শিরিষ বনে জাগে সূর্য সকাল।
বুকের গহীনে ধু ধু চৈত্রের কাল।
দূর্নিবার হয় চাওয়া পাওয়ার দল!
একা একা বয়ে যাওয়া দুঃখ নদীর স্রোতধারায়
বিষণ্ণ হাঁসেদের চোখের জল!
"দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল"................সুরের হাওয়ায় ভূবন কাঁপে।
নিঃসঙ্গতা বোধ কুঁড়ে কুঁড়ে খায় নিজেকেই।
নিজেকেই খুঁজতে থাকে মানুষ নিজের ভিতর!
এক জীবনের আলোছায়ায়
বিষাক্ত বেদনার মত ছোপ ছোপ কষ্টরা
শিরায় শিরায় ধাবিত হতে থাকে!......
ঘোর লেগে থাকা চোখে আর সূর্য হাসেনা.......
অংকগুলো নিয়ত ভুল হতে থাকে
মানুষ চেনার!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


