যে সকাল প্রার্থনার মতন আলোকিত ,তেমন সকালে..............
রাত গভীর হতে থাকে যখন
কড়িকাঠের দিকে তাকিয়ে থাকা চোখে মায়ার খেলা হয়।
এক একটা পলক যেনো
এক একটা বাতাবী লেবুর ফুল।
টুপটাপ ঝরে পড়ে শিশিরের মতন, চুপিসারে।
চেনা সুর,চেনা গন্ধ ভেসে আসে খুব কাছ থেকে।
আকন্ঠ ডুবে যাই সেই সুর আর গন্ধময়তায়।
"পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে?"
আহা সুর।
আহা বাতাবী লেবুর ফুল।
ঝড়োবাতাস বন্ধ দরজায়
টুকটুক করে টোকা দিয়ে যায়।
জানালার ওপাশে জোছনার মেলা হয়।
ক্লান্ত দু'চোখে আহ্লাদী জোছনার রং মাখতে মাখতে ভোর নামতে দেখি।
চোখ তখন আর চোখ থাকেনা,
হয়ে যায় আমলকী বন।
ঝিরিঝিরি আমলকীপাতায় ভোরের হাওয়া ভেসে আসে।
জাকির হোসেনের তবলায় এমন সকাল জাগে।
জোড় হাত প্রার্থনার মূর্ছণায় সকালের সূর্য আসে।
মুঠো ভরে ঝরে পড়ে রাতভর জমে থাকা অজস্র শিশির।
যে চোখে বাতাসের ছায়া খেলা করে।
যে চোখে বালিহাঁস ঘুরে বেড়ায় দিনমান তার।
যে চোখে রোদ্দুরে শুকায় বকুলের মালা।
সেই চোখে বৃষ্টি নামে।
প্রার্থনার পরিমাপে এক একটা বসন্ত দিন এভাবে শুরু হয়...........
শুধু তোমার জন্য প্রিয়তমেষু।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।