তত বেশী কাছে আসো তুমি।
তোমার জন্য জমিয়ে রাখা গোলাপগুলোর পাঁপড়ি ঝরে পড়ে
তারাদের মতন!
নীরব অভিসারের প্রহরে।
দু'টো চোখ তাড়া করে ফেরে।
ঘর থেকে বাহিরে যাই!
বাহির থেকে ঘরে!
অমাবস্যার অন্ধকারে মিশে অন্ধকার হয়ে থাকি।
যদি আবার কোনদিন ফেরাও দু'চোখ।
হাতের চুড়ির রিনিঝিনি শব্দ শুনে যদি ফিরে আসো!
যদি কানের খুব কাছে এসে বলো,
"তোমার নাকের উপর ঘামের শিশির হবো আমি।আলগোছে সরাব ঘন কালো চুল। তোমার বন্ধ দু'চোখের উপর নামাব সজনে পাতার ঝিরিঝিরি বৃষ্টি।
একটা বেতের ঝুড়িতে সাজাবে চেরী আর স্ট্রবেরী।
আমাদের আজ নেমন্ত্রন দিন।
তোমার ময়ূরকন্ঠী রং শাড়ির আঁচলে জগতের আশ্চর্য্য সব উপাখ্যান!
কত কাব্য!
কত গান!
"যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে।
চকিতে মনের কোণে স্বপনের ছবি আঁকে"
আহা গান...."
বিদ্যুৎ চমকে গেলে আকাশে, দৌড়ে যাবো দুর থেকে দুরে!
কোন সে নদীর তীর?
কোন সে পাহাড়ের কোল?
কোন সে বনভূমি?
তোমার দু'চোখের সোনালী কাবিনের সিন্দুক খুঁজে খুঁজে
কত দেশ।
কত মহাদেশ!
তুমি জানো কি
শুধু দু'চোখের উত্তাপ ছু্ঁয়েই
কারো কারো দিন কেটে যায়।
এবং কেউ কেউ সব ভুলে যায় ।
সব!
শুধু দু'চোখের উত্তাপে পুড়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

