বনের গাছগুলোর
মাখামাখি নির্জনতায় ছায়া দেয়।
বসন্তকাল সেখানে ঘুরে বেড়ায় প্রায়শই।
একটা সিংহীর দেখা পেয়েছিল সেখানেই
বনের রাজা মহাকাল।
একাকার হয়ে গিয়েছিল ওরা
খুব আনন্দঘন স্বপ্নময়তার মাঝে ।
নিঃশ্বাসের প্রগাঢ় উত্তাপে
ধুলা উড়ানো দিন।
নর্তকীর মত দুলে উঠেছিল
বনের গাছেরা সব।
আফ্রিকা তুমি আফ্রিকা
নাকি বন্যতা!
লজ্জাবতী লতার মত নুয়ে পড়া
সেই আফ্রিকা
স্পর্শেই ফিরে পায় জীবন তার।
ওদের জন্য সেদিন আকাশ জুড়ে বৃষ্টি নেমেছিল।
নাকি বৃষ্টি কাঁদিয়েছিল আকাশকে!
শিরিষের বনে তখন খরগোশদের ছুটাছুটি।
গাছের গভীর কোটর থেকে কাঠবিড়ালীদের উঁকি দেয়া মুখ।
এমন করেই একদিন স্বপ্নলোকের চাবিকে
সত্যি করে পেয়েছিলো
আফ্রিকা এবং মহাকাল।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


