জাগৃতি প্রকাশনী )
অপ্রকাশিত চিঠি যখন লিখি।
মনে ভাবনা ছিলো বই হবে একদিন। কিন্তু ঠিক এবারেই হবে ভাবিনি।
এবার বেড়ানোর গল্প নিয়ে একটা বই বের করার ভাবনা ছিলো।
আর অনেক ছোট ছোট কবিতা জমে ছিলো সেসব নিয়ে কিছু নিয়ে কিছু করার চিন্তা ছিলো। সেই নভেম্বের পর সব ভাবনাগুলো কেমন নিঃশ্চুপ হয়েছিলো।
আসলে মনটা ঠিক ভালো ছিলো না।
এই ফেব্রুয়ারীতেই একদিন দীপনের সাথে কথা হলো।
জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপন।
আমার প্রথম কবিতার বই,"এক জোছনায় তুমি আর আমি" এর প্রকাশক সে।
বললো ,"আপা এবার বই আসছে না? "
বললাম মন টন ঠিক ঠিক নেই।মন গুছিয়ে বসা হচ্ছে না।
বললো ,আপনি মন ঠিক করলে জানিয়েন। আপনার জন্য হয়ে যাবে।
এতটুকুই।
যখন কিছু হবার,
এভাবেই মনে হয় হয়।
চিঠিগুলো একটু ঠিকঠাক করে,
আরো কিছু নতুন চিঠি লেখা ছিলো তা জুড়ে দিয়ে একটা কিছু হলো।
রুবেল শাহ্ সবসময় এই ,"অপ্রকাশিত চিঠি" র লেখাগুলো দিয়ে একটা বই বের করবার জন্য বলে আসছিলো।
মনে হলো ওকেই বলা দরকার প্রচ্ছদটা করার কথা।
বলার ২য় দিনে পেয়ে গেলাম একটা।
দেখে একটু বদলাতে বললাম।
পরের দিন পেয়ে গেলাম যেটা সেটাই হবে.............
হিমালয় দিলো বই এর ফ্ল্যাপ এর লেখা।
বইটা বইমেলায় আসবে দুই একদিনের মধ্যেই.............
ব্লগে একটা পোষ্ট দিয়ে সবাইকে জানাবার আশা রাখি।
অনেক দোয়া চাই সবার কাছে............
এই বই এর সাথে জুড়ে থাকলো সব পাঠকের ভালোবাসা.......যারা অপ্রকাশিত চিঠির সাথে ছিলেন
বই , মেলায় এসেছে বৃহস্পতিবার বিকালে।
জাগৃতি প্রকাশনী,স্টল নং....৮৪-৮৫
মোড়ক উন্মোচন শনিবার বিকাল সাড়ে ৫ টায় হবে।
বট তলা চত্বরে। আমার বন্ধু লীনা ফেরদৌস সব দ্বায়িত্ব নিয়েছে।
আর ব্লগের বন্ধুরা তো রইলোই।
সবাইকে নেমন্ত্রন জানাচ্ছি ।আমি থাকছিনা বলে লীনার তরফ থেকেই।
বই এর মোড়ক উন্মোচন হয়ে গেছে ২০ ফেব্রুয়ারী শনিবার বিকালে।
লীনাকে অনেক শুভেচ্ছা।এবং সাথে যারা ছিলো সবাইকে।
শুভকামনা আবারো সবার জন্য
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


