বসন্ত বনে এসেছিলো সে একদিন।
বুকের হাহাকার যত
উথাল পাথাল উৎসবের মত
মৌনতার পথ ধরে চলে গিয়েছিলো।
বিশটা বসন্ত গেলো এভাবেই।
নীল নীল ছায়াময় আকাশ দেখে দেখে।
জানালার পাশে বসে থাকা উদাস দুপুর।
কে কখন বলেছিলো তাকে অপেক্ষায় থেকো!
মধুমাস চলে যায়।
কোকিলের কুহু ডাকে ক্লান্তিরা এসে পড়ে।
ফুলেদের সুগন্ধ মাখানো সুরভিত সন্ধ্যা নামে।
মেয়েটার অপেক্ষায় হাসনা হেনার গন্ধ মিশে থাকে।
কেনো অপেক্ষার এত বিড়ম্বিত সুখ!
কেনো মানুষ চলে যায় শুধু কথা দিয়ে দিয়ে!
মানুষের ভুলে যাওয়াটুকু
মেয়েটার বুকে আনে দুখের কাঁদন।
মেয়েটার মন ভালো নেই।
সে চলে গিয়েছিলো যেদিন
সেদিন পৃথিবীতে হাসনা হেনার গন্ধমাখা সন্ধ্যা নেমেছিলো।
ঠিক আজকের মত।
তাহলে আজ সন্ধ্যায় সে কি ফিরে আসছে আজ?
হাসনাহেনার গন্ধ মাখানো পথে?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

