আমার প্রিয় পোস্ট
- উইন্ডোজ ৭ এর গড মোড - 'লেনিন'
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- সামুর প্রয়োজনীয় টেকি পোস্টের একটি ডিরেক্টরি - হোসাইন১৯৫০
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো
- ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- টাস্ক ম্যানেজার, ফোল্ডার অপশন হ্যাজ বিন ডিসেবলড বাই ইউর এডমিনিস্ট্রেটর ?? - আরিফ থেকে আনা
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

সুনীল সমুদ্রের দশটি ছোট কবিতা
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২০
(আমার কবিতাগুলো প্রায়শঃই বড় হয়ে যায়। একারণেই একবার 'অন্য আকাশ' নামের একটি নিক খুলে লিখতে শুরু করেছিলাম কিছু ছোট কবিতা। কিছুটা পরীক্ষামূলকভাবেই। ইদানীং 'অন্য আকাশ' নিকটি তেমন আর ব্যবহার করছিনা। তাই ভাবলাম সেখানকার কিছু ছোট কবিতা একত্রিত করে দেওয়া যাক এখানে...।)
(১) অনুভবে প্রেম
তোমার কাছে 'ভালবাসা' হয়তো শুধুই পণ্য
আমার কাছে মূল্য ভীষণ, হই খুঁজে তাই, ধন্য।
তোমার কাছে প্রেম শুধু 'তাপ'- ভীষণ রকম বন্য
আমার কাছে স্নিগ্ধ 'আকাশ'- সংজ্ঞাটি তার 'অন্য'।
(২) প্রশ্ন , চিরন্তন
কেন অমন চমক চোখে চুলের খোঁপা খুললে ?
হৃদয় ছিল শান্ত নদী, প্লাবন কেন তুললে?
না দেখা ঝড় - নিরুত্তাপে, ছিলাম আমি ভালো
এখন শীতে খুঁজতে থাকি- তোমার রোদের আলো।
দেবেই যদি অমৃত প্রেম, 'বিভেদ' কেন গড়লে ?
নামবে যদি এমন নীচে, চূড়ায় কেন চড়লে ?
কোন দোষেতে শাস্তি দিয়ে ভুলের দোলায় দুললে ?
বুকের ভেতর 'এই যে আমি', কেমন করে ভুললে ?
(৩) পার্থক্য যেরকম
ফুলগুলো সব তোমার মতো- সফল সুখে আঁকা
ভুল-গুলো সব আমার মতো- ব্যর্থ 'কালো'-য় ঢাকা।
রোদের সকাল তোমার মতো- তৃপ্ত আলোয় হাসে
বৃষ্টি বিকেল আমার মত - নিঃস ব্যথায় ভাসে ।
পূর্ণিমা রাত তোমার মতো- 'বিজয়' ছড়ায় চাঁদে
অমাবস্যা আমার মতো- 'কালো'র কষ্টে কাঁদে।
মেঘগুলো সব তোমার মতো-'খুব খুশি' আসমানে
বৃষ্টিগুলো আমার মতো- কষ্ট ফোটায় নামে।
(৪) স্বপ্নগুলোই পুড়তে থাকে...
যতোই ভাঙে গাড়ীর কাঁচ আর যতোই পোড়ে রেল-বগী,
স্বপ্নগুলোই পুড়তে থাকে, 'বোধ' যেন আজ মন-রোগী ।
মরছে মানুষ, মরছে জীবন, প্রাণ যেন এক পণ্য
আবাক চোখে বিশ্ব দেখে - রাজনীতির এই দৈন্য ।
তোমার আমার মতের মাঝে একশোটা এক দ্বন্দ্ব,
মানুষগুলো জিম্মি করে চলছে খেলা অন্ধ.... ।
(৫) অন্য এক বৃষ্টি বিকেল
বৃষ্টিটাতো ভালোই ছিল- শীতল জলের গুঁড়ি
তোমার স্মৃতি চটজলদি - খুললো ব্যথার ঝুড়ি।
ক্ষোভ গুলো সব শামিল হলো- দেই ছড়িয়ে ইথারে
তোমার টোকাই পড়লো বুঝি- হৃদয় ছেঁড়া সেতারে !
সুর জাগলো তোমার তৃষায়, বিকেল যেন অন্য
একটি নীরব প্রীতির ছোঁয়ায়- কষ্টেরা সব ধন্য !
(৬) চারপাশে যতো পুষ্প ঝরুক...
চারপাশে যতো পুষ্প ঝরুক-
না পাওয়া স্বর্গের ফুল- সে যে 'তুমি'-
চারপাশে যতো জ্যোৎস্না ঝরুক-
না দেখা পূণ্য পূর্ণিমা- সেও 'তুমি' !
তুমি না থাকলে আর কে নেবে উচ্ছসিত কথার ভেলায় ?
অপরূপ, অন্য আকাশের রথে ?
চারপাশে যতো শব্দ বাজুক-
না শোনা শুদ্ধ স্বর - সেও তুমি !
(৭) তালাবদ্ধ রেখোনা প্রেম
আর রেখোনা তালায় এটে
মন যেটি চায় নিত্য -
বাসলে ভালো কি আর ক্ষতি -
জানলে কেউ এই সত্য ?
