অপেক্ষারা কালো মেঘ হয়ে ঘুরছিলো সকাল থেকে।
জানালার কাঁচের ওপারে ঘুমানো শহর।
ভাবনাতে সমুদ্র ভাসে।
ভাসে নীল রং জোছনা।
সমুদ্রে বৃষ্টি পড়লে কেমন দেখায়?
অথবা জোছনা রাতে আকাশ ছাপানো বৃষ্টি এলে?
কতকিছু দেখা হয়না পৃথিবীতে!
১০০০ বছরের চাঁদটাকে ভাবি......
হৃদয়ের সব অভিলাষ গেঁথে গেঁথে মালা বানাই।
একদিন সবগুলো পাখি হবে।
অথবা সমুদ্রের ঢেউ।
ঝুলানো আয়নার সামনে দাঁড়াই
পুরাতন দেখি।
দেখি নতুন।
দেখি আগামী
...............দেখি ১০০০ বছর।
শূণ্যতার মধ্যে ভাসতে ভাসতে আকাশ হই।
রাতের আকাশে আলোদের মিছিলে মিশে হই আলেয়া।
সারা গায়ে মুঠো মুঠো জোছনা মাখি।
হয়ে যাই জোছনা বিলাসী।
কানপেতে শুনি বৃষ্টির শব্দ!
অরণ্য ডাকে।
ডাকে সমুদ্র।
বালিয়াড়ি দিয়ে ছুটতে থাকে নক্ষত্রের দল....
"এক বাও মেলেনা।
দুই বাও মেলেনা।"
...........................ঘুরতে থাকে সময়ের চাকা।
হাজার বছরের ভালোবাসায় উপছে পড়ে প্রহর।
জোছনা
সমুদ্র
ঝড়
বৃষ্টি
অরণ্য
নক্ষত্র
পাখি
জীবনের রংধনু রং ছবি বড়ই মধুর মনে হয়!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


