আমার জন্য নাকি কাঁদো তুমি

৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১২

শেয়ার করুন:                   Facebook

আমার জন্য নাকি কাঁদো তুমি
খবরটা আজকেই পেলাম
অনেক তো কাঁদিয়েছো- এবার নিজেই একটু কাঁদো
কেঁদে কেঁদে হালকা হও
জলের ধারায় ধুয়ে যাক তোমার চোখ
পরিস্কার হোক দৃষ্টিরেখা।

আমাকে নিয়ে নাকি গল্প করো তুমি
প্রলাপ করো আমার কথিত প্রতীভার
অনেক তো প্রশংসা করেছি তোমার- এবার তুমিও একটু সুনাম করো
সুনামের সুনামিতে শুদ্ধ হও তুমি
বিধ্বস্ত হয়ে যাক তোমার অহমিকার দেয়াল।

 

 

  • ২০ টি মন্তব্য
  • ১৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৩
comment by: রাশেদ বলেছেন: তার বাসার পাশের দোকানে টিস্যু নিশ্চয় ভালো বেচা হইতেছে!!
২. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৬
comment by: মানুষ বলেছেন: দোকানে ট্যিসূ নাই শিরিশ কাগজ আছে @ রাশু

কবিতা চাল লেগেছে। ৫ @ সুমন
৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৭
comment by: অনুভুতি বলেছেন: আমার জন্য নাকি কাঁদো তুমি :)
...
এতো সুন্দর কবিতা লিখলে অনেকেই কাদঁবে হয়তো :)
৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৮
comment by: মানুষ বলেছেন: "চাল" না ওটা "ভাল" হবে
৫. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২০
comment by: হমপগ্র বলেছেন: কষ্টে আছি। আমার জীবনের সাথে মিল রেখে একই সমান্তরালে যখন কবিতাটা চলে গেল।
৫!
৬. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২২
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: রাশেদ ভাই,
হা হা হা। হতেও পারে..........

মানুষ,
সত্যিই আপনি একজন মজার মানুষ।

অনুভুতি,
আপনার কথায় কেনো যেনো মনটা ভরে গেলো।
৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৩
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: হমপগ্র,
তাই নাকি?
আপনার কষ্টগুলো দূর হয়ে যাক- এই কামনাই করি।
ভালো থাকবেন।
৮. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৮
comment by: সুখী মানুষ বলেছেন: ইস্ এই আইডিয়াটা যদি আমার মাথায় আগে আসতো!! হয়ত এত সুন্দর লেখতে পারতামনা, তবু হিংসা হচ্ছে। ৫+
৯. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৩
comment by: শাইরি বলেছেন: ৫
১০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫
comment by: অনুভুতি বলেছেন: কারো মন ভালো করতে পারার আনন্দ যে অনেক...
আমার মন খারাপ কিছুটা দুর হলো :)
১১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: অরুণ ভাই,
আপনি নিজেই খুব সুন্দর লেখেন।
১২. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ৫
১৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৮
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@শাইরি

অনুভূতি,
আপনার মন খারাপ কিছুটা হলেও দুর হয়েছে জেনে খুশি হলাম।
১৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৯
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: বিষাক্ত মানুষ,
কেমন আছেন আপনি? ভালো তো?
১৫. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৪
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: ***** প্প্ম্র
১৬. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৪
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: ৫
১৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪২
comment by: নাদান বলেছেন: সুমন ভাই সুন্দর হচ্ছে কিন্তু বিষয়ে ভিন্নতা আনুন। দেখুন আবার কোন নির্দিষ্ট টাইপে পড়ে না যান। আশাকরি আমার কথায় কিছু মনে করেননি।
১৮. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@শারফুদ্দীন।

নাদান,
আপনার উপদেশ মাথা পেতে নিলাম। চেষ্টা করছি ভিন্নতা আনতে।
না রে ভাই, আপনারাই তো আমাকে অনুপ্রেরণা দেন।
১৯. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: বঙ্গাব্দ বলেছেন: খালুজান, কবিতাটা কিন্তু প্রিয়তে রেখেছি, ৫ দিতেও ভুল হয়নি।
২০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ওরে আমার জানের জান প্রাণের প্রাণ নানীজান কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না।

 



 


জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা করছি ভোরের কাগজে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি"...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৬২২৬