মনের তালার চাবি খোলায়
চোখ কেন হয় ক্ষুব্ধ ?
বাসলে ভালো কি আর ক্ষতি -
জানলে জগৎ শুদ্ধ ?
(৮) সুখের খাতা, ব্যথার খাতা
সুখের খাতায় যে নাম তোমার -'নীল' রঙে জ্বলজ্বলে-
ব্যথার খাতায় সে নাম লুকাই- 'সাদা'র অন্তরালে।
তোমার দেওয়া দুঃখগুলো লুকিয়ে রেখে দূরে-
অনন্ত এক আড়াল দিলাম- হৃদয় অন্তঃপুরে।
জানলো সবাই- খুব রেখেছো- সুখের সিংহাসনে
মাঝ রাত্রির চন্দ্র জানে-কী ব্যথা দাও- প্রাণে!
তোমার দেওয়া ব্যথার সাগর সঙ্গোপনে শুষে
সুখের কথাই খুব লিখেছি- কষ্ট কালির শীষে।
জানলো শুধু অন্য আকাশ-জানলো নীলের নদী
তোমার দেওয়া কষ্ট কাঁদায়- প্রবল, নিরবধী !
(৯) 'বিভব' খুঁজে দিলাম শেষে 'হৃদয়' জলাঞ্জলী
বিত্ত ছাড়া আমার প্রেমের সবটা ছিল খাঁটি-
বললে তুমি 'টাকা'ই আসল- আর বাকী সব ফাঁকি।
তোমার জন্য 'বিভব' খুঁজে- 'বিবেক' দিলাম বলী
অর্থ আয়ের নেশায় দিলাম- 'হৃদয়' জলাঞ্জলী।
এখন দেখি- ভাসছো তুমিই কষ্টে, প্রতি রাতে-
বিত্ত নেশায় কী ভুল জড়ায়-বুঝলে সেটাই শেষে !
(১০) জানতে চেয়েছিলে....জানতে পারোনি....
জানতে চেয়েছিলে-এখনো কীভাবে পাই এমন অমিয় তেজ-
কীভাবে স্বাচ্ছন্দ্যে ওড়াই-শব্দের বাগানে আজো- কবিতার চকচকে ঘুড়ি-
জানতে পারোনি হায়- সব হয়, সব পারি, সে শুধু তোমার জন্যই
যখন শুদ্ধ ভোরে - শুধু তোমার 'মুগ্ধ দুচোখ' মনে করি !
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোট কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১
লেখক বলেছেন:
অবশ্যই থাকবো কবিতায়।
শুভেচ্ছা, মন্তব্যের জন্য।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
সারিয়া, ধন্যবাদ।
আপনার নতুন খবরটি শুনেছি।
শুভকামনা রইলো আপনাদের জন্য।
লেখক বলেছেন:
ধন্যবাদ শফিউল আলম।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আমার কোন বই এখনো প্রকাশিত নেই।
তবে আগামীতে হয়তো প্রকাশ করবো।
সামী মিয়াদাদ বলেছেন:
ব্লগ ফলো করা হয়না খুব একটা। পড়লাম...ভাল লাগলো। আশা করি ভাল আছেন।
লেখক বলেছেন:
ভালো আছি সামী।
আমিও ব্লগে খুব অনিয়মিত।
তবে ইদানীং চেষ্টা করছি নিয়মিত হতে।
আপনার লেখাও পড়া হয়নি অনেকদিন।
আশা করছি আজকে ঢুকবো আপনার ব্লগে।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
শত রুপা বলেছেন:
রোদের সকাল তোমার মতো- তৃপ্ত আলোয় হাসেবৃষ্টি বিকেল আমার মত - নিঃস ব্যথায় ভাসে ।
রোদের সকাল তোমার মতো- তৃপ্ত আলোয় হাসে
বৃষ্টি বিকেল আমার মত - নিঃস ব্যথায় ভাসে ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
মেহবুবা বলেছেন:
আপনার কবিতা পড়তে পেরে ধন্য মানি । অনেক শুভেচ্ছা আপনার জন্য ।
লেখক বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা।
লেখক বলেছেন:
আপনাদের এমন ভালবাসা আবেগ আপ্লুত করে।....
ইচ্ছে হয় বই বের করি।
দেখা যাক, আগামীতে বই বের করা যায় কি না।.....
কালপুরুষ বলেছেন:
ঠিক সকাল সাতটায়অন্য আকাশের কবিতা
পড়েছি মুগ্ধতায়-
হঠাৎ নিশ্চুপ কবি
থাকি অপেক্ষায়
সেই কবিকে খুঁজে পাই
সুনীল সমুদ্রের কবিতায়।
প্রিয়তে রেখে দিলাম একগুচ্ছ রজনীগন্ধা।
লেখক বলেছেন:
কোথায় কালপুরুষদা?
আপনার প্রিয় তালিকায় তো এটার নাম নেই!
এই ফেব্রুয়ারীতে কেন 'এপ্রিল ফুল' বানালেন?
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, পথিক।

























মেলে না বলে এত জলপ্রতিক্ষা
-----------------
কবিতায় থাকুন