ফেইসবুকে এক নতুন ব্লগারের লেখার একটি লিংক থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার এবং লেখক ডঃ জাফর ইকবালের একটি লেখা পড়লাম। লেখাটি প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে গত ৪ নভেম্বর ২০১১ প্রকাশিত হয়েছিল। যেভাবেই হোক, লেখাটি আমার চোখ এড়িয়ে গিয়েছিল। হয়ত অনেকেই এটা পড়েছেন। আপনাদের সুবিধার্থে লেখার লিঙ্কটি এখানে দিচ্ছিঃ
ওদের নিয়ে কেন স্বপ্ন দেখব না?
একটা কথা বলে রাখি, ডঃ জাফর ইকবাল আমার খুব প্রিয় একজন ব্যাক্তিত্ব এবং লেখক। আমি সময় সুযোগ পেলে তার বই পড়ার চেষ্টা করি। এমন অসাধারণ লেখনি সম্পন্ন লেখক বাংলাদেশ এই মুহুর্তে খুব কমই আছেন। অনেকে তার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষন করেন, তাকে নিয়ে আক্রমণ করে পোস্ট দেন, আমি সেসবে খুব একটা মাথা ঘামাই না !
কিন্তু উপরোক্ত লেখাতে তিনি এসব কি লিখলেন?? আমি সত্যিই হতাশ।
তিনি লিখেছেন,
“ "বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা ভাষা আন্দোলন নিয়ে একটা আলোকচিত্র প্রদর্শনী করেছিল। আমি আর আমার স্ত্রী সেটা দেখতে গিয়েছিলাম। বড় বড় ছবি দেখতে দেখতে আমার স্ত্রী আমাকে বলল, ‘একটা জিনিস লক্ষ করেছ?’ আমি জিজ্ঞেস করলাম, কী জিনিস? আমার স্ত্রী বলল, ‘ভাষা আন্দোলনে কত মেয়ে! কিন্তু একটি মেয়েও বোরকা পরে নেই, একটি মেয়েও হিজাব পরে নেই।’ আমি তাকিয়ে দেখি, তার কথা সত্যি। ষাট বছর আগে এ দেশে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বোরকা পরতে হতো না, এখন মেয়েদের বোরকা পরতে হয়। ষাট বছর আগে এ দেশের মেয়েরা ধর্মহীন ছিল, এখন মেয়েরা ধর্মভীরু হয়ে গেছে—আমি সেটা বিশ্বাস করি না। যাঁরা জ্ঞানীগুণী গবেষক, তাঁরা প্রকৃত কারণটি খুঁজে বের করবেন। আমি সোজাভাবে বিষয়টি এভাবে দেখি, যে সমাজে পুরুষ আর নারী সমান সমানভাবে পাশাপাশি থেকে কাজ করে, সেই সমাজকে মৌলবাদীদের, ধর্ম ব্যবসায়ীদের খুব ভয়। তাই মেয়েদের ঘরের ভেতর আটকে রাখতে পারলে সবচেয়ে ভালো। একান্তই যদি ঘরের ভেতর আটকে রাখা না যায় অন্তত বোরকার ভেতর আটকে রাখা যাক।“"
এই কথাগুলো লিখেই তিনি আসলে ওনার আসল চেহারা উন্মোচন করলেন।
ডঃ জাফর ইকবাল তার এই উক্তির মাধ্যমে সুষ্পষ্টভাবেই আল্লাহর একটি ফরজ বিধান পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কুফর করেছেন। এই জন্য ডঃ জাফর ইকবাল এর প্রতি রইল ধিক্কার এবং তার উচিৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যদি তিনি একজন মুসলিম হন ! মুসলিম না হলে কোন কথা নেই !!
প্রথম আলোর ওই লেখাতে জনৈক পাঠকের একটি মন্তব্যই তার এই লেখার জবাব এর জন্য যথেষ্ট !
