আমার প্রিয় পোস্ট
- না পাঠানো চিঠি--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- ............নক্সী কাঁথার মাঠ ( এক থেকে ছয় ) - রুবেল শাহ
- শিকল-পরার গান - শিরোনামহীন
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- (শিরোনামহীন........) - পারভেজ
- মন ভাল নেই(কবিতা) - নাজনীন খলিল
- ব্লগীয় ঈদের শুভেচ্ছাঃ - বাবুয়া
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- যদি তুমি থাকো - রিফাত হাসান
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- ফরেস্ট হিলে এক দুপুরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- পারতে আলাদা রাখতে, আমার জন্যেই - সুনীল সমুদ্র
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- সব সুখ সবার যে সহ্য হয় না। - আশরাফ মাহমুদ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- নীল পিয়ন - অ রণ্য
- ভুলে থাকাঃ কল্পকথা - কালপুরুষ
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ঝরে যায় ঝরঝর, ভিজে যায় ছবির পট - আরণ্যক যাযাবর
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- গত শরতের মন এবং - জাভেদআকতার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কৃষ্ণচূড়া...ভালো লাগে.....কিছু ছবি - সাইফুর
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- গডফাদার - মানব মানিক
- অ-জানি দেশের না-জানি কী : পর্ব ০৩ (শেষ পর্ব) : রুশ দেশের উপকথা ০২ - রাতমজুর
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- জলের অক্ষরে - রণদীপম বসু
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা আখতার)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নির্বাসিতের আপনজন। শেষ পর্ব (ক)। - নির্বাসিত
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- পুনর্জন্মানো আত্নার মিলন - কাল্বেলা
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সুলতানা শিরীন সাজিঃ একটি সুন্দর মন, একজন ইতিবাচক দৃষ্টির ব্লগারের দৃষ্টান্ত এবং..../সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার নীরবতার মাঝে... - সুনীল সমুদ্র
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- তুমি কোন কাননের ফুল- পর্ব ৬ /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- নীলাভ অনুভব - কালপুরুষ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
শোন, বলছি তোমার কানে কানে
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২
১২৩) শোন, বলছি তোমার কানে কানে
শোন ,আজ বাড়ি ফিরে
ই-মেইলের ইনবক্সে একটা দারুণ ই-মেইল চাই।
যেখানে লেখা থাকবে আজ রাতে
নদীর কাছে যাবে নাকি
শহরের আলোকিত সমুদ্রে,
যেখানে হাত ধরাধরি করে সবাই
মনের সুখে ঘুরে বেড়ায়।
আজ চুলে শ্যাম্পু করবে।
সাথে সেই সুরভিত কন্ডিশনার।
পিঠ ছাপানো তোমার ভেজা চুল।
নদীর কাছে যেতেই হয় যদি!
বৃষ্টি নামুক আর নাই নামুক
তোমার ভেজা চুলের পানিতে
ভেজাব দু'চোখ।
লাল শাড়ীটায় সবুজ পাড়।
ওটাই পড়া চাই।
কপালে সিঁদুরের লাল টিপ।
(অন্য প্রান্তে চুপচাপ শোনে কেউ)
শোন,বাসায় তেল নাই,পেপার টাওয়েল নাই।
ছেলেমেয়েদের স্ন্যাকস্ নাই।
(এ প্রান্তে দীর্ঘশ্বাস ফেলে কেউ)
রাত বেড়ে যখন গভীর হয়।
ছেলেমেয়েরা ঘুমে মগ্ন।
টিভির রিমোট হাতে ক্লান্ত মানুষটির দুচোখ বোঁজা।
হঠাৎ ছোঁয়ায় চোখ খোলে সে।
পাশে তার প্রিয় নারী
লাল শাড়ীতে সবুজ পাড়ে।
বলে ,শোন
আজ না হয় নদীর ধারেই চলো।
ঘুমিয়ে দেখা কোন স্বপ্ন নাকি?
ভাবে সে আনমনে।
হঠাৎ মুখের উপর ভেজা চুলের পানি পড়ে
দুজনেই জানে।
ভালোবাসা কমে না।
দিনে দিনে বাড়েই শুধু নির্মল উত্তাপে।
রাতমজুর বলেছেন:
হুম লেখক বলেছেন: ![]()
ভালো থেকো ধ্রুব.......।
শুভেচ্ছা।
রুবেল শাহ বলেছেন:
...........................
রুবেল শাহ বলেছেন:
বল শুনছি...................... কি বলা শেষ এত তাড়া তাড়ি..........?
