আমার প্রিয় পোস্ট

এক যুবকের ছায়াপথ

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

শেয়ার করুন:                   Facebook

১১৭) এক যুবকের ছায়াপথ

ইচ্ছে ছিলো তোমার চোখে
ছায়াপথ হবো।
ইচ্ছে ছিলো তোমার ঠোটে
সুরের মূর্ছণা হবো।

ইচ্ছে ছিল তোমার কপালে
পড়াবো লাল টিপ।
ইচ্ছে ছিলো তোমার কথার মালায়
ঘুরবো অচীন দ্বীপ।

শুধু তোমার জন্যই এই রকম আমি।
অন্যরকম বালক এক।

তোমার জন্য দিতে পারি পাড়ি
অপেক্ষার দীর্ঘ পথ।
তোমার জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারি ।
হতে পারি আগ্নেয়গিরী বিসুবিয়াস ।

তোমার জন্য ডুব সাঁতার দিয়ে
দিঘী থেকে আনতে পারি বিশটা লাল পদ্ম।
তোমার জন্য আগুনের শিখা থেকে
আনতে পারি সোনালী আলো রাশি রাশি।

শুধু তোমার জন্যই এই রকম আমি।
কাঙালের মত হাত পেতে থাকা বালক এক।

আমি তোমার চোখের আলোয় চলবো নিরবধি।
এক আকাশ এর নীল নিয়ে আমি
তোমার হৃদয়ের আঙিনায় এসে যাবো কোন একদিন
শুধু তুমি যদি চাও।

শুধু তোমার জন্যই এই রকম আমি মেয়ে
ভীষণ খেয়ালী বালক এক।
আনমোনা পৃথিবীর বাঁকে।

(সেই সব যুবকদের জন্য যারা আজীবন বালক সুলভ থেকে যায় .....
সেখানে যতদুরে যায় না কেনো ঘুড়ির লাটাই নিয়ে ঘুরে বেড়ায় জগত)
ছবির লিংক:
Click This Link

 

 

  • ১০২ টি মন্তব্য
  • ৪৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: মিসকল বলেছেন: আপু কেমন আছ,

ভাল লাগল, হঠাৎ তুমি বালক হয়ে গেলে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হুমম্‌..............
পৃথিবীর সব বালকের যারা আকাশ ভালোবাসে.......তাদের কথা ভেবে লিখলাম।:)
অনেক দিন পর দেখলাম।
পা ব্যথা কেমন?
শুভকামনা।

২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩
comment by: রেটিং বলেছেন: মারাত্মক মেলোডিয়াস হইসে সাজি আপা। এখন একটু দৌড়ের উপর আছি, পরে ভাল করে আবার পড়ে যাব। ভাল থাকবেন :)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: ঠিকাছে....।:)
অনেক অনেক ভালো থেকো।
দৌঁড়াতে যেয়ে ব্যথা পেয়ো না।
ভালো থেকো।
শুভেচ্ছা............।

৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৩
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: শুভেচ্ছা জানবেন সাজি আপা।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ রিপণ..........

৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৮
comment by: মুহিব বলেছেন: অদ্ভূত প্রকাশ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: :)
ভয়ে ভয়ে আছি।
বালক হয়ে লেখা তো.........। অনুভবগুলো কে জানে কেমন হলো।

শুভেচ্ছা মুহিব।

৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: আপু আকাশ আমার প্রিয়
প্রিয় কবিতা!
প্রিয় সব ভালো লাগা

ভালো লাগলো আপু।

ভালো আছেন!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: অনেক দিন পর দেখলাম......
কেমন আছো তুমি.....?
পড়ালেখা কেমন চলছে?

অনেক ধন্যবাদ.......
ভালো থেকো।
ভালো আছি.......শুভেচ্ছা।

৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: ভালো লাগলো।
সুন্দর প্রকাশ তবে ছবিটা বেশি ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: ছবিটা অনলাইন থেকে খুঁজে বের করলাম।
আমারও ভালো লাগলো ছবিটা........

আপনিও ভালো থাকবেন।অনেক শুভেচ্ছা।

৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: আপু ভালো আছি।
পড়ালেখা চলছে
ঈদের পর শেষ হবে।
দোয়া করবেন!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: অনেক দোয়া থাকলো।
ভালো থেকো।

৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
comment by: ইউনুস খান বলেছেন: অদ্ভুদ সুন্দর। বালিকাকে নিয়ে লিখার পর অনেকদিন পর বালককে নিয়ে লিখলেন।
ঐ সময়েই এটা লিখলে ভালো করতেন। কেননা ঐ সময় যারা বালকের কবিতা দেখতে চেয়েছিলো তারাও সবাই দেখতো। এখন হয়তো অনেকেই মিস করবে।

শুভেচ্ছা আর ভালো থাকা হয় যেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: আসলে বালক হয়ে লিখবো বলে ফেলেছিলাম ঠিকি........
কিন্তু ব্যাপারটা সহজ না........:)
শুভকামনা..........

৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বালকের কবিতা অনেক ভালো হয়েছে
ভালো আছেন আপ্পি...?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ভালো আছি সাঁঝবাতির রুপকথা..........
বেশ ক'দিন পর দেখলাম।ভালো তো?
শুভেচ্ছা থাকলো।

১০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
comment by: পারভেজ বলেছেন: কবিতাটা ধার নিতে ইচ্ছা করছে।
বালকের কবিতা দিয়ে আপনি কি করবেন?
:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ধার দিলাম...........:)
শুভেচ্ছা রইলো..........কবিতাটা কবিতা ভালোবাসে যেই সব যুবকেরা তাদের সবার জন্যই।

১১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
comment by: উন্মাদ ছেলে বলেছেন: সুন্দর হয়েছে:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা.

১২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
comment by: কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন আপু
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন...........
অনেক অনেক ভালো থাকবেন।

১৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
comment by: অনন্ত দিগন্ত বলেছেন:

"শুধু তোমার জন্যই এই রকম আমি।
কাঙালের মত হাত পেতে থাকা বালক এক। "


এক কথায় - অদ্ভুত সুন্দর ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা অনন্ত দিগন্ত...........।
শুভকামনা............

১৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: কালপুরুষ বলেছেন: জীবন মহাকাশে কারও ছায়পথের সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার যদিও তা পাড়ি দেয়া অনেকটা কঠিন। যদি সে হয় অভিজ্ঞ মহাকাশচারী তবে সময় পরিক্রমায় একদিন সে সফল হবেই।

ভাল লাগলো সেই যুবকের ছায়াপথের বর্ণনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ভালো লাগলো আপনার দারুণ মন্তব্য.............।
আসলেই ছায়াপথের সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার.........
ভালো থাকবেন।
শুভেচ্ছা........।

১৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আপুউ উ উ উ উ উ !!! কেমন আছেন ?? কবিতাতো সুন্দর হয়েছেই, ছন্দ-ভাব সব ঠিকঠাক আছে; তার সাথে ছবিটাও মিলে গেছে সুন্দর ভাবে! আপনার মতোই অসাধারণ আপনার লেখা! :) খুব খুব ভাল থাকবেন আপু!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: কেমন আছো ঝড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়?:)
আমি ভালো আছি..........।
তুমি অনেক অনেক ভালো থেকো......।ছবিটা খুঁজে পেলাম অনলাইনে।
আমার ও ভালো লাগলো কবিতার জন্য.........
ভালো লাগলো জেনে খুশী হলাম।
শুভকামনা রইলো..

১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: ছেলেদের নিয়ে কেউ লেখে না। আমাদের সাজিপু লিখল.............. অনেক ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: :)
হুমমমম্‌.......
ভালো থেকো।

১৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @শুধু তোমার জন্যই এই রকম আমি মেয়ে
ভীষণ খেয়ালী বালক এক।...হুমমম...:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: :)
শুভেচ্ছা হাছিব..........

১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো।
:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: :)
থ্যাংকস.............।
শুভেচ্ছা নিও।

১৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: আমি ও আমরা বলেছেন: দারুন লাগল দিদি। মুন্সিয়ানা আছে লিখাটায়।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ............
চেষ্টা করলাম আর কি!
শুভেচ্ছা।

২০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: অন্তিম বলেছেন: খুব ভাললেগেছে আপু।
দুজনের চাওয়ায় কবিতায় এক অন্য মাত্রা যোগ হয়েছে।
ভাললাগা ছুয়ে গেল।

ভাল থাকবেন আপু।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ অন্তিম..........
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা।

২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৩
comment by: ~টক্স~ বলেছেন: আপনার প্রতিটি কবিতাই পড়তে ভাল লাগে সাজিপু। এটাও তার ব্যতিক্রম হয়নি। বরং একটু নতুন স্বাদের কবিতা পেলাম আপনার থেকে। পড়তে পড়তে হারিয়ে গেছলাম যেন শব্দগুলোর ভীড়ে। কবিতার এই কঙ্কালের উপর কেউ সুর লাগিয়ে দিতে পারলে বেশ হবে ভাবছি। আপনি গান গেতে পারলে গেয়ে দিবেন। হেঃ হেঃ হেঃ। কেমন আছেন আপু ? আন্তরিক শুভকামনা করি যেন সবসময় ভাল থাকেন পাজিপু থুক্কু সাজিপু।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: ছোটবেলায় বন্ধুরা আমাকে সাজি পাজি বলতো...।
কিন্তু স্বভাব টা তেমন পাজি পাজি ছিলো না বলে বেশী দুর এগুতো না।:)
মনে পড়লো।
কেমন আছো?
অনেক কদিন পর দেখলাম।
শুভেচ্ছা।

