somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমিতো বলতে চেয়েছিলে আমাকেইঃ সঞ্জীব চৌধুরী স্মরণে

২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমিতো বলতে চেয়েছিলে আমাকেই !
কী যে একা দীর্ঘ এক রাত-
কী যে কষ্টকর এক হেঁটে যাওয়া-
বিষন্ন বিরান পথে...

তুমি তো জানাতে চেয়েছিলে-আমাকেই !

অথচ দেখো, আমার জানতে জানতে কতদূর বিলম্ব হয়ে গেল!

আমার জানতে জানতে পৃথিবী হারিয়ে ফেললো
তার প্রিয় এক মানচিত্র-মিশেল।
আমার জানতে জানতে আকাশ হারালো তার প্রিয় এক
নক্ষত্র-নিখাদ।

ভোরের শিশির ভেজা ঘাস আর কান্নার মতো কিছু ফুল
স্তূপাকারে জমা হলো
তাঁর বুকের জমিনে-

আমার জানতে জানতে কীভাবে কখন শীতের বরফ জমে গেল
তার দুঠোটের ফাঁকে
কীভাবে কখন যেন তাঁর দীপ্র দুচোখ- 'অন্ধ' হয়ে গেল
'অন্ধ' করে দেওয়া এক 'চাঁদ' -স্পর্শ না করেই।...

আমার জানতে জানতে তাঁর অসহায় ঐশ্বর্য্যের হাত
নিথর নিরব হয়ে -অজান্তে কখন
বন্ধ করে দিলো-সেই অনন্তর
'ভুল দরোজায় কড়া নাড়া'.....।

তুমিতো বলতে চেয়েছিলে আমাকেই !
কীভাবে 'হাতের উপর হাতের, পরশ রবে না আর'
কিভাবে 'বৃষ্টি পড়ে অঝর ধারায়'
কীভাবে 'বৃক্ষে' র সবুজ ছুঁয়েছে
তোমার অন্তর।

কক্সবাজারের সৈকত থেকে -
'কে আমাকে দিয়েছিলো উত্তাল সাগর?'- অথবা
'কে আমাকে দিয়েছিলো লোনা-জল হাওয়া?'-এই
বেদনার্ত প্রশ্নের প্রসন্ন কোন জবাব ...
তুমিতো জানতে চেয়েছিলে আমার কাছ থেকেই ।

অথচ, দেখো-কতোটা দেরী হয়ে গেল আমার।...
তোমার শ্রুতির আওতায় পৌঁছুতে পৌছুতে-
শহর ঢেকে গেল কালো মেঘে...

সেই যে ভীষণ এক বজ্রপাতে নীভে গেল নগরীর সব আলো
সেই যে অজানা ঝড়ের ভয়াল এক তান্ডব
দুমড়ে মুচড়ে দিল আমাদের
সাজানো স্বপ্নগুলো সারারাত...

আমি কি জানতাম- সেই তান্ডব রাত্রিতেই
গাড়ী চলে না, চলে না.... বলতে বলতেই
তোমার গাড়ীও আটকে গেছে শেষতক
শেষযাত্রার এক 'জ্যামে'?

আমি কি জানতাম তুমি এতোটা অন্ধকার
অসহায় এক দেয়াল হাতড়ে হাতড়ে সারারাত-
কাতর হয়েছো-বেদনা বিবশ-এক নীলে-
অথচ হাসপাতালের এম্বুলেন্স তোমার কাছে পৌছুতে পারেনি !

তোমার বিপন্ন হাত তুলে কেউ হাতের ছোঁয়ায়
জানাতে পারেনি-
জীবন বাজী রেখে তোমার 'কিংবদন্তী'র স্বপ্নকে
বাঁচানোর জন্য 'আমরা আছি'!

তোমার অমন মায়াবী এক দল থেকে 'দলছুট' হয়ে
'সকাল দুপুর রাত্রি' পেরিয়ে-
'নিজের ছায়া' মাড়িয়ে-
তুমি যে হঠাৎ এমন তারকা হয়ে যেতে পারো দূরের আকাশের,
টিএসসিতে শায়িত তোমার স্থির হয়ে পড়া চোখ- দেখবার আগে
ভাবনার অতীত ছিল, এ কঠিন প্রবল সত্য, প্রভূত বেদনার !

তুমিতো বলতে চেয়েছিলে আমাকেই !
অথচ দেখো!
স্থির হয়ে যাওয়া পাথর চোখের নীরবতা ভেঙ্গে
তোমার 'না বলা সব কথা'
শেষতক আকাশ বলেছে শুধু-

শুধু বৃষ্টি ও বেদনার কালো মেঘ
মমতায় ছড়িয়ে দিয়েছে তাদের-

কষ্টের অন্তহীন-
ইথারে ইথারে।....



........................................................................
(‘তুমিতো বলতে চেয়েছিলে আমাকেই !’ লেখা হয়েছিল সঞ্জীবের মৃত্যুর বছরে অথাৎ ২০০৭ সালের ২৫ শে ডিসেম্বর। আজ আরেক ২৫ শে ডিসেম্বরে সঞ্জীবের জন্মবার্ষিকী স্মরণে কবিতাটি কিছু পরিবর্তন ও পরিমার্জন করে পুনরায় পোষ্ট করা হল।)
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
২১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

দিলশানা পারুলদের অযাচিত, অপার্চুনিস্টিক রুপান্তর

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২২



দিলশানা পারুল বা দিশেহারা পারুল, যাই বলি না কেন, একসময় তাহাকে আমাদেরই সহযোদ্ধা মনে করিতাম। মনে পড়ে হাসিনা পতনের বছরখানেক আগে পিনাকি ওরফে আবর্জনাকি ভট্টাচার্য যখন তাঁর একটা ভিডিও... ...বাকিটুকু পড়ুন

×