লেখক বলেছেন: শোনার সময় যখন আসবে তখন শুনো.......।বুঝলা?
এখন শুধু জানো।![]()
ভালো থেকো।
পথিক!!!!!!! বলেছেন:
সুন্দর কবিতা
লেখক বলেছেন: ধন্যবাদ পথিক.......
শুভেচ্ছা।
পারভেজ বলেছেন:
মধুর ভালবাসার কবিতা পড়ে ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে......
অনেক শুভেচ্ছা.....।
লেখক বলেছেন: তাইতো দেখছি.....পড়ে ফেলছো।![]()
ভালো থেকো শামীম.......
অনেক শুভেচ্ছা।
আলী প্রাণ বলেছেন:
সুন্দর কবিতা।
লেখক বলেছেন: ধন্যবাদ.....
ভালো থাকবেন।শুভকামনা।
নাঈম বলেছেন:
ঘুমিয়ে দেখা কোন স্বপ্ন নাকি?ভাবে সে আনমনে।
হঠাৎ মুখের উপর ভেজা চুলের পানি পড়ে.......
_______________
কোন তুলনা নেই এই অনুভুতির....
লেখক বলেছেন: ঠিক তাই....।
কেমন আছো নাঈম?
শুভেচ্ছা নিও।
মনজুরুল হক বলেছেন:
শুনলাম।বুঝলাম।ভাবলাম। আর মনে আসছে না.............................
লেখক বলেছেন: ![]()
সেই ভালো।
ভালো থাকবেন।
শুভকামনা।
কালপুরুষ বলেছেন:
দারুন লিখেছো। মানুষের মনের কথা এভাবেই ধরা দেয় কবিতায়। নিজেকে মিলিয়ে দেখার সুযোগ হয়। ভাল লাগা রেখে গেলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..........।
একটা ইমেইলের প্রার্থণায় এই লেখাটা এলো।
মানুষের যাপিত জীবনের সব কিছুতেই কবিতা ছড়ানো.....।
আমার তো তাই মনে হয়।
আশাকরি ভালো আছেন............অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: ভালো থেকো সবাক........
শুভকামনা....
লেখক বলেছেন: ধন্যবাদ.......ভালো থাকবেন।
শুভকামনা......
লেখক বলেছেন: হাসতে হাসতে শেষ......কি যে বলো!
ভালো থেকো।
শুভকামনা............।
শিরিন বলেছেন:
খুব ভালো লাগলো আপু
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিরিন......।
ভালো থাকবেন।শুভেচ্ছায়........
তারার হাসি বলেছেন:
দুজনেই জানে।
ভালোবাসা কমে না।
দিনে দিনে বাড়ে
যা শুধু অনুভব করা যায়
একটা জিনিষ শুধু কমে তা হল প্রকাশভঙ্গি... তাই না ?
দারুণ হয়েছে !!!
লেখক বলেছেন: ঠিক তাই ..........।
অনেক কথাই মানুষ আর বলে না.....।
ভাবে বলার কি দরকার......
অথচ বললে কত ভালো হয়........।
ভালো থাকবেন তারার হাসি।
শুভকামনা।
চিকনমিয়া বলেছেন:
এইডি ভালা লাগে
লেখক বলেছেন: হুমম্............।
খুবই ভালো কথা।
ভালো তো?
শুভেচ্ছা।
পথের মানুষ বলেছেন:
এইখানে একটা নদী ছিলোনামটা যতদুর মনে পড়ে ধরলা
এইখানে একটা কুটির ছিলো পাতা আর সবুজে ছাওয়া
ওটাই ছিল আমার শেষ সম্বল, আর কিছু নেই
ছিলোনা কোন কালেও।
লেখক বলেছেন: ধরলা নদী ...আমার ছোটবেলার স্মৃতিতে ঐ তিস্তা আর ধরলা.......
কেমন ছুঁয়ে যে যায়।
ভালো থাকবেন.......
শুভেচ্ছা।
রাজর্ষী বলেছেন:
দারুন!!
লেখক বলেছেন: ধন্যবাদ রাজর্ষী..........।
শুভেচ্ছা রইলো/
লেখক বলেছেন: খুঁজে পেলাম না খুব কাছাকাছি কিছু........
এটা কিছুটা ভালো লাগলো.............
ঠিকাছে মনে থাকলো।তেমন কিছু পেলে বদলে যাবে.....।
শুভেচ্ছা।
বিষাক্ত মানুষ বলেছেন:
ঘটনা কি !! অনেক আগে কলকাতার এক সিনেমায় একটা গান ছিলো ...
