আমার ঘুম না এলে দু'চোখের তারায়
পথ চেয়ে থাকে।
তোমার ঘুম না এলে
সেই পথ বেয়ে চলে এসো।
আমি জেগে জেগে ভোর হবো।
তুমি ভোরের শিশির হবে।
পাখি হবে।
আর আমি হবো গান।
খ)
চোখের নজর কমে গেলো বলে
চশমা কিনি।
কাছের যা কিছু সব দেখতে পারি আগের মতন।
শুধু তুমি,
তুমিই ঝাপসা হয়ে যাও চশমা দিলে।
কাছের মানুষ দেখতে হলে চোখ লাগেনা।
শুধু মন লাগে।
গ)
স্বপ্নের স্টেশনটায় বসে থাকি।
ব্রীজের ওপার থেকে যার আসার কথা।
সে আর কেউ নয়।
শুধু তুমি।
ঘ)
জোছনার আলোতে বৃষ্টিরাত এসেছিল কাল।
জোছনা মাখতে মাখতে রাত ফুরালো।
বৃষ্টি থেমে গেলে
তোমাকে আর দেখিনি।
তুমি কি বৃষ্টিধারায় মিশে ছিলে তবে?
ঙ)
বুকের ইচ্ছাঘরে শুয়ে থাকে অলস সারস।
তাকে একটা নদীর গল্প শোনাবো বলতেই খুশি হয়।
আমার নদীর গল্পে একটা দুঃখী বালিহাঁস ও থাকে।
বালিহাঁসের গল্প শুনে সারসের চোখে জল!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


