১১৮) ভয়
ভালোবাসার কাছে গেলেই এমন হয়!
হাঁটুতে কাঁপন লাগে।
দু'চোখে অস্হিরতা।
বুকের মধ্যে দ্রিমদ্রিম হাতুড়ীর শব্দ।
ভালোবাসার কাছে গেলেই এমন হয়!
গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়।
তোতলানো এসে পড়ে কথায়।
খুকখুক কাশিটা ভীষণ বেড়ে যায়।
এর চেয়ে সহজ অনেক কাজ আছে জানো?
সরল অংকের মত।
এক পায়ে দাঁড়িয়ে থাকার মত।
গহীন অন্ধকারে একা পথ হাঁটার মত।
শুধু ভালোবাসার কাছে গেলেই এমন হয়।
দিনের বেলায় রাত এসে পড়ে।
আকাশ জুড়ে বৃষ্টি নেমে আসে।
সব কাজ এলোমেলো হয়ে যায় ।
অথচ ভালোবাসার কাছে যাবো বলেই
কত রাত জেগে শুধু সকাল হওয়া দেখি।
কত পথ হাঁটি শুধু ভালোবাসার জন্য।
অথচ শুধু ভয় ই হলো জয়ী
খুব প্রিয় একটা কথা বলা হলো না ভালোবাসাকে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