'বলছি তোমার কানে কানে আমার তুমি
বলছি আমার গানে গানে আমার তুমি ... সুরটা মনে আছে এখনো
লেখক বলেছেন: হ্যা ঘটনা হলো তাই.........
গানটার লাইনই(বলছি তোমার কানে কানে।)
ভালো থাকো।
শুভেচ্ছা নাও।
রাজামশাই বলেছেন:
প্রতি দিন রচিত হয় এক একটি নতুন অধ্যায়
লেখক বলেছেন: জীবন এই রকমই.......।
আমরা কাছে থাকলে অনেকেই ভুলে যাই একজনের প্রতি অন্যজনের দ্বায়িত্বের কথা।অথচ খুব দরকার ।
শুভকামনা আপনাকে।
নিলা বলেছেন:
দুজনেই জানে।ভালোবাসা কমে না।
দিনে দিনে বাড়েই শুধু নির্মল উত্তাপে। ++++
ইশ! এই রকম যদি সত্যিই হতো, ভালোবাসা প্রতি মুহুর্তে বাড়তো!
অনেক ভালো লাগলো কবিতাটা আপু। ভালো থেকো
লেখক বলেছেন: ইশ বলছো কেনো...........
বাড়েই..........বড় হও বুঝবে।
অনেক ভালো থেকো নিলা প্রজাপতি........।
শুভেচ্ছা নাও।
রুবেল শাহ বলেছেন:
কবি তুমি পারও ................
লেখক বলেছেন: কি পারলাম রে?
ভালো থাকো।
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভালোবাসার শেষ ভালোবাসায়।।
লেখক বলেছেন: খুব সুন্দর কথা...........
অনেক অনেক শুভেচ্ছা
বিবেক সত্যি বলেছেন:
চমৎকার... :-)
লেখক বলেছেন: কি খবর বিবেক সত্যি?
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
হমম কাছের কিছু মনে হয় কবিতায়,ভাল আছেন আপু?
আমার পোস্ট দেখেন , তারপর বলেন দেখি আমার কি অবস্থা।
লেখক বলেছেন: ভালো আছি রাশেদ.......।
তোমাকে অনেক দিন দেখিনি।
পড়লাম তোমার ব্লগ.........এই রকম অবস্হার মুখোমুখি আমি ও হয়েছিলাম প্রথমবার দেশে যেয়ে।
ভালো থেকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দুরন্ত ডলফিন.........।শুভেচ্ছা রইলো।
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
সুন্দর কবিতা,
লেখক বলেছেন: ভালো থাকবেন....।
অনেক শুভেচ্ছা।
চাঙ্কু বলেছেন:
বলগের পুলাপাইন আইজকাল খালি আফসুসিত কবিতা লেখে ,মেলাদিন পরে একটা নন-আফসুসিত রুমান্তিক কবিতা পড়লাম ।
সুরভিত কন্ডিশনার কই পামু ?? সুরভি আপার কাছে ??
লেখক বলেছেন: নন-আফসুসিত রুমান্তিক কবিতা...............।বড়ই সুন্দর মন্তব্য।
শুভকামনা চাঙ্কু....।
সুরভী মনে হয় কিছু দিয়ে গেলো তোমাকে......।![]()
ভালো থাকো।
বাবুয়া বলেছেন:
অনেক বার পড়েছি! আবারো পড়তে মন চায়! বার বার মনে হয়-এটা কবিতা নয়, এটা আমার সব চাইতে প্রিয় মানুষটির সাথে একান্ত কথোপথন.................. তারপর মনে পরে-সে নেই! বুকটা ক্যামন শুন্যতায় ভরে যায়!
কী অপুর্ব সুন্দর বর্ণনা!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বাবুয়া দা.......
আপনার অনুভূতি ছুঁয়ে গেলো।
এত সুন্দর করে সবাই বলেন বলেই লিখতে অনেক ভালো লাগে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ![]()
ভালো লাগলো আপনার মন্তব্য.......
সবার মনেই কথারা থাকে। সময় মত বলতে পারাটাই কথা।
শুভেচ্ছা।
সুরভিছায়া বলেছেন:
অনেক সুন্দর নাটকীয় কবিতা।ধন্যবাদ।(চাঙ্কুর চুলের যা অবস্থা,বেশী তো লাগবে না ,পাঠিয়ে দেব ওর জন্য সুরভিত শ্যাম্পু ১০ মি.লি)।
লেখক বলেছেন: খুব ভালো কথা.......
