হাঁটছি;
সকলেই হাঁটছি
হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠছি
থামছি না
কারো পায়ে জুতো, কারো ছেঁড়া স্যান্ডেল, কারো পা খালি
কারো আবার পা-ই নেই । তবু হাঁটছি, সবাই মিলেই হাঁটছি
গন্তব্য সবার একটাই
যেখানে কেউ কখনো যেতে চায় না
যাওয়ার চিন্তাও চাষ করে না মগজে
কী আশ্চর্য! সেদিকেই চলেছি
আমি, তুমি, আপনি, তুই; সবাই।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



