কালজয়ী কোন প্রেমিক হতে চাই নি আমি
প্রেমহীন থাকার দুঃসাহসও ছিলো না কোনো কালে
সাদামাটা নির্ভেজাল প্রেমের প্রতীক্ষা করেছি প্রতিনিয়ত
এই প্রেমের গভীরতার দৈর্ঘ্য বাইরে প্রকাশ করতে চাই নি কখনো
প্রেম থাকবে দুজনের কলিজার কেন্দ্রবিন্দুতে
কিন্তু মুক্ত বাজার অর্থনীতির যুগে
প্রেমও যে খোলা বাজারে বসতি গেঁড়েছে বুঝলাম এতোদিনে
আজ কুঁড়ে ঘর থেকে অট্রালিকা
প্রেমের নিলাম ডাক হয় সর্বত্র
এই প্রেম নিলামের ডামাডোলে নীল হয়ে যায় বিবেক
প্রেমিক হয়ে ওঠা হয় না আমার ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



