অজস্র নদীনালা ,খালবিল,নদীতে
উধাও বেহিসাবী ভাবুক মন।
যাকে খুব প্রয়োজন ছিলো।
তার জন্য সীমান্তের দিকে তাকিয়ে
বুকের মধ্যে অহর্নিশ বাজছিলো করুণ বেহালা।
একটা আনন্দঘন সময়ের হাত ধরে
তার আলোকিত চলে আসা।
কাঁটাতারের সেই জনের সাথে দেখা।
একটা উজ্জ্বল মোহনীয় সময়ের
মুখোমুখি বসে দুজনের মাঝে
কোন সে মহাকাল জেগেছিল।
আগুনের লেলিহান শিখায়
পুড়ছিলো সব শেকড় বাকড়
েএবং বুকের ভিতরের কাঁকড়া বিছার কষ্টরা ।
পৃথিবী যাপনের কতসব দিনরাত্রি
কি করে সব একাকার হয়ে গেলো
এই একটা মাত্র অভিলাষী দিনে।
একটা বিশাল না এর মোহনায় এসেও
সবকিছু কেমন মোহনীয় হয়ে গেলো !
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


