তোদের বাড়ি ঘুরে এলাম।
যে উঠানটার ধারে পাটি বিছিয়ে কত সময় গেছে।
কত অংক,কত ভূগোল পাঠ।
সবিতো তেমনি আছে!
কুয়ার ধারের সেই যে গাছ।
যার পাতাগুলোতে দারুণ গন্ধময়তা ছিলো।
বই এর পাতার ভাজে কতকাল জমা পড়ে আছে!
পাতার শিরায় শিরায় চলে যাওয়া দিন।
শুকনো পাতার যাদুময়তায় ঘুরে ফিরে পাই তোকে।
ফিরে পাই আমাদের লুকোচুরি দিন!
কোথায় হারালো আমাদের সেইসব দিন
সুরভিত সুষমায় মাখা?
যে রেল লাইনটা ধরে সোজা এগুলেই তোদের বাড়ীর পথ
সেই রেললাইন এখনি তেমন!
আমরাই শুধু হারিয়ে গেলাম।
শহর থেকে!
সময় থেকে!
রেবা চক্রবর্ত্তী বন্ধু আমার ।
সেইসবদিন তোকেও কি কাঁদায়
ঝাপসা চোখে ধূলোবালি হয়ে?
ছবির লিন্ক:
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




