স্মৃতির পাখা। রেলগাড়ি ঝমাঝম ,মূর্ছণায়
কাঁপে বুকের গহীন ঘর।
কাকডাকাভোরে ঘরের বাহির হওয়া মানুষএর ঢল।
সিগন্যালে আটকে বসে ভাবে রাতের স্বপ্ন কেউ। হাতের
মুঠোয় রাখে কার সে সুগন্ধী রুমাল?
কারো কারো পায়ে হাঁটা পথ। কে যে
কোন সুদুরে হারায়!
শরীরের বাঁকে বাঁকে জাগে যৌবনকাল।
বয়স বাড়েনা সবার।
কেউ কেউ আজন্ম কিশোর হয়ে ঘুড়ি ওড়ায়,সময়ের ফাঁকে।
কেউ কেউ শিউলী ফুল কুড়ায় প্রতিদিন ভোর।
চলে যাওয়া সময়ের নিকষ ধোঁয়ায় অস্পষ্ট কত চেনা মুখ!
কারা এলো
কারা গেলো
জীবন পাতায় শুধু অজস্র পায়ের ছাপ......
জীবন মানে শুধু বুকের কাঁপন নয়।
জীবন মানে হলো কে কার বুকের গভীরে ধরে রাখে কতটা দহন!
এই এক জীবনের ধারাপাতে যোগের সময় পার হলে
বিয়োগের বেদনা নিয়ে কাঁদে শালিক সময়।
রাতের গভীরে বালিশে জমে থাকা দুঃখ যত
শিশির হয় শরতের।
পুরোটা শরৎকাল........এভাবেই কাটে।
শিউলী ফুল মূর্ছণায়!
কেমন আছো নন্দিনী?
শুভংকর শুধায় না আর.......
কবি নিজেই বাড়ি নেই অনেক দিন আর!
ছবি নেট থেকে পাওয়া.....
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