২২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০
comment by: পথিক!!!!!!! বলেছেন: ভাল লিখেছো আপু
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ পথিক.........
শুভেচ্ছা অনেক।

২৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৩
comment by: তাত্ত্বিক বলেছেন:
অনেক স্পর্শকাতর হলো যুবকের এই ছায়াপথ টুকু।

ভাল লাগলো খুব।

আমার পরিচিত এক বন্ধু নিজেকে আকাশ এর মত ভাবে।
ওর কাছেই আপনার কথা জেনেছিলাম।

ও দেখলে অনেক খুশী হতো।
ও অবশ্য কাজে একটু বাইরে গেছে।
অসুবিধা নেই- এসে দেখে নিবে পরে।

ভালো থাকবেন আপা।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাত্ত্বিক.................।
আকাশ ভেবে যেই যুবক তার কথা জানি........।
সব যুবকেরাই একসময় নিজেকে আকাশ ভাবে....

অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা.....।

২৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
comment by: মুকুল বলেছেন: আমি কি বালক?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: মনে তো হয় দাদা মশাই.......:)

কেমন আছো মুকুল?
শুভেচ্ছা নিও।

২৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: আবার বড়দের কবিতা?:(
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন: এইটা বড়দের হবে কেনো?
বালকদের কবিতা...........:)
ভালো থেকো ফারহান....।শুভেচ্ছা।

২৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ভাল্লাগল। :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন: হুমম্‌ .........
খুশী হলাম।
শুভেচ্ছা।

২৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪০
comment by: তারার হাসি বলেছেন: অন্যরকম সুন্দর কবিতাটি অন্যভাবেও পড়া যাচ্ছে... বালকের স্থলে বালিকা ......:P
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: ঠিক তো!............
ব্যাপারটা মজার।
কেমন আছেন আপনি?
শুভেচ্ছা রইলো ম্যালা।

২৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০
comment by: একরামুল হক শামীম বলেছেন: আপু দারুন একটা কবিতা।
আমি বালক :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২০

লেখক বলেছেন: হুমম্‌............বালকই তো ভাবি.......কিন্ত যেভাবে দিনরাত পড়ে পড়ে ঘুমাও.....।কিভাবে বলি?:)
অনেক ভালো থেকো শামীম.....।
শুভকামনা.....।

২৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৭
comment by: ~টক্স~ বলেছেন: এইতো আপুনি,
দিনগুলো কেটে যাচ্ছে এক এক করে।
চাকরি, পড়াশোনা দুটোই দৌড়ের উপর রেখেছে।
মাঝে মাঝে সত্যি সত্যি হিমশিম খেতে হয়।
আসলেই অনেকদিন আসিনি আপনার ব্লগবাড়িতে।
খুব ভাল লাগে এখানে আসলে যখন সুন্দর সুন্দর লেখাগুলো দেখি।
আর আফসোস করি যদি আমিও কিছুমিছু লিখতে পারতাম আপনাদের মতন !
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: সময় করে এসো.........
অনেক ভালো থেকো ব্যস্ততায়।
শুভেচ্ছা।

৩০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৬
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভালো হইছে......।

বালকদের নিয়ে আরো লেখা হোক । :P
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: আরো?:)
বালকের কবিতা তবে থাক..........।

কেমন আছো আশরাফ?
স্কুল শুরু হয়েছে তো.........ব্যস্ত?
ভালো থেকো।
শুভেচ্ছা।

৩১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: শুধু তোমার জন্যই এই রকম আমি মেয়ে
ভীষণ খেয়ালী বালক এক।
................চমৎকার আপু!!

কেমন আছো? ভালো থেকো।
শুভেচ্ছা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ভালো আছি চিটি/
তোমার খবর কি?
অনেকদিন কথা হয়না..........
ভালো থেকো।
শুভেচ্ছা।

৩২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: "মিজানুর রহমান" বলেছেন: ভালো লাগল।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........।শুভেচ্ছা।

৩৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: ফাহমিম বলেছেন: আমার কথা তুমি কি করে লিখলে আপু?
বাহ, অবাক তো!
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: :)
জানতে হয়.....।
শুভেচ্ছা ফাহমিম।

৩৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: শেখ রহিম বলেছেন:


+
অসাধারণ ! চমৎকার ! বালকনামা। ভাবনার গতিসীমায় বালকের ঘুরোঘুরি! স্মৃতির পশ্চাত্য ভাবনায় বালকের লাটিম খেলা!


আপু লেখাটি প্রিয়তে রেখে দিলাম! রেখে দিলাম আমার শৈশবের সেই কুঠিরে! যে কুঠিরে আমার বড় হয়ে উঠা !

