আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

ভাপাপিঠার স্বাদ পেলেও পেতে পারো

১১ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬

নিভে যাওয়া সূর্য হাতে নিয়ে
দাঁড়িয়ে আছো তুমি মহাকালের অন্ধকারে
হিমযুগের শুভ্র কুয়াশার ফ্যাকাশে আলো তোমাকে ঘিরে

আর আমি?
নিস্তেজ চাঁদের ঝলসানো রুটি মুখে পুরেছি
খানিক আগে, হাঁটছি অজানা কক্ষ পথে।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভুলেও ভাবি নি

১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০

কলিজাপিন্ড তুলে দিয়েছিলাম তোমার হাতে
বুকটা চিরে
ভেবেছিলাম ভালোই থাকবে ওটা; আদরে ভালোবাসায়
কিন্তু রান্না করে খেয়ে ফেলবে একদিন
কুচি কুচি করে কেটে
ভুলেও ভাবি নি।

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ঝাপসা সাদা বরফ যেনো সুখের অনল

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৩

আলোর ঝলকানি সইলো না চোখে
রইলো না দৃষ্টি কোনো চিরচেনা পথে
হাঁটছি কী উড়ছি ভাবছি না কিছুতেই
গলিপথের অন্ধকারে, কে চেনে কারে
ভালো যে ভালো নয় সব সময়
তবু হাসতে হয়
তবু চোখে আসে জল
ঝাপসা সাদা বরফ যেনো সুখের অনল।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

তার ভালোবাসায় নিজেকে মানুষ মানুষ মনে হচ্ছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৯

তার চোখে আজ ভালোবাসা দেখি আমার জন্য
এই আমি কতো বছর অপেক্ষা করেছি
কতোদিন নীরবে কামনা করেছি, কেউ আমাকে একটু ভালোবাসুক
বঞ্চনার বিদঘুটে ঘা বিস্তার করেছে ক্রমশই
ভালোবাসা?
সেতো উদাসী ঘাস ফড়িং, ধরা-ছোঁয়ারই বাইরের কোনোকিছু।

অথচ তার হাতের ছোঁয়ায় আজ ভালোবাসা খুঁজে পাই...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

একটু রোদ্দুর দেখলেই থমকে যেতে ইচ্ছে করে

২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৩

একটু রোদ্দুর দেখলেই থমকে যেতে ইচ্ছে করে
তোমার নির্লিপ্ততা দেখতে দেখতে শীতলতা গ্রাস করেছে আমায়
এক ঝাঁক;
সাধ জাগে তপ্ত রশ্মিতে রক্তকণা গরম করতে।

একটু বৃষ্টি দেখলেই ভিজতে চায় প্রাণ
তোমার কাঠখোট্টা কথা শুনতে শুনতে মরুভুমি হয়ে গেছে মন
তৃষ্ণার্ত কাক;...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বন্দী হতে চেয়েছিলাম দু'টি চোখের মায়াজালে

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

দু'টি চোখের মায়াজালে বন্দী হতে চেয়েছিলাম
আজীবনের জন্য
স্বেচ্ছায় কয়েদী হয়ে বিচরণও করলাম কিছুদিন
রেটিনায় রেটিনায়
শেষমেষ চোখের বালি হবো ভাবি নি

তাইতো ভাসিয়ে দিলে আমায়
লোনা জলের বন্যায়।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

কী আষাঢ়, কী শ্রাবণ

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৭

যাকে ভেবে পোড়ে মন
আনমনে অনুক্ষণ;
সে থাকে নিজের মাঝে
প্রেমের জলে কভু না ভিজে
কী আষাঢ়, কী শ্রাবণ।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ব্যস্ততাকে ছুটি দেবো দেবো করছি

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫

ব্যস্ততাকে ছুটি দেবো দেবো করছি
বছর ধরে, পারছি না
কবিতার কুঁড়িগুলো বুড়ি হয়ে মরে গেলো
তবু ধরে রাখতে পারলাম না অক্ষরের বেড়াজালে
গল্পের চরিত্রগুলো মাথায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে চা খেতে গেছে
ছ' মাস আগে ; ফেরার নাম নেই আজো
হায় রে ব্যস্ততা তোর পায়ে ধরি
ছুটি নিয়ে ছুটে যা মহাকালের ওপাড়ে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

স্বপ্ন দেখে না শহর

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৭

স্বপ্ন দেখে না শহর
ঘুম আসে না শহরের
প্রহরের পালক পুড়ে পুড়ে কুন্ডলি পাকায়
বাতাসের স্রোতে
পড়ন্ত বিকেল হয়ে যায় গভীর রাত
তবু শব্দ কমে না, আলো নেভে না
অন্ধকারকে অপমান করে টিমটিমে সোডিয়াম
তার নিচে শুয়ে থাকে ক্লান্ত পথশিশু...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ভাগাড়ের মাঝখানে

২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২

অসমাপ্ত রাত কাঁধে নিয়ে হেঁটে এসেছি
মুমূর্ষু দিনের ডাস্টবিনে
তারপর স্বপ্নের বস্তটা খুলে দিয়েছি
ভাগাড়ের মাঝখানে
ঢলে পড়া সুর্যের মতো কখন লাল হয়েছে নির্লিপ্ত চোখ
আমি বুঝতেই পারি নি।

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.৮১৮২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাজ করছি সময় টিভিতে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি"...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩৪৭টি
  • মন্তব্য করেছেন: ২৯৫৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৭৮৩টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ৭৮০৬৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