নেওয়া যেত। আপাদত, সুখি হওয়া অসম্ভব এই নীতিতেই চলছি।

নিশ্চয়ই বুঝাতে পারলাম কবিতা কেমন লেগেছে।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: সুখ তো অনুভবের ব্যাপার........ভাবলেই সুখ।

মানুষের জীবন তো সব পাওয়ার ভরা না.......আর যা নেই তার জন্য দুঃখবোধে ডুবে থাকাটা ঠিক না.......।যা আছে তা নিয়ে ভালো থাকবার প্রচেষ্টাই সুখ......
দুরে কি আছে দেখার চাইতে কাছের জিনিস দেখাটা আমি মেনে চলি।
এই আর কি!
আর বেঁচে আছি এই সুখটুকু যে কত বড়..........এটা আমার মত কেউ জানে না।

শুভেচ্ছা নিও।
অন্যদের সুখি করো....।দেখবে নিজের সুখের কথা ভাবতে হচ্ছে না।
ভালো থেকো।

৩০. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১০
comment by: ফেরারী পাখি বলেছেন: আপনার ঝুলিতে অনেক অভিজ্ঞতা তাইনা? কি চমৎকার। আমার মনে হয় আপনি অনেক ঘুরে বেরিয়েছেন। আমি ব্লগে এসে আপনার নায়াগ্রা বেড়ানোর কাহিনী টা পেলাম। পেলাম প্রজাপতির ছুটোছুটি। জানলাম আপনি গানও করেন, আর আপনার ভক্তের কথা না বল্লেই নয়---

যারা পারে তারা কি এমন করেই পারে, কি করে সামলান এত দিক?

এত প্যাঁচাল পারলাম কারণ নায়াগ্রা থেকে নাফ নদীতে নিয়ে গেলেন, নিমেষেই- একটুও অসঙ্গত মনে হয়নি। ভালো লেগেছে কবিতাটা পড়ে।
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: এত কিছু বললেন.....।অথচ কিছু করতে না পারার কষ্টে বিড়ম্বিত থাকি মাঝে মাঝে..........এই যে ছুঁয়ে ছুঁয়ে যাওয়াকে কি কিছু করা বলে?কে জানে....
লেখাগুলো পড়েছেন জেনে ভালো লাগলো।
আপনার ব্লগ ঘুরে এলাম..........।
ভালো লাগলো........
আসবো সহসাই.....।

ভালো থাকবেন।
শুভকামনা।

৩১. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৮
comment by: রেটিং বলেছেন: পরে পড়ুম :)
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: ঠিকাছে...।ভালো থাকো।

৩২. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: যখনি আমার চোখের তারায় তুমি মহাকাশ দেখো।
আর তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই.............চমৎকার লিখেছো!!

ব্যস্ততায় তোমার লেখা মিস করেছি..........
কেমন আছো? অনেক ঘুরলা দেখলাম। আমিও যাচ্ছি আগামি সপ্তাহ। দোয়া রাইখো।
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: সামারটাই তো ঘোরা ..........আসছে Fall,তারপর Winter......
ভাবলে মন টন খারাপ হয়ে যায়.......।
তবু এভাবেই দিন কাটে।

বেড়ায় আসো........গল্প শুনবো বেড়ানোর।
ভালো থেকো।

৩৩. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৫
comment by: মুহিব বলেছেন: সুখী হাজব্যান্ডের জন্য শুভ কামনা। আফসোস...........
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: কিসের আফসোস মুহিব?

শুভকামনা থাকলো.......।

৩৪. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১
comment by: আমি ও আমরা বলেছেন: ভালো আছি আপা।

আপনি কেমন?
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: আমিও ভালো....।এই মুহূর্তে খুব ভালো.........দেশে কথা বললাম মায়ের সাথে......
কি যে এক অনুভব।
রিচার্জড হলাম।

ভালো থাকবেন।

৩৫. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
comment by: কঁাকন বলেছেন: আপু বিবর্তন ভাইয়ের মন্তব্যে আপনার উত্তর শুনে মনটা হালকা হয়ে গেল

ভালো থাুন
সুখের অনুভবে থাকুন

আর কবিত অনেক ভালো লাগলো
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন.............

আমি যা ভাবি তাই লিখি। কবিতার জন্য আমার ভান্ডারে এর বাইরে কিছু নেই।যাদেখি তাই লিখি।
আর কবিতা তো জীবনের বাইরে কিছু নয়......।
ভালো লাগা ছুঁয়ে গেলো,,,,,,,,,ভালো থেকো।
শুভেচ্ছা।

৩৬. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪
comment by: অন্ধকার বলেছেন: ভালো লেগেছে...
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ............

অন্ধকারের পিছে আশাকরি আলো বসে আছে!
শুভেচ্ছা নেবেন।

৩৭. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: কালপুরুষ বলেছেন: অদ্ভূত রকমের ভাল লাগলো। প্রতিটি শব্দ জীবন্ত মনে হলো। হৃদয় দিয়ে স্পর্শ করার মতোই। ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষমতা তোমার দারুন! এভাবেই লিখতে থাকো। শুভেচ্ছা রইলো।
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: কয়েকদিন পর এলেন...
আশাকরি ভালো আছেন.......

আমার লেখাকে সেই প্রথম দিন থেকে নানাভাবে মুল্যায়ন করে আসছেন।
আপনার স্নেহ এবং দোয়া পাথেয় মনে করি।
অনেক অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৩৮. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: চাঁদের বুড়ি বলেছেন: যখনি আমার চোখের তারায় তুমি মহাকাশ দেখো।
আর তোমার চোখে আমি আমাকে দেখি।
শুধু আমাকেই।
......অপূর্ব লাগলো তো। সুখী কবিতা। :)

ভাল থাকবেন সবসময়।
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: কি খবর চাঁদের বুড়ি.........?

হুমম্‌.....।সুখী কবিতা.....।ঠিক কথা।
অনেক ভালো থাকা হোক।শুভেচ্ছা।

৩৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৩
comment by: মাহবুব সুমন বলেছেন: কবিতা পড়ি না :)
কবিতায় অনেক মমতা আপনার।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......।
শুভেচ্ছা মাহবুব ঘুরে যাবার জন্য।:)

৪০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
comment by: কাল্‌বেলা বলেছেন:
সাজি'বু,
অনেকদিন পর এলাম। কেমন চলছে তোমাদের?

মাঝে মাঝে মনে হয় বয়স হয়ে যাচ্ছে...সেই সাথে প্রেমর অনুভুতি গুলো ক্রমাগত এক ঘিয়েমী হয়ে যাচ্ছে......"প্রেম" শব্দটা বলতে যেয়ে সাথে "ট্রেম" শব্দটাও চলে এসে জিনিসটার প্রতি অবহেলা প্রকাশ করতে উদ্ধত হয়। কিন্তু তোমাকে দেখলে/ তোমার লেখা কবিতা পড়লে মনের পুরোপুরি ভ্রম ভঙ্গ ঘটে......মনে হয় "প্রেমের অনুভূতি" অমলিন। কোন কিছুর সাথেই এর সাথ নেই......বয়সের সাথে তো নয়ই।
অনেক ভালো লাগা। অনেক শুভেচ্ছা।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৭

লেখক বলেছেন: ভালো আছি ..........।
তোকে আজ দেখে ভালো লাগলো.........।

অনেক অনেক ভালো থাকিস....সময়ের সাথে সাথে একটা জিনিস বাড়ে.......সেটা হলো মায়