আমি জানি না মেয়েরা কেমন
তাদের নিয়ে গবেষণা করি নি কখনো
তবে একজনকে ভালোবেসেছি
একজনকে মনে ঠাঁই দিয়েছি
চেষ্টা করেছি একজনকে চেনার
ওই একজনকেই শ্রেষ্ঠতম চরিত্রহীনা বলে জেনেছি
আর কারো কথা আমি বলতে পারবো না।
আমার এক বন্ধু ছিল
নামটা না হয় না-ই বললাম
ও একদিন বলেছিল " পৃথিবীতে মা আর বোন ছাড়া সব বেশ্যা"
সেদিন থেকেই ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলাম
ঘৃণা করতাম ওকে মন থেকে
আজ খুব করে মনে পড়ছে ওই বন্ধুটিকে
মোবাইল ফোনে অনেক খুঁজেও ওর নাম্বারটা পেলাম না
আজ ওকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে
ওর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে খুব
কেন এমন ইচ্ছে হচ্ছে
আমি জানি না।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