Dr. Md. Zahid Amin
২০১১.১১.০৭ ২২:৪২
"Sir, আমি আপনার একজন ভক্ত। আপনার সাদাসিধে কথা গুলো সত্যিই আমার ভাল লাগে। আপনি এমন একজন ব্যক্তিত্ব যাকে দেখলেই সরলতা নামের ব্যাপারটি মনে চলে আসে। তবে আপনার মত সাদাসিধা একজন মানুষ কেন এত ধর্মবিরোধি তা ভেবে সত্যিই কষ্ট পাচ্ছি। ধার্মিকতা মানেই জঙ্গিত্ব নয়। বোরকা বা হিজাব পরা মানেই একটা মেয়ের অবমূল্যায়ন নয়। একটা মেয়ে স্বল্প বসনা বা আধুনিক বসনা হলেই মনুষ্যত্ব বোধের পূর্নতা প্রাপ্তি যেমন হয় না তেমন বোরকা পরলেই ভাল মুল্যবোধ গুলো হারিয়ে যায়না। বোরকা মানেই আবদ্ধতা আর প্রগতিহীনতা নয়। sir, জাতি হিসেবে আমাদের গর্ব করার মত বিষয় হয়তো বেশি নেই কিন্তু একটা বিষয় আমরা একেবারেই ভুলে যাচ্ছি আর তা হল আমাদের সুন্দর, সাবলীল, মমতা পূর্ন , শক্তিশালী পারিবারিক বন্ধন। আমরা হয়ত এটাও খেয়াল করছি না যে আমাদের মা আমাদের পারিবারিক বন্ধনের মূল মন্ত্র। তাই বাড়িতে থেকে একজন শিক্ষিত মা ছেলেমেয়েদের পরিপূর্ন বিবেক সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে নিয়োজিত থাকলেই তিনি মৌলবাদে আক্রান্ত হয়ে যাননা। এবং কোনমতেই তাদের এ অসাধারন কাজকে অবমূল্যায়িত করা ঠিক হবে না। আপনি কি আমাদের বা আপনার এরকম কর্মহীন ( আপনার দৃষ্টিতে! ) মায়েদের কথা এ প্রসংগে একটু ভেবে দেখবেন। Sir, অবশ্যই আমি মেয়েদের প্রগতির বিরুদ্ধে নই । কিন্তু বোরকা পরা শালীন একজন মেয়ে মাত্রই প্রগতিশীল হতেপারবে না এমনটি ভাবা অনুচিত বলেই আমার মনে হয়। পেশায় একজন চিকিত্সক হিসেবে একটা ব্যাপার আপনার মনে করিয়ে দিতে চাই -- একজন মহিলা এবং একজন পুরুষ সৃষ্টিগত ভাবেই শারীরিক এমনকি মানসিক বৈশিষ্ট্যে অনেকখানি আলাদা সুতরাং দুজনের কর্মক্ষেত্র সবসময় একই রকম হওয়াটা জরুরি নয়। ভিন্ন কর্মক্ষেত্রের দুজন মানুষ যদি তার নিজস্ব কাজ ঠিক ভাবে করেন তাহলেই সেটা পাশাপাশি সমান ভাবে কাজ করারই নামান্তর।"
কিছুদিন আগে ব্লগে এক ব্লগারের পোস্টে ডঃ ইকবাল এর মেয়ের বেশ কিছু ছবি দেখলাম বিভিন্ন বিদেশী যুবকের সাথে জড়াজড়ি করে। ডঃ ইকবাল এর মুক্তমনা চিন্তারই ফসল এটি, নিজের মেয়েকে শালীনতা বা হিজাব কোনটির মধ্যেই বন্দি করে রাখতে চাননি, তাই মেয়েকে সম্ভবত বাবা মা হিসেবে সে ধরণের কোন নির্দেশনাই দেন নি, এটুকুও হয়ত বলেন নি যে, “"মা তুমি একজন বাংগালীর মেয়ে, বাংলাদেশীর মেয়ে।“"
তাই, এখন আমার মনেই প্রশ্ন জাগে, “ডঃ ইকবাল, "আমরা আপনার কাছ থেকে কি শিখব, আপনার শিক্ষা থেকে কি স্বপ্ন দেখব??”"
ডঃ জাফর ইকবাল এর এই লেখাটির একটি বিশ্লেষণ নতুন ব্লগার আশরাফ আজীজ ইশরাক করেছেন তার পোস্ট তরুণ প্রজন্মের এক আইডল জাফর ইকবাল এ। আগ্রহীরা পড়ে দেখতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


