somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেকের অক্টোপাসে আক্রান্ত ঈদের শুভেচ্ছা

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। ঈদ মানে কোলাকুলি, ঈদ মানে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির জয়গান। ঈদ মানে ধনী-গরীব, রাজা-প্রজা, মালিক-চাকর, ভদ্র-ইতর সব মানুষের এক কাতারে মিলনমেলার দিন। এই কথাগুলো ছেলেবেলা থেকে বইয়ে পড়ে কিংবা বাবা-মায়ের কাছে শুনে শিখেছি। আজ মনে হয় একটু হলেও বয়স বেড়েছে। এই বছরের শেষের দিকে আটাশ ফেলে উনত্রিশে পা রাখবো। সামনের দিকে গোটা দুয়েক চুলে পাকও ধরেছে। চশমাটা এখনো চোখে ওঠেনি, কিন্তু ত্রিশ পার হলেই মনে হয় সেটাও উঠবে। আজ বইয়ের পাতায় ঈদ নিয়ে লেখা সেই কথাগুলো মনে হয় যেন বাস্তবতার অবিশ্রাম প্রহারে কিছুটা হলেও ম্লান কিংবা ম্রিয়মাণ হয়ে গেছে।

আজ যখন আমার আপনার সন্তান দাদাবাড়ি কিংবা নানাবাড়ি গিয়ে নতুন জামা, সমবয়সী বন্ধু আর শেকড়ের গন্ধ পেয়ে আনন্দের আতিশয্যে হৈ হুল্লোড়ে ব্যস্ত, ঠিক তখনই, পৃথিবীর অন্য প্রান্তে আজ অগনতি-অসংখ্য ফিলিস্তিনী শিশুর হৃৎপিণ্ড ব্যাবচ্ছেদ হচ্ছে। আপনি আমি হয়ত ঈদের নামাজ পড়েই খালাশ, কিন্তু ফিলিস্তিনে ঈদের নামাজের পাশাপাশি অসংখ্য জানাজার নামাজও অনুষ্ঠিত হবে। আপনার আমার হয়ত ঈদের আলিঙ্গনটি উষ্ণই হবে, কিন্তু ফিলিস্তিনীদের আলিঙ্গন হবে রক্তস্নাত। তাজা রক্তে ভিজে যাবে ঈদের নতুন জামাটি, জঙ্গি বিমান থেকে ধেয়ে আসা বোমার আওয়াজে হয়ত শোনাই যাবেনা ঈদের খুশীতে ফোটানো পটকার শব্দ।

আজ যখন আমি আপনি সপরিবারে গ্রামের বাড়ীতে গিয়ে বাবার হাতে একটা সাদা ধবধবে পাঞ্জাবী আর মায়ের হাতে তার শুভ্র শাড়ীটি তুলে দেবার পর তাদের চোখের কোণে আনন্দের চিকচিক অশ্রু দেখে পুলকিত হচ্ছি, ঠিক তখন কত বাবা আর কত মা বৃদ্ধাশ্রমের ঐ জানালার গ্রীল ধরে ঝাপসা চোখে চেয়ে চেয়ে ভাবছেন, খোকা তার কখন আসে, কখন আসে। ভাবতে ভাবতে এক সময় তাঁদের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় স্বপ্নের শকুনীদের।

আমার ক্লান্ত আঙ্গুলেরা বারবার ফসকে যাচ্ছে কী-বোর্ড থেকে। আমার বুকের বামপাশে অবিশ্রাম কে যেন হাতুড়ী পেটাচ্ছে। আমার বিবেক নামক অদৃশ্য সেই মাংসপিণ্ডখানি আমায় অক্টোপাসের মত আঁকড়ে ধরেছে। আমায় ক্ষমা করবেন, আমি আর লিখতে পারছিনা।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারাক।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×