রৌদ্র বৃষ্টিতে ভিজলাম বেশুমার।
আকাশের দিকে তাকানোই ভালো ছিলো।
দুরে ঝাঁকঝাঁক বলাকাদের উড়োউড়ি কাল।
বসন্ত বাতাসে বাজছিল চৌরাশিয়ার বাঁশি।
শুনতে শুনতে
অপেক্ষার দীর্ঘ পথ হয়েছিলাম !
আনমোনা হতে হতে বুকের দীর্ঘশ্বাস
চোখের সীমান্তে এসে নদী হয়ে গেলো।
সেখানেই নদীর জলে ভাসে
..............ধূসর দুপুর।
ওরে বুকের কবুতর !
ঝিমঝিম দুপুরে খুব মনে পড়েতোকে।
এমন করেই ।
মগ্ন বাতাসে চিলেকোঠার ঘরে ফিসফিস শব্দের মত !
ফনীমনসার ঝোঁপে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে আজ !
ঘুম জাগানিয়া চোখে দীর্ঘ নির্ঘুম রাতের হাতছানি।
অন্ধকার গাঢ় হতেই গাছে গাছে
দলবেঁধে কাঁদতে বসে চোখ গেলো পাখীর দল।
হৃদয়ের কাশবনে হু হু হাওয়া বয়।
চোখের নদীতে প্লাবন নামে।
ওরে চোখ যে আমারও গেলো !
সে কি তার খবর রাখে !
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