যত সময়ই যাক!
আজ বিশ্লেষন করে যাবোই! যত বড় হউক!
যত কষ্ট হউক ! আজ শৈশবে ফিরে যাবো।
ফিরে যাবো আমার সেই লাটিম খেলায়!
আমার স্মৃতির আঙিনা থেকে কতদিন ঘুরে এসেছি।
আজ আর ফিরে যাবো না।
তবেই ফিরে যাবো এক যুবকের ছায়াপথে.................!


ইচ্ছের হাতছানিতে
ছায়াপথ হয়ে
তোমার ঠোটের
সুরের মূর্ছণা হয়ে
কপালে পড়াবো লাল টিপ।

যে ইচ্ছে কথার মালায়
ঘুরে অচীন কোন দ্বীপ।

যেন বালকের ঘুরোঘুরি
যেন অন্যরকম এক বালক ।

যে বালককে তুমি চেনো
চেনো হাজার বছর ধরে
মনে হয় সাড়ে সাত'শ বছর....!


অনেক লম্বা পথ
যেন অপেক্ষার দীর্ঘ পথ।
মনে হয় হ্যামিলনের বাঁশিওয়ালা
হয়ে যাই .....

যেন তীর সাঁতারে
এনে দেই বিশটা লাল পদ্ম।
যেন আগুনের শিখা থেকে
সোনালী আলো রাশি রাশি এনে দেই!

শুধু এই বালকের এই রকম হয়ে যাওয়া
যেন কাঙালের মতো বসে থাকা এক বালক।

যেন চোখের আলোয় নিরবধি হয়ে যাওয়া।
আকাশের নীল সীমানায়
হৃদয়ের আঙিনায় নিয়ে যাওয়া
তোমার জন্য!

বালকের দিনরাত্রী এভাবেই কাটে
যেন
ক্ষণ
মাস
বছর
যেন হাজার জনম
যেন তার যুবক হয়ে ফিরে আসা আর হয়না
আনমোনা এক পৃথিবীর বাঁকে
এক বালকের বালকনামা।

(সেই সব যুবকদের জন্য যারা আজীবন বালক সুলভ থেকে যায় .....
সেখানে যতদুরে যায় না কেনো ঘুড়ির লাটাই নিয়ে ঘুরে বেড়ায় জগত)

এভাবেই স্মৃতিদের নিয়ে লাটিম খেলি। ঘুরি উড়াই ! যেন বালকের কাব্যবিলাস! যে কাব্য আর লেখা হয়না।





সো সরি! বেশি বকে ফেলিছি । আসলে বালকের বালকলেশ এখনো রয়ে গেছে। আমাদের ছাদে এখনো আমি ঘুরি উড়াই। হয়তো লাটিম খেলা হয়না। কিন্তু বাস্তব জীবনে সুতোয় বেধেঁ অনেক লাটিমই খেলে যাচ্ছি দিব্বি।


ভালো থাকুন !
শুভেচ্ছা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: রহিম এর মন্তব্য মানে কবিতা বিশ্লেষণ.......।
অনেক অনেক সুন্দর রহিম....
কবিতার ঘর ও বাহির ঘুরে আসা .....
শুভকামনা থাকলো।

৩৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: রুবেল শাহ বলেছেন: " সেই সব যুবকদের জন্য যারা আজীবন বালক সুলভ থেকে যায় .....
সেখানে যতদুরে যায় না কেনো ঘুড়ির লাটাই নিয়ে ঘুরে বেড়ায় জগত) ""

তুমি কি এমন কাউকে দেখেছ............ ?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: দেখেছি...........।
এমন অনেক মানুষ আছে বলেই এত লেখালেখি..........।
অনেক শুভকামনা রুবেল।

৩৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
comment by: নির্জন রহমান বলেছেন: আপু কবিতা তো হেব্বি হইছে....


কেমন আছেন আপু, ভালতো?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.........।:)
ভালো আছি।
অনেক শুভকামনা রইলো.......

৩৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: সুরভিছায়া বলেছেন: খুব ভাল লাগল।বিমোহিত।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো........।
শুভেচ্ছা সুরভিছায়া।

৩৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৯
comment by: শফিউল আলম ইমন বলেছেন: বেশ ভালো লাগল।
কেমন আছো??
ইদানীং কম দেখছি মনে হয়??
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: ভালো আছি ইমন.....।
রোজা তো......বিকালের দিকে তেমন বসার টাইম পাই না......
তবুও ঘুরে যাই তো.....যখন তখন।
কেমন আছো?
অনেক ভালো থেকো।

৩৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১
comment by: আসিফ আহমেদ বলেছেন: আনমোনা পৃথিবী, শব্দটা কেমন যেন ভাবায়...
বেশ ভালো লাগলো কবিতাটা......
শুভেচ্ছা দিয়ে গেলাম।
০৯ ই সেপ