চাঙ্কু খুশী হবে.......।
খবর কি সুরভিছায়া......।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কে আমি.......
শুভকামনা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ তুষার......।
খাওয়া দাওয়া পোষ্ট আর আসলো না কি?
রোজা রেখে খাওয়ার পোষ্ট পড়া মুষ্কিল।![]()
শুভেচ্ছা,,
লেখক বলেছেন: হুমম.......
ঠিক ।
শুভকামনা নম্রতা।
রুবেল শাহ বলেছেন:
এত সুন্দর করে অভিমানে কথা এত আবেগ দিয়ে লিখতে..........
লেখক বলেছেন: ![]()
ভালোবাসা মানেই তো অনেক কিছু......
মুকুল বলেছেন:
ভালোবাসা কমে না।দিনে দিনে বাড়েই শুধু নির্মল উত্তাপে।
- - -
এই দুই লাইন সংশোধনী আনা হোক। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। সব মায়া!
লেখক বলেছেন: মুকুল যে কারনে বদলাবার কথা বলছো.......।
সেই অভিমান রেখো না.........।
পৃথিবীটা অনেক সুন্দর........।
আর সুন্দর হলো মানুষের মন.......একদিন দেখবে তুমি কত ভালো আছো.......নিজের প্রতি বিশ্বাস রেখো।
শুভকামনা .......
চিটি (হামিদা আখতার) বলেছেন:
দুজনেই জানে।ভালোবাসা কমে না।
দিনে দিনে বাড়েই শুধু নির্মল উত্তাপে।
................আসলে কি কমে!!!
এসব আমাকেও ভাবায় ঠিক তোমার কবিতার মত।
কেমন আছো?
ম্যালা দিন পর আসলাম, ব্যস্ত ছিলাম অনেক
ঈদ চলে আসলো...........আবার কাজ ব্যস্ততা।
ভালো থেকো।
শুভেচ্ছা নিও।
লেখক বলেছেন: ভালো আছি চিটি.......
রোজাটা চোখের পলকে শেষ হয়ে গেলো।
ঈদ ঈদ আনন্দটা তো রোজাতেই ঘিরে থাকে।
অনেক ভালো থেকো ।কথা হবে সহসাই।শুভেচ্ছা।
মনজুরুল হক বলেছেন:
৩০ লম্বরের পরথিক্কা মনতৈব্য গুলান রসেবেসে পূর্ণতা পাইতেছে মুনে হইতাছে ডট ডট ডট ডট ডট ডট ।
তিস্তা আর ধরলার কথায় মনে পড়ে গেল। ধরলা-তিস্তা নিয়ে আমার কিছু লেখা আছে। অনাহারে মানুষের মরে যাওয়ার কথা !!লেখার আগে তিন বার কুড়িগ্রাম চষে এসেছিলাম।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধরলা তিস্তা নিয়ে আপনার লেখা পড়ার ইচ্ছা রইলো।
লিখবেন।
অনেক শুভেকামন.
লেখক বলেছেন: অনেকদিন পর..
কেমন আছেন আপনি?
শুভেচ্ছা থাকলো......।
ঈদ মোবারক.......
ত্রিভুজ বলেছেন:
"শোন ,আজ বাড়ি ফিরে
ই-মেইলের ইনবক্সে একটা দারুণ ই-মেইল চাই।
যেখানে লেখা থাকবে আজ রাতে
নদীর কাছে যাবে নাকি
শহরের আলোকিত সমুদ্রে,
যেখানে হাত ধরাধরি করে সবাই
মনের সুখে ঘুরে বেড়ায়।"
---------- চমৎকার......
দুজনেই জানে।
ভালোবাসা কমে না।
দিনে দিনে বাড়েই শুধু নির্মল উত্তাপে।
---------- সত্যিই নাকি?
কবিতা দারুণ লাগলো... প্রিয় পোস্ট
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..........
কবিতাটা ভালো লাগলো ...তার মানে মিলে যাওয়া অনুভব..।![]()
এমনই তো হওয়া উচিত।
আশাকরি ভালো আছেন ত্রিভূজ..........
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।
কোলাহল বলেছেন:
পড়লাম। ভাবার সময় কম।
লেখক বলেছেন: কেমন আছেন কোলাহল?
ধন্যবাদ পড়বার জন্য।
শুভেচ্ছা।

















