somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন বছর আট ঘন্টা ধরে বাস করছি সামহোয়ার ইন এর ব্লগ বাড়িতে.....

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে চোখ পড়লো , সামহোয়ারইন এর জানালায় চোখ রাখছি তিন বছর আট ঘন্টা পার হয়ে গেছে। কাল রাতে যখন ব্লগে বসেছিলাম। সময় দেখলাম ২ বছর ১১ মাস। ভাবিনাই হিসাবে আজই তিনবছর হয়ে যাবে।

আজ অদ্ভুত সুন্দর একটা দিন আমার এখানে......রোদ হাসছে।আকাশটা এত সুন্দর মেঘে ভরে আছে। মনটা আলো হয়ে আছে। প্রকৃতির মতন।

ব্লগের প্রিয় নিকগুলো ,যারা নিয়তঃ আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
তাদের সবাইকে তিন বছর পূর্তিতে জানাই আমার শুভেচ্ছা আর ভালোবাসা।

পরবাসী জীবনে নানান সময়ে লিখে রাখা কবিতা ,গল্প এবং জীবনের গল্প লেখা হতো না নিয়মিতভাবে ,যদি এই জানালাটা না থাকতো।
সেই প্রথম কবিতায় প্রথম কমেন্ট করা আরিফুল হোসেন তুহিন থেকে শুরু করে গতকালের শেষ কমেন্ট করা শাহেদ খান পর্যন্ত সবার কাছে আমার অনেক ঋণ...........
সেই ঋণ সারাজীবনের।
আজ আমার ব্লগ জীবনের প্রথম কবিতাটা রেখে গেলাম সবার জন্য।
প্রার্থনা করি সামহোয়ার ইন ব্লগের সবাই যেনো আমরা ভালো থাকি........
লেখালেখির এই আকাশ বাড়িতে আমাদের বসবাস হোক শান্তির । হোক আনন্দের। এই প্রার্থনা।

বৃষ্টিতে
০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:১৭


বৃষ্টিতে
এক:
আপনার সাথে আজ প্রথম কথা হল।
গলার আওয়াজে চিনতে পারেন নাই তো?
বললাম আমি। সেই আমি ।
যার সাথে পথ হাঁটবেন বলেছেন একদিন।
শুধু একদিন । শুধুই একদিন।
খুব বৃষ্টি পড়ছিল ।
হাইওয়েতে উড়ে যাচ্ছিল আপনার গাড়ি।
আমি বললাম রাখি।
আপনি বললেন বৃষ্টি পড়ছে ভীষন ।
আমি দেখতে পাচ্ছিলাম গাড়ির হেড লাইটের আলোতে
সামনের বৃষ্টি ভেজা পথ।
আমিও আপনার সাথে অনেক্ষন ঘুরেছিলাম।
দুরের যেই শহরটায় আপনি গেলেন
সেখানে যাইনি কখনো।
বৃষ্টি সন্ধায় আজ আমি অনেকটা পথ ঘুরে এলাম নিঃশব্দে।
জানেন কি তা?

দুই:
আজ সারাটাদিন বৃষ্টি ।
সকালে হাঁটতে বেড়িয়েছিলাম যখন,
আকাশ জুড়ে বৃষ্টি মেঘেদের মিছিল।
সেইসব পথে হেঁটেছিলাম যেখানে প্রতিদিন হাঁটি।
দুধারে ম্যাপেল গাছের বর্নালী সমাহার।

ছেলেবেলায় জেনেছিলাম খুব গভীর করে ভাবলে
সেই ভাবনারা একদম সত্যি হয়ে যায়।
অনেকদিন এইসব কথা মনে ছিলোনা।
কি করে থাকবে?
মগ্ন ছিলাম পৃথিবীবাসে..।

একদিন স্বপ্নের মত করে আপনার সাথে দেখা।
পথ হাঁটবেন বললেন ছায়াসঙ্গী হয়ে।
কাল বললেন আমার গলায় বাঁধা স্কার্ফটা আপনার খুবই পছন্দ।
আমি স্কার্ফটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলাম।

তিন:
আপনার সাথে সেই যে বৃষ্টি ভেজা দিনে
ঘুরে এলাম একটা শহর।
তারপর আর বৃষ্টি পড়েনি তেমন ঝমঝম করে।
মনে আছে সেই যে কি ভীষন বৃষ্টি ?
আমি চুপ করে আপনার পাশে বসেছিলাম।
আপনি দুরের রাস্তার দিকে তাকিয়েছিলেন।
আমাকে দেখতেই পারেননি।
আমি ঘাড়টা ঘুরিয়ে আপনাকে দেখছিলাম।
আপনার কানের পাশের জুলফিতে কয়েকটা সাদাচুল।
দারুন স্মার্ট দেখাচ্ছিল আপনাকে। ক্লিন্ট ইস্টঊড এর মত।
নিজেকে মেরিল স্ট্রিপ ভাবতে ভাল লাগছিল।
সেই যে এক ইংরেজী ছবি
"দ্য ব্রিজেস অফ মেডিসন কাঊন্টি"..
এমনি বৃষ্টি ভেজা দিনে নায়ক নায়িকার শেষ দেখা।
অসম্ভব সুন্দর একটা দৃশ্য।
ভালবাসার মত ভালবাসার জন্য
শুধু একটিদিনই যথেস্ট।
বছরের পর বছর পাশে থাকলে
মানুষে মানুষে মমতা হয়।
নির্ভরশীলতা জন্মে।
কিন্তু প্রেম মনে হয় এমনি
কোথা থেকে যে জন্ম নেয়।
আর সেই ভালবাসাকে বুকে নিয়ে কত মানুষ
জীবন কাটায় কত রাত কত দিন।
৮৪টি মন্তব্য ৭৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×