অবাক হয়ে ভাবছিলাম
কোন যান্ত্রিক ত্রুটি!
ছুটতে থাকা গাড়ীগুলোর হুশ শব্দ।
অন্ধকার ভীড় করে ছিলো চারিদিকে।
হঠাৎ শুরু হওয়া বৃষ্টি বাতাস।
দুরে মাঠের মধ্যে বড় বড় বিলবোর্ড এ নানান বানিজ্য।
বৃষ্টির ছাট এমনভাবে ধেয়ে আসছিলো
মনে হচ্ছিল জীবন্ত আইমেক্স।
আমরা ছুটে যাচ্ছি এক গ্রহ থেকে অন্য গ্রহে।
আমাদের মধ্যেকার নানান জাগতিক ভাবনা চিন্তাগুলোকে
দ্রুত হারাচ্ছি।
সকালে পাওয়া দারুণ কোন কষ্ট।
মানুষের নিষ্ঠুরতা।
সব হারিয়ে যেতে থাকে।
শুধু আমরা দুজন পাশে থাকলেই এইরকম।
অন্ধকার।
বৃষ্টি।
সব ছাপিয়ে হারিয়ে যাই।
গ্যালাক্সী এ্যানড্রোমেডার খুব কাছাকাছি এসে পড়ি যখন
বৃষ্টি থেমে যায়।
যারা নিয়তঃ দুঃখ দেয়
তাদের জন্য অবহেলার নৈবেদ্য সাজাই।
৬৮ নং এক্সিট টা খুব দ্রুত চলে আসে।
গন্তব্যে পৌছুবার আগে
বা দিকে তাকাই।
আমার রাখাল বালক আজ দেবদূত হয়ে গেছে।
সুন্দর সময়ের জন্য ওর কাছে ঋণী হই।
ওর নির্মল হাসিতে আকাশ আলো হয়ে যায়।
ছবির লিন্ক :
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


